বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬

মুক্তিযোদ্ধা সংসদ নির্বাচন

সাতকানিয়ার ইউএনওকে রিটার্নিং অফিসার থেকে বাদ দিতে মুক্তিযোদ্ধাদের ডিসিকে আবেদন

সুকান্ত বিকাশ ধর, সাতকানিয়া

সাতকানিয়ায় আগামী মুক্তিযোদ্ধা সংসদ নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ না হওয়ার শঙ্কায় রিটার্নিং অফিসারের পদ থেকে ইউএনও ফাতেমা তুজ জোহারাকে বাদ দেওয়ার জন্য চট্টগ্রাম জেলা প্রশাসক বরাবর আবেদন করা হয়েছে।

গত মঙ্গলবার (২৮মার্চ) সাতকানিয়ার সরকারি গেজেটভুক্ত ৩৪ জন মুক্তিযোদ্ধা স্বাক্ষরিত এক আবেদন থেকে এ তথ্য জানা গেছে। আগামী ১৩ মে সাতকানিয়া মুক্তিযোদ্ধা সংসদের নির্বাচন অনুষ্ঠিত হবে।

আবেদন থেকে জানা যায়, বিগত স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে উপজেলা পরিষদ হল রুমে বীর মুক্তিযোদ্ধা, মুক্তিযোদ্ধার সন্তান ও মুক্তিযুদ্ধে শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের নিয়ে সংবর্ধনা সভার আয়োজন করেন উপজেলা প্রশাসন। সভায় স্বাধীনতা দিবসের অনুষ্ঠানের ব্যানারে ‘জয় বাংলা’, ‘জয় বঙ্গবন্ধু’ স্লোগান লেখা ও বঙ্গবন্ধুর ছবি না থাকায় উপস্থিত মুক্তিযোদ্ধারা প্রতিবাদ করলে তোপের মুখে পড়েন ইউএনও। এ ঘটনা নিয়ে হল রুমে হাতাহাতি ও তুমুল হট্টগোলের সৃষ্টি হয়। এরই প্রেক্ষিতে বর্তমান ইউএনও’র অধীনে মুক্তিযোদ্ধা সংসদ নির্বাচন সুষ্ঠু, নিরপেক্ষ ও প্রভাবমুক্ত হবে কিনা তা নিয়ে সন্দেহ পোষণ করছেন মুক্তিযোদ্ধারা।

এ ব্যাপারে সাতকানিয়া উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সদ্য সাবেক কমান্ডার আবু তাহের এলএমজি বলেন, ইউএনও ফাতেমা—তুজ—জোহরা স্বাধীনতা দিবসে সংবর্ধনার নাম দিয়ে মুক্তিযোদ্ধাদের যে অশ্রদ্ধা করেছে তাতে আমরা অপমানিত হয়েছি। মুক্তিযোদ্ধাদের অপমান করায় বুঝা যায়, ইউএনও বিএনপি—জামায়াতের চেতনা ধারণ করেন। তাই সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের শঙ্কায় বর্তমান ইউএনও কে নির্বাচনের রিটার্নিং অফিসার পদ থেকে বাদ দিয়ে নিরপেক্ষ ও সুন্দর নির্বাচন উপহার দেওয়ার জন্য আবেদন করেছি। আশা করি আমাদের আবেদনখানা ডিসি মহোদয় বিবেচনা করবেন।

এ ব্যাপারে সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাতেমা—তুজ— জোহরা বলেন, জেলা প্রশাসক কার্যালয়ে আবেদনের বিষয়টি তিনি অবগত নন।

আবেদন পাওয়ার বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম জেলা প্রশাসক (সার্বিক) রাকিব হাসান বলেন, মুক্তিযোদ্ধা সংসদ নির্বাচন নিয়ে মন্ত্রিপরিষদ বিভাগে আলাদা একটি সেল করা হয়েছে। যারা এ নির্বাচন পরিচালনা করছেন। কোন অভিযোগ বা কোন বিষয়ে কথা বলতে হলে যারা নির্বাচন পরিচালনা করছেন তাদের সাথে বলতে হবে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

নাইক্ষ্যংছড়িত সীমান্তে ৫০ হাজার ইয়াবা উদ্ধার

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তে অভিযান চালিয়ে মালিকবিহীন ৪৯ হাজার ৯৮২...

মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি নির্বাচিত করে প্রজ্ঞাপন জারি

দেশের ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে নির্বাচিত ঘোষণা...

বান্দরবান জেলা পরিষদের সদস্য হলেন মংক্যানু মার্মা ও আগষ্টিন ত্রিপুরা

‎বান্দরবান পার্বত্য জেলা পরিষদের পুনর্গঠিত অন্তর্বর্তীকালীন পরিষদে সদস্য হিসেবে...

ঈদগাঁওতে ভোক্তা অধিকারের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

কক্সবাজারের ঈদগাঁও উপজেলায় ভ্রাম্যমাণ আদালতের পৃথক অভিযানে তিন বেকারিসহ...

বান্দরবান পার্বত্য জেলা পরিষদ পুনর্গঠন, চেয়ারম্যান ম্যামাচিং

দীর্ঘদিনের প্রতিক্ষার পর বান্দরবান পার্বত্য জেলা পরিষদের অন্তর্বর্তীকালীন পরিষদ...

চান্দগাঁওয়ে সামান্য মোবাইল নিয়ে পূর্ব বিরোধের জেরে ছুরিকাঘাতে যুবক খুন

চট্টগ্রামের চান্দগাঁও থানাধীন চররাঙ্গামাটিয়া এলাকায় সামান্য মোবাইল নিয়ে পূর্ব...

আরও পড়ুন

নাইক্ষ্যংছড়িত সীমান্তে ৫০ হাজার ইয়াবা উদ্ধার

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তে অভিযান চালিয়ে মালিকবিহীন ৪৯ হাজার ৯৮২ পিস বার্মিজ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১ বিজিবি)।বৃহস্পতিবার (২০ আগস্ট) বিকেল ৩টার দিকে...

মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি নির্বাচিত করে প্রজ্ঞাপন জারি

দেশের ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে নির্বাচিত ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করেছে নির্বাচন কমিশন (ইসি)।বৃহস্পতিবার (২০ আগস্ট) সন্ধ্যায় ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ...

বান্দরবান জেলা পরিষদের সদস্য হলেন মংক্যানু মার্মা ও আগষ্টিন ত্রিপুরা

‎বান্দরবান পার্বত্য জেলা পরিষদের পুনর্গঠিত অন্তর্বর্তীকালীন পরিষদে সদস্য হিসেবে জায়গা পেয়েছেন আলীকদম ইউনিয়নের বাসিন্দা বাবু মংক্যানু মারমা ও আগষ্টিন ত্রিপুরা। ‎ ‎বৃহস্পতিবার (২০ আগস্ট) পার্বত্য চট্টগ্রাম...

ঈদগাঁওতে ভোক্তা অধিকারের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

কক্সবাজারের ঈদগাঁও উপজেলায় ভ্রাম্যমাণ আদালতের পৃথক অভিযানে তিন বেকারিসহ কয়েকটি প্রতিষ্ঠান ও ব্যক্তিকে মোট ৯৫ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে।২০ আগস্ট বৃহস্পতিবার উপজেলা নির্বাহী...