শনিবার, ১৫ আগস্ট ২০২৬

সড়ক যোগাযোগের মান বাড়াতে সংস্কারে জোর: চসিক মেয়র

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রামের সড়ক যোগাযোগের মান বাড়াতে নতুন সড়ক নির্মাণের পাশাপাশি চট্টগ্রামের বিদ্যমান সড়কগুলোর সংস্কারে জোর দেয়া হচ্ছে বলে জানিয়েছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) মেয়র প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মো. রেজাউল করিম চৌধুরী।

সোমবার (২৭ মার্চ) ২৩ নং উত্তর পাঠানটুলী ওয়ার্ডের কদমতলী-দেওয়ানহাট ফ্লাইওভার সংস্কার কাজ উদ্বোধনকালে মেয়র এ মন্তব্য করেন।

এক কোটি ৮৯ লক্ষ টাকায় চট্টগ্রামের এই গুরুত্বপূর্ণ ফ্লাইওভার সংস্কার করা হচ্ছে।

এসময় মেয়র বলেন, চট্টগ্রাম বাংলাদেশের প্রধান বাণিজ্যিক নগরী। বাণিজ্য সম্প্রসারণে উন্নত সড়ক যোগযোগ ব্যবস্থা জরুরি বিধায় আমি নতুন সড়ক নির্মাণের পাশাপাশি বিদ্যমান সড়ক সংস্কারে জোর দিচ্ছি। এই ফ্লাইওভারটির পাশাপাশি এই এলাকার সব সড়ক আমার মেয়াদেই সংস্কার করা হবে।

“মাননীয় প্রধানমন্ত্রী চট্টগ্রামবাসীকে উপহার হিসেবে আড়াই হাজার কোটি টাকার প্রকল্প বরাদ্দ দিয়েছেন যার সব টাকাই সরকার প্রদান করবে। আড়াই হাজার কোটি টাকার প্রকল্পসহ চলমান সবগুলো প্রকল্প বাস্তবায়িত হলে চট্টগ্রামের এমনকি ওয়ার্ড পর্যায়েও কোন কাঁচা সড়ক থাকবেনা। উন্নত যোগাযোগ ব্যবস্থার কারণে ভবিষ্যতে চট্টগ্রামে আন্তর্জাতিক বড় বড় বিনিয়োগ আসবে। ফলে, একদিকে চট্টগ্রামের বেকারত্বের সমস্যার সমাধান হবে অন্যদিকে চট্টগ্রাম হয়ে উঠবে বিশ্ববাণিজ্যের হাব।”

উন্নয়নের সুফলকে তৃণমূল পর্যায়ে নিয়ে যেতে কাজ হচ্ছে জানিয়ে মেয়র বলেন, চট্টগ্রামের অলিগলি ও পিছিয়ে পড়া এলাকাগুলোতে নালা নির্মাণ ও সড়ক নির্মাণ করছি আমি৷ গৃহকর নিয়ে আতংকিত না হয়ে আপিল করলে গৃহকর সহনীয় পর্যায়ে নির্ধারণ করে দিচ্ছি। আপনাদের দেয়া করের টাকায় গড়ব তিলোত্তমা চট্টগ্রাম।

চসিকের প্রধান প্রকৌশলী রফিকুল ইসলাম বলেন, এ ওয়ার্ডে বর্তমানে ২৫ কোটি টাকার উন্নয়ন কাজ চলমান। এ কাজগুলো শেষ হলে এ ওয়ার্ডের কোন সড়ক অসম্পন্ন থাকবেনা।

এসময় আরো উপস্থিত ছিলেন চসিকের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মনিরুল হুদা, বিপ্লব দাশ, ২৩ নং উত্তর পাঠানটুলী ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ইদ্রিস কাজেমী, সাধারণ সম্পাদক ওয়াহিদুর রহমান মহসিন, মো. ইব্রাহিম, ওয়ার্ড আওয়ামী লীগের উপদেষ্টা আব্দুল শুক্কুর চৌধুরীসহ চসিকের কর্মকর্তাবৃন্দ এবং এলাকার সর্বস্তরের নেতৃবৃন্দ ও জনগণ।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

সহসাই চট্টগ্রাম জেলা স্টেডিয়ামের ফ্লাড লাইটের সংস্কার হচ্ছে

আগামী ৯ সেপ্টেম্বর চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে উদ্বোধন হতে যাচ্ছে...

শহীদ জিয়া ও খালেদা জিয়া স্মৃতি স্কুল ফুটবল টুর্নামেন্ট শুরু

চট্টগ্রাম মহানগর বিএনপি আয়োজিত শহীদ জিয়া ও বেগম খালেদা...

সীতাকুণ্ডে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯ জনে

চট্টগ্রামের সীতাকুণ্ডে ফেরদৌস স্টিল শিপ ব্রেকিং ইয়ার্ডে একটি ট্যাংক...

সীতাকুণ্ডে গ্যাস লিকেজের ঘটনায় তদন্ত কমিটি হচ্ছে: অর্থমন্ত্রী

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় একটি শিপব্রেকিং ইয়ার্ডে কাজ করার সময়...

রাঙ্গুনিয়ায় ছাদ থেকে পড়ে ৫ম শ্রেণির শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ঘরের ছাদ থেকে পড়ে সানজিদা ইসলাম নিশাত...

সীতাকুণ্ডে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে নিহত বেড়ে ৮

চট্টগ্রামের সীতাকুণ্ডের ভাটিয়ারীতে শিপব্রেকিং ইয়ার্ডের বিষাক্ত গ্যাস ট্র্যাজেডিতে প্রাণহানির...

আরও পড়ুন

সীতাকুণ্ডে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে নিহত বেড়ে ৮

চট্টগ্রামের সীতাকুণ্ডের ভাটিয়ারীতে শিপব্রেকিং ইয়ার্ডের বিষাক্ত গ্যাস ট্র্যাজেডিতে প্রাণহানির সংখ্যা আরও বৃদ্ধি পেয়ে ৮ জনে দাঁড়িয়েছে। ছুটির দিনে নূন্যতম নিরাপত্তামূলক ব্যবস্থা ও ‘সেফটি টিম’...

সীতাকুণ্ডে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে পাঁচ শ্রমিকের মৃত্যু

চট্টগ্রামের সীতাকুণ্ডের ভাটিয়ারির একটি জাহাজভাঙা কারখানায় স্ক্র্যাপ জাহাজের গ্যাস সিলিন্ডারের বিষক্রিয়ায় পাঁচ শ্রমিকের মৃত্যু হয়েছে। আজ শুক্রবার সকাল ৯টার দিকে ভাটিয়ারি ইউনিয়নের স্টেশন রোড...

মার্কিন কোম্পানিগুলোকে বাংলাদেশে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান মার্কিন কোম্পানিগুলোকে বাংলাদেশে বিনিয়োগ ও ব্যবসা সম্প্রসারণের আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে তিনি মার্কিন বিনিয়োগকারীদের সরকারি সহায়তা ও বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিত করার...

মন্ত্রিত্ব ও বিএনপির মহাসচিব পদ ছাড়লেন মির্জা ফখরুল

দেশে ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মনোনয়ন পাওয়ার পর মন্ত্রিসভা এবং দলের মহাসচিব পদ থেকে পদত্যাগ করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।বৃহস্পতিবার (১৩...