শনিবার, ১৫ আগস্ট ২০২৬

রোহিঙ্গা ক্যাম্পে আরসাকে অস্ত্র সরবরাহ, যুবক আটক

কায়সার হামিদ মানিক, কক্সবাজার।

কক্সবাজারের উখিয়া-টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পে আরসাকে অস্ত্র সরবরাহকারী এক রোহিঙ্গা যুবককে আটক করেছে র‌্যাব-১৫।

র‍্যাবের দাবি, অস্ত্রগুলো যাচ্ছিল মিয়ানমারের বিচ্ছিন্নবাদী সশস্ত্র গোষ্ঠী ‘আরসা’ সদস্যদের কাছে।

শুক্রবার (৭ এপ্রিল) রাতে কক্সবাজার শহরের বাহারছড়া থেকে অস্ত্রসহ ওই রোহিঙ্গা যুবককে আটক করা হয়।

আটক আরিফ হোসেন টেকনাফের নয়াপাড়া মোছনি ১ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের বি-ব্লকের বাসিন্দা। তার কাছ থেকে চারটি দেশে তৈরি শুটারগান, তিন রাউন্ড কার্তুজ ও দুটি অটো স্নাইপার রাইফেলের গুলি উদ্ধার করা হয়েছে।

কক্সবাজার র‌্যাব-১৫-এর সিনিয়র সহকারী পরিচালক (ল’ এন্ড মিডিয়া)অতিঃ পুলিশ সুপার মোঃ আবু সালাম চৌধুরী শনিবার সন্ধ্যা ৭ টার দিকে এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি আরও জানান, র‌্যাব-১৫-এর আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে এক ব্যক্তির মহেশখালী থেকে অস্ত্র-গোলাবারুদ নিয়ে রোহিঙ্গা ক্যাম্পে আরসার সন্ত্রাসীদের সরবরাহের উদ্দেশ্যে রওনা দেওয়ার খবর পেয়ে অভিযান চালানো হয়। অভিযানে শহরের বাহারছড়ায় তল্লাশির একপর্যায়ে এক ব্যক্তি র‌্যাবের উপস্থিতি টের পেয়ে প্লাস্টিকের ব্যাগসহ দৌড়ে পালানোর চেষ্টা করেন। এ সময় তাকে আটক করা হলে প্লাস্টিকের ব্যাগে অস্ত্র ও গোলাবারুদ পাওয়া যায়।

তিনি বলেন, আটক ব্যক্তি নিজের পরিচয় দিয়ে দীর্ঘদিন ধরে মহেশখালীসহ বিভিন্ন এলাকা থেকে অবৈধ অস্ত্র কিনে গোপনে রোহিঙ্গা ক্যাম্পে আরসার সন্ত্রাসীদের সরবরাহের কথা স্বীকার করেন। মামলা দিয়ে আটক ব্যক্তিকে কক্সবাজার সদর থানায় সোপর্দ করা হয়েছে।

র‌্যাব অধিনায়ক জানান, ৬ এপ্রিল আরেকটি অভিযানে চকরিয়া থেকে অস্ত্রসহ তিনজনকে আটক করা হয়েছিল। তারাও মহেশখালী থেকে অস্ত্র নিয়ে আরসাকে সরবরাহ করতে যাচ্ছিলেন।

রোহিঙ্গা ক্যাম্পে আরসার সন্ত্রাসী গ্রুপের কাছে অস্ত্র বিক্রির সঙ্গে জড়িত অপরাধীদের চিহ্নিত করে গ্রেপ্তারে র‌্যাব গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করেছে বলে জানান তিনি।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

সহসাই চট্টগ্রাম জেলা স্টেডিয়ামের ফ্লাড লাইটের সংস্কার হচ্ছে

আগামী ৯ সেপ্টেম্বর চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে উদ্বোধন হতে যাচ্ছে...

শহীদ জিয়া ও খালেদা জিয়া স্মৃতি স্কুল ফুটবল টুর্নামেন্ট শুরু

চট্টগ্রাম মহানগর বিএনপি আয়োজিত শহীদ জিয়া ও বেগম খালেদা...

সীতাকুণ্ডে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯ জনে

চট্টগ্রামের সীতাকুণ্ডে ফেরদৌস স্টিল শিপ ব্রেকিং ইয়ার্ডে একটি ট্যাংক...

সীতাকুণ্ডে গ্যাস লিকেজের ঘটনায় তদন্ত কমিটি হচ্ছে: অর্থমন্ত্রী

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় একটি শিপব্রেকিং ইয়ার্ডে কাজ করার সময়...

রাঙ্গুনিয়ায় ছাদ থেকে পড়ে ৫ম শ্রেণির শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ঘরের ছাদ থেকে পড়ে সানজিদা ইসলাম নিশাত...

সীতাকুণ্ডে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে নিহত বেড়ে ৮

চট্টগ্রামের সীতাকুণ্ডের ভাটিয়ারীতে শিপব্রেকিং ইয়ার্ডের বিষাক্ত গ্যাস ট্র্যাজেডিতে প্রাণহানির...

আরও পড়ুন

সহসাই চট্টগ্রাম জেলা স্টেডিয়ামের ফ্লাড লাইটের সংস্কার হচ্ছে

আগামী ৯ সেপ্টেম্বর চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে উদ্বোধন হতে যাচ্ছে প্রাইম মিনিস্টার কাপ স্কুল ফুটবল টুর্নামেন্ট। প্রধানমন্ত্রী তারেক রহমান টুর্নামেন্টের উদ্বোধন করবেন। এই টুর্নামেন্ট এবং...

শহীদ জিয়া ও খালেদা জিয়া স্মৃতি স্কুল ফুটবল টুর্নামেন্ট শুরু

চট্টগ্রাম মহানগর বিএনপি আয়োজিত শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়া স্মৃতি আন্ত: স্কুল ফুটবল টুর্নামেন্ট শুরু হয়েছে আজ শুক্রবার। বিকেলে চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে প্রধান...

সীতাকুণ্ডে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯ জনে

চট্টগ্রামের সীতাকুণ্ডে ফেরদৌস স্টিল শিপ ব্রেকিং ইয়ার্ডে একটি ট্যাংক থেকে বিষাক্ত গ্যাস ছড়িয়ে পড়ার ঘটনায় মৃত্যুর সংখ্যা ক্রমশ বাড়ছে। সকাল দুর্টনার পরপরই ৫ জন...

সীতাকুণ্ডে গ্যাস লিকেজের ঘটনায় তদন্ত কমিটি হচ্ছে: অর্থমন্ত্রী

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় একটি শিপব্রেকিং ইয়ার্ডে কাজ করার সময় বিষাক্ত গ্যাস ছড়িয়ে পড়ার ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হচ্ছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু...