সোমবার, ১০ আগস্ট ২০২৬

হাটহাজারী মাদ্রাসা পরিদর্শনে স্বরাষ্ট্রমন্ত্রী

কওমী মাদরাসার সাথে সরকারের কোন বিরোধ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

বাবলু দাশ,হাটহাজারী

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে যতদিন সরকার পরিচালিত হবে ততদিন এদেশের কোন কোমলমতি শিশু শিক্ষার্থীদের একমাত্র ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান নুরানী মাদরাসা বন্ধ হবেনা।কওমী মাদরাসার সাথে সরকারের কোন বিরোধ নেই। এদেশে যতদিন আযানের ধ্বনি শুনা যাবে কানে ততদিন এদেশ শান্তিতে থাকবে।

বৃহস্পতিবার (১৩ এপ্রিল)বিকেলে দক্ষিণ পূর্ব এশিয়া মহাদেশের অন্যতম দ্বীনী শিক্ষা প্রতিষ্ঠান আল জামেয়া আহলিয়া দারুল উলুম মুঈনুল ইসলাম হাটহাজারী মাদ্রাসা পরিদর্শনে এসে স্বরাষ্ট্র মন্ত্রী আসাদুজ্জামান খান কামাল একথাগুলো বলেন।

তিনি এ সময় বলেন, কওমী অন্তর্ভুক্ত বেফাক ও হায়াতুল উলইয়া বোর্ডের কোন সিদ্ধান্তে সরকার হস্তক্ষেপ করেনি,করবেও না। সরকার পক্ষ থেকে শুধু বলা হয় কি কি কিতাব পড়ানো হয় সেগুলো জানাতে।কেননা দেশে বিদেশে অনেক স্থানে সরকারকে এ বিষয় গুলো সম্পর্কে তুলে ধরতে হয়।

এদিকে মাদরাসা মিলনায়তনে ছাত্রদের উপস্থিতিতে তিনি আরো বলেন, কওমী মাদরাসার অনেক ছাত্ররা যে ভাবে জ্ঞান অর্জন করছে আমরা দেখেছি তারা সব জায়গায় পারদর্শী। যখন জঙ্গী নিয়ে সারা দেশে তোলপাড় ছিল তখন সবাই বলেছে কওমী মাদরাসাগুলো থেকে জঙ্গী সৃষ্টি হয়।তখন আমরা দাড়িয়ে বলেছিলাম,কওমী মাদরাসা শুধু ইসলাম ও দ্বীনি শিক্ষা দেয়।এখানে কোনদিন জঙ্গীর উৎপাত হতে পারেনা।

স্বরাষ্ট্র মন্ত্রী আসাদুজ্জামান খান কামাল প্রথমে এসে হাটহাজারী মাদরাসা মসজিদে আছরের নামাজ আদায় করেন।পরে হেফাজতের আমীর মরহুম আল্লামা শাহ আহমদ শফী (রহ) এর কবর জিয়ারত করেন। এসময় তিনি উপস্থিত সাংবাদিকদের বলেন,আমার অনেক দিনের ইচ্ছা ছিল হাটহাজারীতে আল্লামা শফী (রহ) এর কবর জিয়ারত করতে।সে সুযোগ আল্লাহ আমাকে করে দিয়েছে তাই আজকে ছুটে এসেছি।

এসময় উপস্থিত ছিলেন, চট্টগ্রামের ৫ আসনের সংসদ সদস্য ব্যারিষ্টার আনিসুল ইসলাম মাহমুদ এমপি, চট্টগ্রাম ১৫ আসনের সংসদ সদস্য প্রফেসর ড. আবু রেজা মুহাম্মদ নেজাম উদ্দিন নদভী, হাটহাজারী মাদরাসার মহাপরিচালক আল্লামা ইয়াহিয়া, চট্টগ্রাম জেলা প্রশাসক আবুল বাসার মুহাম্মাদ ফখরুজ্জামান,চট্টগ্রাম জেলা পরিষদের চেয়ারম্যান এটিএম পেয়ারুল ইসলাম, উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি এম এ সালাম,চট্টগ্রাম বিভাগীয় রেঞ্জ ডিআইজি আনোয়ার হোসেন, হাটহাজারী মাদরাসার সহকারী পরিচালক মুফতি জসিম উদ্দিন সহ প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা,বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবর্গ সহ মাদরাসার ছাত্র শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।পরে মাদরাসায় সকলের সাথে তিনি ইফতারে অংশ নেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

ঘুমধুম সীমান্তে বিজিবির অভিযানে আড়াই লাখ ইয়াবাসহ বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম সীমান্তে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ...

রামগড়ে চুরির অপবাদে যুবকের আত্মহত্যা

খাগড়াছড়ির রামগড়ে চুরির অপবাদ সইতে না পেরে গলায় ফাঁস...

মিরসরাইয়ে হোটেলকক্ষে পুলিশ সদস্যের ঝুলন্ত মরদেহ, পাশেই রক্তাক্ত অবস্থায় উদ্ধার স্ত্রী

চট্টগ্রামের মিরসরাইয়ে একটি আবাসিক হোটেল থেকে এক পুলিশ সদস্যের...

বান্দরবান রেড ক্রিসেন্টে নতুন নেতৃত্ব, ৩ মাসের জন্য অ্যাডহক কমিটি

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির বান্দরবান ইউনিটে নতুন অ্যাডহক কার্যনির্বাহী...

চকরিয়ায় ডাম্পারের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত, আহত আরও দুই

কক্সবাজারের চকরিয়ায় ডাম্পারের ধাক্কায় মোটরসাইকেল আরোহী মোহাম্মদ মিজান উদ্দিন...

চট্টগ্রাম বোর্ডে এসএসসির ফল বিপর্যয়, পাসের হার ৫৯.৪৮ শতাংশ

চলতি বছরের এসএসসি পরীক্ষায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডে পাসের হার...

আরও পড়ুন

ঘুমধুম সীমান্তে বিজিবির অভিযানে আড়াই লাখ ইয়াবাসহ বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম সীমান্তে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ইয়াবা, একটি বিদেশি পিস্তল ও পাঁচ রাউন্ড গুলি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।সোমবার (১০...

রামগড়ে চুরির অপবাদে যুবকের আত্মহত্যা

খাগড়াছড়ির রামগড়ে চুরির অপবাদ সইতে না পেরে গলায় ফাঁস দিয়ে হেলাল হোসেন সাগর (২০) নামে এক যুবক আত্মহত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে।সোমবার (১০...

মিরসরাইয়ে হোটেলকক্ষে পুলিশ সদস্যের ঝুলন্ত মরদেহ, পাশেই রক্তাক্ত অবস্থায় উদ্ধার স্ত্রী

চট্টগ্রামের মিরসরাইয়ে একটি আবাসিক হোটেল থেকে এক পুলিশ সদস্যের মরদেহ ও তার স্ত্রীকে আশঙ্কাজন অবস্থায় উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার (১০ আগস্ট) উপজেলার বড়তাকিয়া...

চকরিয়ায় ডাম্পারের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত, আহত আরও দুই

কক্সবাজারের চকরিয়ায় ডাম্পারের ধাক্কায় মোটরসাইকেল আরোহী মোহাম্মদ মিজান উদ্দিন (২২) নিহত হয়েছেন। এ ঘটনায় মোটরসাইকেলে থাকা আরও দুই আরোহী আহত হয়েছেন।সোমবার (১০ আগস্ট) বিকাল...