চট্টগ্রামের আকবর শাহ এলাকায় পাহাড় ধসে একজনের মৃত্যু হয়েছে। চাপা পড়ে আছেন বেশ কয়েকজন।
আজ শুক্রবার বিকালে আকবর শাহ থানার বেলতলি ঘোনা নামক এলাকায় এই ঘটনা ঘটে।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান পরিচালা করেছে ফায়ার সার্ভিস ও আকবরশাহ থানা পুলিশ।
বিষয়টি নিশ্চিত করেছেন আগ্রাবাদ ফায়ার সার্ভিস স্টেশনের সহকারী পরিচালক আব্দুল মালেক। তিনি বলেন, ‘আমরা কাজ করছি। উদ্ধার অভিযানের পর বিস্তারিত বলা যাবে।
