বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬

জেলা-উপজেলায় প্রতিবন্ধীদের প্রশিক্ষণ কেন্দ্র করা হবে: আমু

চট্টগ্রাম নিউজ ডটকম

জেলা ও উপজেলায় প্রতিবন্ধীদের প্রশিক্ষণ কেন্দ্র করা হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও সাবেক শিল্পমন্ত্রী আমির হোসেন আমু এমপি।

তিনি বলেছেন, সায়মা ওয়াজেদ পুতুলের পরিকল্পনায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রতিবন্ধীদের নিয়ে নানা প্রকল্প হাতে নিয়েছেন।

আজ সোমবার দুপুরে ঝালকাঠি শিল্পকলা একাডেমি মিলনায়তনে বিশ্ব অটিজম সচেতনতা দিবস উপলক্ষে আয়োজিত আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ঝালকাঠি সিভিল সার্জন অফিস এ অনুষ্ঠানের আয়োজন করে।

আমির হোসেন আমু বলেন, ‘প্রবিন্ধীদের জন্য জেলা ও উপজেলায় প্রশিক্ষণ কেন্দ্র করা হবে। ইতিমধ্যে ৮টি প্রশিক্ষণ কেন্দ্র রয়েছে। যদি করোনা এবং রাশিয়া-ইউক্রেন যুদ্ধ না হতো তাহলে প্রশিক্ষণ কেন্দ্রগুলো নির্মাণ হয়ে যেত।’

তিনি আরো বলেন, ‘অটিজম শিশু জন্মগ্রহণ করলে বাবা মাকে বিষয়টি বুঝতে হবে, তাকে সুচিকিৎসা করাতে হবে। চিকিৎসার মাধ্যমে শিশুকে সুস্থ করতে হবে।

সরকার তাদের পড়ালেখার ব্যবস্থা করেছে। প্রতিবন্ধীরা এখন আর সমাজের বোঝা নয়, তারাও পড়ালেখা করে চাকরি করছে। সরকার তাদের চাকরির ব্যবস্থাও করে দিচ্ছে।’

পরে ফিরোজা আমু প্রতিবন্ধী বিদ্যালয়ের ১৫০ শিক্ষার্থীদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়।

ঝালকাঠির সিভিল সার্জন ডা. এইচ এম জহিরুল ইসলামের সভাপতিত্বে আলোচনাসভায় বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক ফারাহ্ গুল নিঝুম, জেলা আওয়ামী লীগের সভাপতি সরদার মো. শাহ আলম, জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সধারণ সম্পাদক অ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান খান আরিফুর রহমান, স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিপ) সভাপতি অধ্যাপক ডা. অসীম কুমার সাহা ও সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. শামীম আহম্মেদ।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

চট্টগ্রামের ডবলমুরিংয়ে গাঁজা ও মাদকসহ গ্রেপ্তার ২

চট্টগ্রাম নগরের ডবলমুরিং এলাকায় অভিযান চালিয়ে ১২ কেজি গাঁজা...

সীতাকুন্ডের কোস্ট গার্ডের অভিযানে ৪১০ বস্তা ইউরিয়া সারসহ বোট জব্দ

সীতাকুন্ড উপজেলার থানাধীন বাড়বকুন্ড ঘাটে বিশেষ অভিযান চালিয়ে ৪১০...

বান্দরবানে র‍্যাবের অভিযানে ৪ মাসের অপহৃত শিশু উদ্ধার, গ্রেপ্তার ২

বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে চার মাস বয়সী শিশু অপহরণ ও মুক্তিপণ...

বারবার সংকটে পড়া বাংলাদেশকে বিএনপি অতীতে উদ্ধার করেছে: আমির খসরু মাহমুদ চৌধুরী

বিএনপির স্থায়ী কমিটির সদস্য, অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির...

অবকাঠামোর পাশাপাশি গবেষণা ও প্রযুক্তিগত সক্ষমতার উন্নয়ন ঘটাতে হবে: অর্থমন্ত্রী

সরকারি অর্থে বাস্তবায়িত প্রতিটি বিনিয়োগ প্রকল্পের সুফল নিশ্চিত করার...

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বাবা-মায়ের কবরে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রধানমন্ত্রী ও দলের...

আরও পড়ুন

চট্টগ্রামের ডবলমুরিংয়ে গাঁজা ও মাদকসহ গ্রেপ্তার ২

চট্টগ্রাম নগরের ডবলমুরিং এলাকায় অভিযান চালিয়ে ১২ কেজি গাঁজা ও মাদক পরিবহনে ব্যবহৃত একটি প্রাইভেটকারসহ দুই কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তারা হলেন- মো. সৌরভ...

সীতাকুন্ডের কোস্ট গার্ডের অভিযানে ৪১০ বস্তা ইউরিয়া সারসহ বোট জব্দ

সীতাকুন্ড উপজেলার থানাধীন বাড়বকুন্ড ঘাটে বিশেষ অভিযান চালিয়ে ৪১০ বস্তা ইউরিয়া সারসহ পাচারকাজে ব্যবহৃত একটি বোট জব্দ করেছে কোস্ট গার্ড। মঙ্গলবার ভোররাত ১টায় কোস্ট গার্ড...

বান্দরবানে র‍্যাবের অভিযানে ৪ মাসের অপহৃত শিশু উদ্ধার, গ্রেপ্তার ২

বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে চার মাস বয়সী শিশু অপহরণ ও মুক্তিপণ দাবির ঘটনায় এজাহারনামীয় দুই আসামিকে চট্টগ্রাম থেকে আটক করেছে র‌্যাব। একই অভিযানে অপহৃত শিশুটিকেও উদ্ধার...

বারবার সংকটে পড়া বাংলাদেশকে বিএনপি অতীতে উদ্ধার করেছে: আমির খসরু মাহমুদ চৌধুরী

বিএনপির স্থায়ী কমিটির সদস্য, অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, বারবার সংকটে পড়া বাংলাদেশকে বিএনপি অতীতে উদ্ধার করেছে। এবারও দেশের গভীর...