রবিবার, ৯ আগস্ট ২০২৬

মোটরসাইকেল তেলের ট্যাঙ্কিতে ২৫ হাজার ইয়াবাসহ পাচারকারী আটক

কায়সার হামিদ মানিক, কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারের রামুতে মোটরসাইকেলের তেলের ট্যাঙ্কিতে মিললো ২৫ হাজার পিস ইয়াবা। এ সময় মনজুরুল আলম (৩৫) নামক ব্যক্তিকে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।

শুক্রবার (৩০ জুলাই) দিবাগত রাতে রামু ফুটবল চত্বর (ব্রিজের নীচে) এলাকায় অভিযান চালিয়ে এসব ইয়াবা জব্দ করা হয়। আটক মনজুরুল আলম চট্টগ্রামের সাতকানিয়ার ৬নং ওয়ার্ডের ছোট ডেমশার ফউজুল কবিরের ছেলে।

বিষয়টি নিশ্চিত করেছেন জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের ওসি শেখ মোহাম্মদ আলী।

ডিবির ওসি জানান, গোপন সংবাদের ভিত্তিতে চেকপোস্ট বসিয়ে অভিযানকালে মনজুরুল আলমের মোটর সাইকেলের তেলের ট্যাঙ্কি তল্লাশি করে ২৫ হাজার ইয়াবা জব্দ করা হয়। এসময় তাকেও আটক করা হয়।

তিনি নিজেই একটা একটা করে ৪০টি বোতল বের করেন। প্রতিটি বোতলে ৬২৫ পিস করে মোট ২৫ হাজার ইয়াবা রয়েছে।

জিজ্ঞাসাবাদে তিনি জানান, ১০ হাজার টাকার বিনিময়ে ইয়াবাগুলো পৌঁছে দিতে মোটরসাইকেল নিয়ে কক্সবাজার শহরের লিংকরোড হয়ে তিনি চট্টগ্রামের দিকে যাচ্ছিলেন।

ওসি মোহাম্মদ আলী বলেন, আমরা সুকৌশলে মাদক পাচারকারীকে আটক করতে সক্ষম হই। এ ব্যাপারে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

দেশের উন্নয়ন ও মানুষের কল্যাণে কাজ করুন : ইউএনওদের প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের সার্বিক উন্নয়ন ও মানুষের কল্যাণে...

কালুরঘাট বেতার কেন্দ্র সংরক্ষণে উদ্যোগ নেওয়া হবে: তথ্য প্রতিমন্ত্রী

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, ইয়াসের...

খাগড়াছড়িতে প্রমিলা একাডেমি কাপের বর্ণিল উদ্বোধন

খেলাধুলার মাধ্যমে যুব সমাজকে মাদকমুক্ত রাখার প্রত্যয়ে খাগড়াছড়িতে শুরু...

আলীকদম-চকরিয়া সড়কে একদিনে দুই দুর্ঘটনায় নিহত ১

বান্দরবানের আলীকদমে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস সড়কের পাশে...

চৌদ্দগ্রামে বাবার বাড়ি থেকে ফেরার পথে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে বাবার বাড়ি থেকে ফেরার পথে ট্রেনে কাটা...

সেপাক টাকরো কোচেস প্রশিক্ষণে অংশ নিতে থাইল্যান্ড যাচ্ছেন সোহেল

আগামী ১৯ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত জাপানের নাগোয়াতে...

আরও পড়ুন

কালুরঘাট বেতার কেন্দ্র সংরক্ষণে উদ্যোগ নেওয়া হবে: তথ্য প্রতিমন্ত্রী

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, ইয়াসের খান চৌধুরী বলেন, কালুরঘাট বেতার কেন্দ্র দেশের ইতিহাস ও মহান মুক্তিযুদ্ধের স্মৃতির সঙ্গে গভীরভাবে জড়িত...

আলীকদম-চকরিয়া সড়কে একদিনে দুই দুর্ঘটনায় নিহত ১

বান্দরবানের আলীকদমে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস সড়কের পাশে গাছের সঙ্গে ধাক্কায় বাসটির হেলপার নিহত হয়েছেন। আহত হয়েছেন চালকসহ অন্তত ১১ জন। আহতদের মধ্যে...

‘হাসিনা কার্ড’ খেলা বন্ধ করতে ভারতের প্রতি আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

ফ্যাসিবাদের পুনরুত্থান ঠেকাতে ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে গড়ে ওঠা জাতীয় ঐক্য ধরে রাখার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। একইসঙ্গে ভারতের উদ্দেশে তিনি বলেছেন, বাংলাদেশের...

চট্টগ্রামে সদরঘাট থানায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে যুবক নিহত

নগরের সদরঘাট থানার পশ্চিম মাদারবাড়ি এলাকায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে মো শাহিন (৪৫) নামে এক যুবক নিহত হয়েছেন।বৃহস্পতিবার (৬ আগস্ট) বিকেল পৌনে ৬টার দিকে পশ্চিম মাদারবাড়ির...