বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬

নির্বাচনে বাধা এলে প্রতিহত করা হবে: কাদের

চট্টগ্রাম নিউজ ডটকম

নির্বাচনে বাধা দিতে এলে প্রতিহত করা হবে বলে জানিয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের

তিনি বলেন, সবাইকে অনুরোধ করবো নির্বাচনে আসতে। তবে যারাই বাধা দেবে তাদের প্রতিহত করা হবে।

আজ শুক্রবার বনানী কবরস্থানে শহিদ শেখ জামালের জন্মদিন উপলক্ষ্যে পুষ্পস্তবক অর্পণ শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, যারা শেখ জামালদের হত্যা করে বাংলাদেশেকে মেধাবী শূন্য করতে চেয়েছিলো সেই বিএনপি জামাতের আস্ফালন আজও বাংলাদেশে রয়েছে, ৭৫ আগস্টের সব ষড়যন্ত্রের মূলে ছিলেন জিয়াউর রহমান।

কাদের আরও বলেন, পঁচাত্তরে সপরিবারে বঙ্গবন্ধুকে হত্যাকাণ্ডের মধ্যে দিয়ে এই দেশে বিশ্বাসঘাতকরার রাজনীতি শুরু হয়েছে।

একই ধারাবাহিকতায় ২১ আগস্টের হামলার ঘটনা ঘটেছে, হত্যা ষড়যন্ত্র বিশ্বাসঘাতার রাজনীতির শুরু হয়।

বিএনপির আন্দোলনের বিপরীতে আওয়ামী লীগের কর্মসূচি সম্পর্কে তিনি বলেন, আমরা কোনো পাল্টাপাল্টি কর্মসূচি করতে যাচ্ছি না। বিএনপি কখনো দ্রুত, কখনো ধীরগতির আন্দোলন, মানববন্ধন করছে।

আওয়ামী লীগ দেশের জানমাল রক্ষার জন্য আগামী নির্বাচন পর্যন্ত শান্তি সমাবেশ করবে। আওয়ামী লীগ শান্তিপূর্ণ নির্বাচন চায়। যারা বাধা দেবে তাদেরকে আমরা প্রতিহত করবো।

আওয়ামী লিগের সাধারণ সম্পাদক বলেন, আগামী নির্বাচন আমরা পর্যন্ত রাজপথে থাকব। জনগণকে শান্তির ডাক জানিয়ে দিতে চাই। হত্যা, যড়যন্ত্র, বিশ্বাসঘাতকতার বদলে গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে হবে।

শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা ও বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে হবে। একই সঙ্গে আমরা জঙ্গিবাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলব, তাদের পরাজিত করব, পরাভূত করব।

ওবায়দুল কাদের বলেন, নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে আমরা কাজ করে যাবো।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

সীতাকুণ্ড সলিমপুরের শীর্ষ সন্ত্রাসী নলা কাশেম বিদেশি অস্ত্র সহ গ্রেফতার

সীতাকুণ্ড সলিমপুরের শীর্ষ সন্ত্রাসী নলা কাশেমকে বিদেশি অস্ত্র সহ...

ফটিকছড়িতে অবৈধ বালু উত্তোলন: অভিযানে অর্থদণ্ড, জব্দ বালু নিলামে বিক্রি

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার নারায়ণহাট ইউনিয়নের লট নেপচুন এলাকায় অবৈধভাবে...

শিক্ষাপ্রতিষ্ঠানে ‘গুপ্ত রাজনীতি’ চলতে দেওয়া হবে না: ছাত্রদল সেক্রেটারী নাছির উদ্দীন

চট্টগ্রাম সিটি কলেজের ছাত্রদলের নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে নগরের...

ক্যাম্পাসে সন্ত্রাস নয়, গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করতে হবে: ডাকসু ভিপি

চট্টগ্রাম সিটি কলেজে সংঘর্ষ ও হামলার ঘটনায় জড়িতদের দ্রুত...

বাইশারীতে অপহৃত ৩ শ্রমিক যৌথ অভিযানে উদ্ধার

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী ইউনিয়নে গভীর রাতে সশস্ত্র দুর্বৃত্তদের...

কৃষিকে স্মার্ট করতে একগুচ্ছ মহাপরিকল্পনা নেওয়া হচ্ছে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, কৃষি উৎপাদন বৃদ্ধি, কৃষিপণ্য বহুমুখীকরণ...

আরও পড়ুন

সীতাকুণ্ড সলিমপুরের শীর্ষ সন্ত্রাসী নলা কাশেম বিদেশি অস্ত্র সহ গ্রেফতার

সীতাকুণ্ড সলিমপুরের শীর্ষ সন্ত্রাসী নলা কাশেমকে বিদেশি অস্ত্র সহ গ্রেফতার করেছে সীতাকুণ্ড মডেল থানা পুলিশ।গত রাত আনুমানিক সাড়ে ৮ টায় উপজেলাধীন দক্ষিণ সলিমপুর এলাকায়...

ফটিকছড়িতে অবৈধ বালু উত্তোলন: অভিযানে অর্থদণ্ড, জব্দ বালু নিলামে বিক্রি

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার নারায়ণহাট ইউনিয়নের লট নেপচুন এলাকায় অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে এক ব্যক্তিকে অর্থদণ্ড দিয়েছে উপজেলা প্রশাসন। দণ্ডপ্রাপ্ত ব্যক্তির নাম আবদুল মাজেদ, তাকে...

শিক্ষাপ্রতিষ্ঠানে ‘গুপ্ত রাজনীতি’ চলতে দেওয়া হবে না: ছাত্রদল সেক্রেটারী নাছির উদ্দীন

চট্টগ্রাম সিটি কলেজের ছাত্রদলের নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে নগরের নিউমার্কেট মোড়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জাতীয়তাবাদী ছাত্রদল। সমাবেশে ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক...

ক্যাম্পাসে সন্ত্রাস নয়, গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করতে হবে: ডাকসু ভিপি

চট্টগ্রাম সিটি কলেজে সংঘর্ষ ও হামলার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার, নিরপেক্ষ তদন্ত এবং দায়িত্বরত পুলিশ সদস্যদের ভূমিকা খতিয়ে দেখার দাবিতে সিএমপি কমিশনারের কাছে স্মারকলিপি...