শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬

নির্বাচনে জাতিসংঘের সহযোগিতা প্রয়োজন নেই: পররাষ্ট্রমন্ত্রী

চট্টগ্রাম নিউজ ডটকম

জাতীয় সংসদ নির্বাচনে বিদেশি পর্যবেক্ষক নিতে কোন আপত্তি নেই বরং স্বাগত জানায় বাংলাদেশ। তবে নির্বাচন পরিচালনায় জাতিসংঘের সহায়তার প্রয়োজন হবে না। পররাষ্ট্রমন্ত্রণালয়ে সাংবাদিকদের সাথে আলাপ কালে এসব কথা বলেছেন, পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

সোমবার (৩ এপ্রিল) জাতিসংঘের আবাসিক প্রতিনিধি গোয়েন লুইসের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এমন মন্তব্য করেন মন্ত্রী।

মন্ত্রী বলেন, “নির্বাচনে পর্যবেক্ষকদের ব্যাপারে আমাদের কোনো আপত্তি নেই। যদিও অনেক উন্নত দেশ এগুলো নেয় না। কিন্তু আমাদের এটা নিতে কোনো আপত্তি নেই। আমরা তাদের (পর্যবেক্ষকদের) স্বাগত জানাই।

তারা এসে দেখুক, আমাদের দেশে কত সুন্দর, স্বচ্ছ, আনন্দঘন পরিবেশে নির্বাচন হয়। ওদের দেশে এত আনন্দময় পরিবেশে নির্বাচন হয় না।”

সংসদ নির্বাচনে জাতিসংঘের কোনো সহযোগিতা বাংলাদেশ নেবে কি না, প্রশ্ন রাখেন সাংবাদিকরা। জবাবে মোমেন বলেন নির্বাচনে জাতিসংঘের সহযোগিতা প্রয়োজন নেই।

তিনি বলেন, “জাতিসংঘের কোনো সহযোগিতা আমাদের নেওয়ার কোনো প্রয়োজন নেই। কারণ আমরা যথেষ্ট পরিপক্ব। নির্বাচন করার জন্য যেসব ইনস্টিটিউশন দরকার, সুন্দর, স্বচ্ছ, গ্রহণযোগ্য নির্বাচনের জন্য সেই ইনস্টিটিউশন আমরা মোটামুটি তৈরি করেছি।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

টেকনাফ মেরিন ড্রাইভে ডাম্পার ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

মেরিন ড্রাইভ সড়কের টেকনাফ অংশে ডাম্পার ট্রাকের ধাক্কায় ট্যুরিস্ট...

নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ জিতে নিল বাংলাদেশ

নাজমুল হোসেন শান্তর সেঞ্চুরি আর মোস্তাফিজের দুর্দান্ত বোলিং এর...

জ্বালানি সংকট মোকাবিলায় যৌথ কমিটি গঠনের প্রস্তাব প্রধানমন্ত্রীর

জ্বালানি সংকট মোকাবিলায় সরকারি ও বিরোধী দলের সমান সংখ্যক...

মীরসরাইয়ে হামলায় ছাত্রদল নেতার মৃত্যুতে সড়ক অবরোধ ও আগুন

মীরসরাইয়ে সংঘর্ষে গুরুতর আহত ছাত্রদল নেতা শাহরিয়ার আহমেদ হৃদয়...

ফটিকছড়িতে চোর সন্দেহে যুবককে গাছে বেঁধে পিটিয়ে হত্যা, আটক ৪

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় গাছের সাথে বাঁধা অবস্থায় অজ্ঞাতনামা এক...

চট্টগ্রাম ওয়াসার পাইপলাইনের খনন কাজে মাটি ধসে ২ শ্রমিক নিহত

চট্টগ্রাম নগরীর হালিশহর থানাধীন আগ্রাবাদের এক্সেস রোড এলাকায় ওয়াসার...

আরও পড়ুন

টেকনাফ মেরিন ড্রাইভে ডাম্পার ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

মেরিন ড্রাইভ সড়কের টেকনাফ অংশে ডাম্পার ট্রাকের ধাক্কায় ট্যুরিস্ট মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে আশরাফুল ইসলাম (২১) নামে এক পর্যটক নিহত হয়েছেন।বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বিকালে...

নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ জিতে নিল বাংলাদেশ

নাজমুল হোসেন শান্তর সেঞ্চুরি আর মোস্তাফিজের দুর্দান্ত বোলিং এর উপর ভর করে নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ জিতে নিল বাংলাদেশ। ঢাকায় সিরিজের প্রথম দুই ম্যাচের...

মীরসরাইয়ে হামলায় ছাত্রদল নেতার মৃত্যুতে সড়ক অবরোধ ও আগুন

মীরসরাইয়ে সংঘর্ষে গুরুতর আহত ছাত্রদল নেতা শাহরিয়ার আহমেদ হৃদয় (২৬) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) দুপুর প্রায় ২টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ...

ফটিকছড়িতে চোর সন্দেহে যুবককে গাছে বেঁধে পিটিয়ে হত্যা, আটক ৪

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় গাছের সাথে বাঁধা অবস্থায় অজ্ঞাতনামা এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় ৪ জনকে আটক করা হয়েছে।বৃহস্পতিবার (২৩ এপ্রিল) দুপুরে...