শনিবার, ১৫ আগস্ট ২০২৬

টেকনাফে অস্ত্রসহ রোহিঙ্গা গ্রেফতার

কায়সার হামিদ মানিক,কক্সবাজার

কক্সবাজারের টেকনাফে অস্ত্রসহ এক রোহিঙ্গাকে গ্রেফতার করেছে এপিবিএন পুলিশ সদস্যরা।

গ্রেফতারকৃত যুবক খায়রুল আমিন (২০) উপজেলার হ্নীলা ইউনিয়নের নয়াপাড়া রেজিস্টার্ড রোহিঙ্গা ক্যাম্পের এইচ ব্লকের মো. কামালের ছেলে।

শনিবার রাত সাড়ে নয়টার দিকে ক্যাম্পের জি ব্লকের একটি ভাড়া বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। এসময় তার কাছ থেকে একটি অস্ত্র, দুই রাউন্ড তাজা কার্তুজ ও ছুরি উদ্ধার করা হয়।

১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়ন’র (এপিবিএন) নয়াপাড়া ক্যাম্প কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মাঈন উদ্দিন চৌধুরী বলেন, শনিবার রাতে নয়াপাড়া রেজিষ্টার্ড রোহিঙ্গা ক্যাম্পের জি-৫ ব্লকের একটি ভাড়া বাসায় একদল রোহিঙ্গা সন্ত্রাসী অস্ত্রসহ অপরাধ সংঘটনের পরিকল্পনা নিচ্ছে। এমন গোপন সংবাদে সেখানে অভিযান পরিচালনা করে এপিবিএন। এসময় খায়রুল আমিন নামে এক রোহিঙ্গা যুবককে একটি ওয়ান শুটার এলজি একনলা বন্দুক, দুই রাউন্ড তাজা কার্তুজ ও একটি ছুরিসহ গ্রেফতার করা হয়। এসময় তার অপর সহযোগীরা পালিয়ে যায়।

অতিরিক্ত পুলিশ সুপার মাঈন উদ্দিন চৌধুরী আরও বলেন, গ্রেফতারকৃত রোহিঙ্গা যুবক টেকনাফ মডেল থানার ২০২২ সালের একটি অস্ত্র মামলার আসামি। তার বিরুদ্ধে পরবর্তী আইনী কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

মিরসরাইয়ে গ্যাসের তীব্র সংকট, মহাসড়কে ৩ কি.মি.যানবাহনের সারি

জাতীয় গ্রিডে গ্যাস সংকটের প্রভাবে চট্টগ্রামের মিরসরাইয়ে দেখা দিয়েছে...

সহসাই চট্টগ্রাম জেলা স্টেডিয়ামের ফ্লাড লাইটের সংস্কার হচ্ছে

আগামী ৯ সেপ্টেম্বর চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে উদ্বোধন হতে যাচ্ছে...

শহীদ জিয়া ও খালেদা জিয়া স্মৃতি স্কুল ফুটবল টুর্নামেন্ট শুরু

চট্টগ্রাম মহানগর বিএনপি আয়োজিত শহীদ জিয়া ও বেগম খালেদা...

সীতাকুণ্ডে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯ জনে

চট্টগ্রামের সীতাকুণ্ডে ফেরদৌস স্টিল শিপ ব্রেকিং ইয়ার্ডে একটি ট্যাংক...

সীতাকুণ্ডে গ্যাস লিকেজের ঘটনায় তদন্ত কমিটি হচ্ছে: অর্থমন্ত্রী

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় একটি শিপব্রেকিং ইয়ার্ডে কাজ করার সময়...

রাঙ্গুনিয়ায় ছাদ থেকে পড়ে ৫ম শ্রেণির শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ঘরের ছাদ থেকে পড়ে সানজিদা ইসলাম নিশাত...

আরও পড়ুন

মিরসরাইয়ে গ্যাসের তীব্র সংকট, মহাসড়কে ৩ কি.মি.যানবাহনের সারি

জাতীয় গ্রিডে গ্যাস সংকটের প্রভাবে চট্টগ্রামের মিরসরাইয়ে দেখা দিয়েছে তীব্র গ্যাসসংকট। গ্যাসের জন্য ফিলিং স্টেশনগুলোতে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হচ্ছে যানবাহন চালকদের। উপজেলার...

সীতাকুণ্ডে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯ জনে

চট্টগ্রামের সীতাকুণ্ডে ফেরদৌস স্টিল শিপ ব্রেকিং ইয়ার্ডে একটি ট্যাংক থেকে বিষাক্ত গ্যাস ছড়িয়ে পড়ার ঘটনায় মৃত্যুর সংখ্যা ক্রমশ বাড়ছে। সকাল দুর্টনার পরপরই ৫ জন...

সীতাকুণ্ডে গ্যাস লিকেজের ঘটনায় তদন্ত কমিটি হচ্ছে: অর্থমন্ত্রী

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় একটি শিপব্রেকিং ইয়ার্ডে কাজ করার সময় বিষাক্ত গ্যাস ছড়িয়ে পড়ার ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হচ্ছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু...

রাঙ্গুনিয়ায় ছাদ থেকে পড়ে ৫ম শ্রেণির শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ঘরের ছাদ থেকে পড়ে সানজিদা ইসলাম নিশাত (১১) নামে ৫ম শ্রেণির শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।‎‎শুক্রবার (১৪ আগস্ট) দুপুর ১২টায় উপজেলার ১ নম্বর...