বুধবার, ২২ এপ্রিল ২০২৬

পদ্মা সেতু ইস্যুতে ভুল বুঝতে পেরেছে বিশ্বব্যাংক: তথ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

পদ্মা বহুমূখী সেতু ইস্যুতে নিজেদের ভুল বুঝতে পেরেই, বিশ্বব্যাংক ওয়াশিংটন ডিসিতে তাদের সদর দপ্তরে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আমন্ত্রণ জানিয়েছে বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী হাছান মাহমুদ। তিনি বলেন, বিশ্বব্যাংক বিভিন্ন প্রকল্পে বাংলাদেশকে সংযোগিতা করতে চায়। আর এটা সম্ভব হয়েছে শেখ হাসিনা সরকারের নেতৃত্বের কারণে।

মঙ্গলবার, সচিবালয়ে বাংলাদেশ সংবাদপত্র শ্রমিক ফেডারেশন ও প্রেস ওয়ার্কার্স ফেডারেশনের নেতা এবং সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় শেষে তিনি এসব কথা বলেন। ড. হাছান মাহমুদ বলেন, পদ্মা সেতু প্রকল্পে অর্থায়ন করা থেকে মুখ ফিরিয়ে নিয়ে বিশ্বব্যাংক যে ভুল করেছে সেটা তারা অনুধাবন করতে পেরেছে। এজন্য বিশ্বব্যাংক ওয়াশিংটন ডিসিতে প্রধানমন্ত্রীকে ডেকেছে।

অনুধাবনের জন্য বিশ্বব্যাংককে ধন্যবাদ জানিয়ে তথ্যমন্ত্রী বলেন, তারা এখন বিভিন্ন প্রকল্পে বাংলাদেশকে সহযোগিতা করতে চায়। তবে, তাদের এই অর্থ সহযোগিতা বাংলাদেশ নেবে কি না সেটা ভেবে দেখছে সরকার। কারণ কাদের সহযোগিতা নেবে আর কাদেরটা নেবে না সেটা বাংলাদেশের এখন ভাবার সক্ষমতা আছে।

হাছান মাহমুদ বলেন, পদ্মা সেতুতে অর্থায়ন না করে বিশ্বব্যাংক যে ভুল করেছিল এখন তারা তা বুঝতে পেরেছে। পরবর্তীতে পদ্মা সেতুসহ আরও কয়েকটি প্রকল্পে বিশ্বব্যাংক আবার ঋণ দিতে চেয়েছিল কিন্তু বাংলাদেশ সেই ঋণ নেয়নি। কোন প্রকল্পের ঋণ নেবে আর কোথায় নেবে না সেই সক্ষমতা বাংলাদেশ অর্জন করছে‌ শেখ হাসিনার নেতৃত্বে। সেই সাহস ও সামর্থ্য অর্জন করায় আইএমএফ ও‌ বিশ্বব্যাংক তাদের দৃষ্টিভঙ্গি পরিবর্তন করেছে।

নতুন করে দুই দশমিক ৫ মিলিয়ন ডলারের সহায়তা চুক্তিকে সাধুবাদ জানিয়ে তথ্যমন্ত্রী বলেন, আইএমএফ-এর প্রধান প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক সমৃদ্ধি ও অগ্রগতির জন্য শেখ হাসিনার নেতৃত্ব প্রয়োজন।

শুধু সরকারের সমালোচনা না‌ করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলামকে আইএমএফ এবং বিশ্বব্যাংক কী বলছে তার দিকে নজর দেয়ার পরামর্শ দেন তিনি। তথ্যমন্ত্রী বলেন, বিএনপি এদেশে ধনিক-বনিক শ্রেনী তৈরি করেছে। জিয়াউর রহমানই এদেশে ব্যাংক থেকে ঋন নিয়ে তা ফেরত না দেয়ার সংস্কৃতি চালু করেছে। তাই বিএনপি যখন সরকারের সক্ষমতা নিয়ে প্রশ্ন তোলে সেটা হাস্যকর শোনায় বলেও মন্তব্য করেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ।

 

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

চট্টগ্রাম বন্দর স্পোর্টস এর ৩টি পদক জয়

গত ১৬-১৮ এপ্রিল ঢাকার মিরপুর ইনডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত ৩০...

প্রাথমিকের শিক্ষার্থীদের বিনামূল্যে জুতা দেওয়া হবে: সংসদে প্রধানমন্ত্রী

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের বিনামূল্যে জুতা দেওয়া হবে বলে...

চকরিয়ায় বেড়িবাঁধ থেকে যুবকের মরদেহ উদ্ধার

চকরিয়া উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের হাজিয়ান এলাকায় মাতামুহুরী নদীর বেড়িবাঁধ...

বোয়ালখালীতে খাল ভরাটের দায়ে একজনকে জরিমানা

চট্টগ্রামের বোয়ালখালীতে অবৈধভাবে বালি দিয়ে খাল ভরাট করে পানি...

এসএসসি ও দাখিল পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করলেন চট্টগ্রাম জেলা প্রশাসক

চট্টগ্রাম নগরীর বিভিন্ন স্কুল ও মাদ্রাসা কেন্দ্রে অনুষ্ঠিত এসএসসি...

আমিরাতের দুটি কেন্দ্রে এসএসসি প্রথম দিনের পরীক্ষা সুষ্ঠু ভাবে সম্পন্ন

দেশের সাথে সঙ্গতি রেখে ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক...

আরও পড়ুন

প্রাথমিকের শিক্ষার্থীদের বিনামূল্যে জুতা দেওয়া হবে: সংসদে প্রধানমন্ত্রী

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের বিনামূল্যে জুতা দেওয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (২২ এপ্রিল) জাতীয় সংসদের অধিবেশনে প্রশ্ন উত্তর পর্বে সংসদ সদস্য...

এসএসসি ও দাখিল পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করলেন চট্টগ্রাম জেলা প্রশাসক

চট্টগ্রাম নগরীর বিভিন্ন স্কুল ও মাদ্রাসা কেন্দ্রে অনুষ্ঠিত এসএসসি ও দাখিল পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেছেন চট্টগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।আজ ২১ এপ্রিল...

সংবাদপত্রের স্বাধীনতার প্রতি সরকারের দৃঢ় অবস্থান ব্যক্ত করলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের সংবাদপত্রের স্বাধীনতার প্রতি সরকারের দৃঢ় অবস্থান ব্যক্ত করেছেন।মঙ্গলবার (২১ এপ্রিল) বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের জনপ্রশাসন সভাকক্ষে নিউজপেপার ওনার্স অ্যাসোসিয়েশন...

গ্রাফিতিতে ‘ছাত্র’ মুছে ‘গুপ্ত’ লেখার জেরে চট্টগ্রামে সিটি কলেজে ছাত্রদল-শিবির সংঘর্ষ

চট্টগ্রাম সরকারি সিটি কলেজে একটি ভবনের দেয়ালে থাকা গ্রাফিতির নিচে লেখা একটি বাক্য থেকে ‘ছাত্র’ শব্দটি মুছে ‘গুপ্ত’ লেখাকে কেন্দ্র করে ছাত্রদল ও ছাত্রশিবিরের...