বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬

হঠাৎ এত আগুন কেন, তদন্ত হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী

চট্টগ্রাম নিউজ ডটকম

হঠাৎ করেই চারিদিকে এতে আগুন লাগার পেছনে কোনও ধরণের নাশকতার আছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

তিনি বলেছেন, গ্রেপ্তার ব্যক্তিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, বঙ্গবাজারে ফায়ার অফিসে হামলা নাশকতার উদ্দেশ্যেই ঘটানো হয়েছে।

সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে নিজ কার্যালয়ে সাংবাদিকদের এসব কথা বলেন আসাদুজ্জামান কামাল।

তিনি বলেন, ‘হঠাৎ করে এত আগুনের ঘটনা কেন, সে বিষয়টি তদন্ত করছি। যদি কোন নাশকতার পরিকল্পনা থাকে তা খতিয়ে দেখা হবে।’

প্রধানমন্ত্রীর নির্দেশ অনুযায়ী ফায়ার সার্ভিস, দুর্যোগ মন্ত্রণালয় ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আলাদা তিনটি তদন্ত কমিটি নাশকতার বিষয়টি খতিয়ে দেখছে বলে জানান তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সাম্প্রতিক অঘটনগুলো নাশকতা কি না অথবা ২০১৩ সালে বিএনপি-জামায়াত জোটের চালানো আগুন সন্ত্রাস কিনা সে প্রশ্ন জাগছে।

সে জন্যই তদন্ত কমিটি করা হয়েছে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী।

১১ দিনের ব্যবধান ঢাকার অন্যতম প্রধান দুটি বিপণি বিতানে আগুনে পুড়েছে। ভয়াবহ আগুন লেগে গত ৫ এপ্রিল পুড়ে যায় ঢাকার বঙ্গবাজার। ভস্মীভূত হয়ে গেছে প্রায় চার হাজার দোকান।

এরপর শনিবার আগুন লাগে ঢাকা নিউ মার্কেটের দক্ষিন পাশের নিউ সুপার মার্কেটে। এই বাজারেও পুড়েছে ছয়শ’র বেশি দোকান। সোমবার আগুন লাগে উত্তরার বিজিবি মার্কেটে।

সম্প্রতি বিভিন্ন মার্কেটে আগুনের ঘটনা ষড়যন্ত্র বা নাশকতা কি না তা খতিয়ে দেখতে শনিবার নির্দেশ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

অগ্নিকাণ্ডের সঙ্গে বিএনপি-জামায়াতের অগ্নি-সন্ত্রাসের বিষয়টি জড়িত আছে কিনা তাও তদন্ত করে দেখার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।

বঙ্গবাজারে আগুনের মধ্যে ফায়ার সার্ভিস অফিসে হামলাকারীরা নাশকতার জন্যই ওই ঘটনা ঘটিয়েছিল বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী।

তিনি বলেন, যারা ফায়ার সার্ভিসের গাড়ি ভাঙচুর করেছে তাদের আটক করে প্রাথমিক জিজ্ঞাসাবাদে বা তদন্তে জানা গেছে, তারা উদ্দেশ্য মূলক ভাবে নাশকতার জন্য এসব করেছে।

‘তারা বিশেষ একটি রাজনৈতিক দলের কর্মী বলে পরিচয় দিয়েছে।’

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, তারা কোন রাজনৈতিক দলের কর্মী এ বিষয়ে বিস্তারিত তদন্তের পর জানা যাবে। কোন উদ্দেশ্য, কেন নাশকতা- তা তদন্তে বেড়িয়ে আসবে।’

আগুন লাগার দিনই বঙ্গবাজার লাগোয়া ফায়ার সার্ভিসের সদর দপ্তরে হামলা চালানো হয়। ভাংচুর করা হয় ১৪টি গাড়ি।

এ ঘটনায় বেশ কয়েকজনকে পাকড়াও করেছে পুলিশ। তাদের জিজ্ঞাসাবাদের ভিত্তিতেই নাশকতার বিষয়টি বেরিয়ে আসছে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

শিক্ষাপ্রতিষ্ঠানে ‘গুপ্ত রাজনীতি’ চলতে দেওয়া হবে না: ছাত্রদল সেক্রেটারী নাছির উদ্দীন

চট্টগ্রাম সিটি কলেজের ছাত্রদলের নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে নগরের...

ক্যাম্পাসে সন্ত্রাস নয়, গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করতে হবে: ডাকসু ভিপি

চট্টগ্রাম সিটি কলেজে সংঘর্ষ ও হামলার ঘটনায় জড়িতদের দ্রুত...

বাইশারীতে অপহৃত ৩ শ্রমিক যৌথ অভিযানে উদ্ধার

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী ইউনিয়নে গভীর রাতে সশস্ত্র দুর্বৃত্তদের...

কৃষিকে স্মার্ট করতে একগুচ্ছ মহাপরিকল্পনা নেওয়া হচ্ছে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, কৃষি উৎপাদন বৃদ্ধি, কৃষিপণ্য বহুমুখীকরণ...

বোয়ালখালীতে ওসি পরিচয়ে প্রতারণার চেষ্টা, ইউপি সদস্যদের মামলার হুমকি

চট্টগ্রামের বোয়ালখালীতে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পরিচয় দিয়ে ইউনিয়ন...

নিখোঁজের ৩ দিন পর মিলল হিন্দু সন্ন্যাসীর ঝুলন্ত মরদেহ

নিখোঁজ হওয়ার তিন দিন পর কক্সবাজারে এক হিন্দু সন্ন্যাসীর...

আরও পড়ুন

শিক্ষাপ্রতিষ্ঠানে ‘গুপ্ত রাজনীতি’ চলতে দেওয়া হবে না: ছাত্রদল সেক্রেটারী নাছির উদ্দীন

চট্টগ্রাম সিটি কলেজের ছাত্রদলের নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে নগরের নিউমার্কেট মোড়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জাতীয়তাবাদী ছাত্রদল। সমাবেশে ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক...

ক্যাম্পাসে সন্ত্রাস নয়, গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করতে হবে: ডাকসু ভিপি

চট্টগ্রাম সিটি কলেজে সংঘর্ষ ও হামলার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার, নিরপেক্ষ তদন্ত এবং দায়িত্বরত পুলিশ সদস্যদের ভূমিকা খতিয়ে দেখার দাবিতে সিএমপি কমিশনারের কাছে স্মারকলিপি...

বাইশারীতে অপহৃত ৩ শ্রমিক যৌথ অভিযানে উদ্ধার

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী ইউনিয়নে গভীর রাতে সশস্ত্র দুর্বৃত্তদের হাতে অপহৃত তিন রাবার শ্রমিককে দিনভর অভিযান চালিয়ে অক্ষত অবস্থায় উদ্ধার করেছে পুলিশ।বুধবার (২২ এপ্রিল)...

কৃষিকে স্মার্ট করতে একগুচ্ছ মহাপরিকল্পনা নেওয়া হচ্ছে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, কৃষি উৎপাদন বৃদ্ধি, কৃষিপণ্য বহুমুখীকরণ এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় ‘স্মার্ট কৃষি’ কার্যক্রম বাস্তবায়নে একগুচ্ছ মহাপরিকল্পনা গ্রহণ করেছে সরকার। এ...