মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬

সালমান খানকে হত্যার হুমকিদাতা গ্রেফতার

বিনোদন ডেস্ক

গত সপ্তাহে বলিউড সুপারস্টার সালমান খানকে হত্যার একটি হুমকিমূলক ই-মেইল পেয়েছিলেন তার ব্যক্তিগত সহকারী জর্ডি প্যাটেল।

সালমান খানের নির্দেশক্রমে তার ঘনিষ্ঠ বন্ধু প্রশান্ত গুঞ্জালকার সেই মেইলের বিষয়ে থানায় সাধারণ ডায়েরি করেন। ‘ইন্ডিয়ান টাইস’-এর সংবাদে এ তথ্য জানা গেছে।

এ সাধারণ ডায়েরিটি খুব গুরুত্বপূর্ণভাবে আমলে নিয়ে সত্য ঘটনা বের করতে মুম্বাই পুলিশ নড়েচড়ে বসে এবং অভিযান শুরু করে। মুম্বাই পুলিশের সব ইন্টেলিজেন্স বিচক্ষণতার সঙ্গে সেই মেইল পর্যালোচনা করতে গিয়ে দেখে মেইলটি রাজস্থানের যোধপুর থেকে পাঠানো হয়েছে। মুম্বাই পুলিশ সালমান খানকে হত্যার হুমকির মেইলটি এবং আনুষঙ্গিক অন্যান্য কাগজপত্র রাজস্থান পুলিশের কাছে হস্তান্তর করে।

রাজস্থান পুলিশ খুব দ্রুত গতিতে আধুনিক প্রযুক্তির ছোঁয়ায় যোধপুর থেকে মেইল প্রেরণকারীর নির্দিষ্ট ঠিকানায় অভিযান পরিচালনা করে।

এ সময় মেইল প্রেরণকারী ও হত্যার হুমকি দাতা রাম বিষ্ণোইসহ তার তিনজন সহযোগীকে (গ্যাংস্টার লরেন্স বিষ্ণোই, গোল্ডি ব্রার এবং রোহিত) গ্রেফতার করতে সক্ষম হয়।

তাদের বিরুদ্ধে এর আগেও বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। ভারতীয় দণ্ডবিধির আইপিসি ধারা ১২০ বি , ৫০৬ (২) এবং ৩৪ এর অধীনে তাদের বিরুদ্ধে নতুন করে এফ আই আর নথিভুক্ত করেছে পুলিশ।

এ ঘটনায় সালমান খান এবং তার পরিবারসহ সবার মাঝে স্বস্তি বিরাজ করছে। কাজের ফ্রন্টে, খানকে পরবর্তীতে সিনেমা ‘কিসি কা ভাই কিসি কি জান’-এ দেখা যাবে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

দেশি-বিদেশি সব বিনিয়োগকারীর নিরাপত্তা নিশ্চিত করা হবে: সালাহউদ্দিন

আনোয়ারায় চীনা অর্থনৈতিক ও শিল্পাঞ্চল (চায়না ইকোনমিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল...

বাংলাদেশ ও চীনের অংশীদারত্ব শুধু অর্থনৈতিক নয়, এটি কৌশলগতও: অর্থমন্ত্রী

বাংলাদেশ ও চীনের মধ্যকার সম্পর্ক এখন এমন পর্যায়ে পৌঁছেছে,...

বোয়ালখালীতে পলিটেকনিক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় অমিত সেনগুপ্ত (২২) নামে এক পলিটেকনিক...

রামুতে কাভার্ডভ্যান-সিএনজির মুখোমুখি সংঘর্ষ, দুই বোনসহ নিহত ৩

কক্সবাজারের রামু উপজেলায় কাভার্ডভ্যান ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে...

নতুন কুঁড়ি স্পোর্টসের খুদে ক্রীড়াবিদদের হাতে পুরস্কার তুলে দিলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৫-২৬’র জাতীয় পর্বের...

স্বাধীন গণমাধ্যমের জন্য নীতিমালা প্রণয়নে সম্পাদকদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী

স্বাধীন গণমাধ্যম ও সাংবাদিকদের জন্য নীতিমালা প্রণয়নের চলমান কাজে...

আরও পড়ুন

বাংলা একাডেমির নজরুল পুরস্কার পাচ্ছেন ফাতেমা তুজ জোহরা

ফাতেমা তুজ জোহরা-এর দীর্ঘ সংগীতজীবনের স্বীকৃতি হিসেবে এবার তাকে ‘নজরুল পুরস্কার ২০২৬’-এ ভূষিত করেছে বাংলা একাডেমি। জাতীয় কবি কাজী নজরুল ইসলাম-এর গান পরিবেশন, চর্চা...

যিশুকে চুমু নিয়ে মুখ খুললেন কাজল, ২৯ বছরে প্রথমবার!

বলিউড যখন ক্রমশ আধুনিক ও সাহসী হচ্ছে, কাজল তখন নিজের তৈরি একটি গণ্ডিতে নিজেকে ধরে রেখেছিলেন। ১৯৯২ সালে ‘বেখুদি’ দিয়ে পথচলা শুরু, আর তারপর...

বাংলা নববর্ষ বরণকে ঘিরে উৎসবে মুখর চট্টগ্রাম

বাংলা নববর্ষ বরণের উৎসবকে ঘিরে সেজেছে পুরো চট্টগ্রাম। নব বৈশাখের আলপনার রঙ, গানের সুর আর আবৃত্তির মূর্ছনায় বাংলা নববর্ষ ১৪৩৩ বরণ করছে চট্টগ্রাম। ঐতিহ্যবাহী...

বাঙালির প্রাণের উৎসব আজ

'মুছে যাক গ্লানি, ঘুচে যাক জরা/ অগ্নিস্নানে শুচি হোক ধরা’– পুরনো সব জীর্ণতাকে পেছনে ফেলে ভোরের আকাশে উদিত হয়েছে নতুন বছরের রক্তিম সূর্য।১৪৩২ এর...