বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬

ঈদুল ফিতরের চেয়ে ঈদুল আজহা আরও চ্যালেঞ্জিং: কাদের

চট্টগ্রাম নিউজ ডটকম

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আগামী ঈদযাত্রার সঙ্গে যুক্ত হবে গরুর হাট, পশুবাহী গাড়ি ও বৃষ্টি। কাজেই ঈদুল ফিতরের চেয়ে ঈদুল আজহা আরও চ্যালেঞ্জিং। তাই, পবিত্র ঈদুল ফিতরের মতো আগামী ঈদুল আজহার ঈদযাত্রাকেও স্বস্তিদায়ক ও নির্বিঘ্ন করতে এখন থেকেই প্রস্তুতি নিতে হবে।

বুধবার (২৬ এপ্রিল) রাজধানীর সেতু ভবনে এক মতবিনিময়সভায় এসব কথা বলেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, সর্বজনস্বীকৃত এবার ঘরমুখোদের যাত্রা স্বস্তিদায়ক হয়েছে, কর্মস্থলে ফেরার যাত্রাও এখন পর্যন্ত স্বস্তিদায়ক। যানজট নিয়ে যে জটিলতা, দুর্ভাবনা এবার বলতে গেলে একেবারেই কম ছিল।

কিন্তু দুর্ঘটনা নামক দুর্ভাবনা তেমন একটা কমেনি। এত সেতু, এত রাস্তা করা হলো তারপরও এখানে ইতিবাচক অগ্রগতি সেভাবে হচ্ছে না। আমরা হাল ছাড়ছি না। কাজটা চ্যালেঞ্জিং। এটা অতিক্রম করা সম্ভব।

তিনি বলেন, ইতোমধ্যে ৫ হাজার কোটি টাকার সড়কে নিরাপত্তা প্রকল্প একনেকে অনুমোদন হয়েছে। খুব শিগগিরই কাজ শুরু হবে। এটি বাস্তবায়িত হলে দুর্ঘটনা কমে আসবে।

সেতু মন্ত্রী বলেন, এবারের ঈদে সম্মিলিত প্রয়াস ছিল, রাস্তা ছিল ভালো। যে কারণে ঈদযাত্রা স্বস্তিদায়ক হয়েছে। যানজটের দুর্ভাবনা অতীতে যেটা ছিল এ পর্যন্ত সেটি হয়নি। বিশেষ করে বিআরটি প্রকল্প এলাকায় যানজটের যে আশঙ্কা করা হয়েছিল সেটা হয়নি।

অনেকটা যানজটমুক্ত ঈদ উদযাপন করতে পেরেছি। সামনের দিনে এ ধারাকে আরও ইতিবাচক করতে হবে। ভুলত্রুটি থেকে শিক্ষা নিতে হবে।

তিনি বলেন, ২০ এপ্রিল পদ্মা সেতু দিয়ে মোটরসাইকেল চলাচল শুরুর পর থেকে এ পর্যন্ত ৭৭ হাজার মোটরসাইকেল পারাপার হয়েছে।

এতে টোল আদায় হয়েছে ৭৭ লাখ টাকা। এ ছাড়া পদ্মা সেতু চালুর পর থেকে এ পর্যন্ত টোল আদায় হয়েছে ৬৬০ কোটি টাকা। এরইমধ্যে প্রথম কিস্তির ৩১৬ কোটি টাকা সরকারের কাছে ফেরত দেওয়া হয়েছে এবং আগামী জুন মাসে দ্বিতীয় কিস্তির সমপরিমাণ অর্থ জমা দেওয়া হবে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

জ্বালানি সংকট মোকাবিলায় যৌথ কমিটি গঠনের প্রস্তাব প্রধানমন্ত্রীর

জ্বালানি সংকট মোকাবিলায় সরকারি ও বিরোধী দলের সমান সংখ্যক...

মীরসরাইয়ে হামলায় ছাত্রদল নেতার মৃত্যুতে সড়ক অবরোধ ও আগুন

মীরসরাইয়ে সংঘর্ষে গুরুতর আহত ছাত্রদল নেতা শাহরিয়ার আহমেদ হৃদয়...

ফটিকছড়িতে চোর সন্দেহে যুবককে গাছে বেঁধে পিটিয়ে হত্যা, আটক ৪

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় গাছের সাথে বাঁধা অবস্থায় অজ্ঞাতনামা এক...

চট্টগ্রাম ওয়াসার পাইপলাইনের খনন কাজে মাটি ধসে ২ শ্রমিক নিহত

চট্টগ্রাম নগরীর হালিশহর থানাধীন আগ্রাবাদের এক্সেস রোড এলাকায় ওয়াসার...

বোয়ালখালীতে প্রশাসনের পৃথক অভিযানে ৫৮ হাজার টাকা জরিমানা

চট্টগ্রামের বোয়ালখালীতে পৃথক অভিযান চালিয়ে একব্যক্তি ও একটি প্রতিষ্ঠানকে...

সীতাকুণ্ড সলিমপুরের শীর্ষ সন্ত্রাসী নলা কাশেম বিদেশি অস্ত্র সহ গ্রেফতার

সীতাকুণ্ড সলিমপুরের শীর্ষ সন্ত্রাসী নলা কাশেমকে বিদেশি অস্ত্র সহ...

আরও পড়ুন

মীরসরাইয়ে হামলায় ছাত্রদল নেতার মৃত্যুতে সড়ক অবরোধ ও আগুন

মীরসরাইয়ে সংঘর্ষে গুরুতর আহত ছাত্রদল নেতা শাহরিয়ার আহমেদ হৃদয় (২৬) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) দুপুর প্রায় ২টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ...

ফটিকছড়িতে চোর সন্দেহে যুবককে গাছে বেঁধে পিটিয়ে হত্যা, আটক ৪

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় গাছের সাথে বাঁধা অবস্থায় অজ্ঞাতনামা এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় ৪ জনকে আটক করা হয়েছে।বৃহস্পতিবার (২৩ এপ্রিল) দুপুরে...

চট্টগ্রাম ওয়াসার পাইপলাইনের খনন কাজে মাটি ধসে ২ শ্রমিক নিহত

চট্টগ্রাম নগরীর হালিশহর থানাধীন আগ্রাবাদের এক্সেস রোড এলাকায় ওয়াসার স্যুয়ারেজ প্রকল্পের পাইপলাইন স্থাপনের কাজ করতে গিয়ে মাটি খননের সময় মাটি ধসে পড়ে দুই শ্রমিক...

বোয়ালখালীতে প্রশাসনের পৃথক অভিযানে ৫৮ হাজার টাকা জরিমানা

চট্টগ্রামের বোয়ালখালীতে পৃথক অভিযান চালিয়ে একব্যক্তি ও একটি প্রতিষ্ঠানকে ৫৮ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।বৃহস্পতিবার (২৩ এপ্রিল) দুপুরে উপজেলার কানুনগোপাড়া বাজার ও জোটপুকুর...