বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬

সাতকানিয়ায় গহীন পাহাড়ি জঙ্গল থেকে কঙ্কাল উদ্ধার 

সাতকানিয়া প্রতিনিধি

সাতকানিয়ায় গহীন পাহাড়ী জঙ্গল থেকে এক ব্যক্তির কঙ্কাল উদ্ধার করেছে থানা পুলিশ।

মঙ্গলবার ভোরে উপজেলার মাদার্শা ইউনিয়নের ৫ নং ওয়ার্ড গোদাছড়ি খালের শেষ প্রান্তে গহীন পাহাড়ি জঙ্গল থেকে কঙ্কালটি উদ্ধার করা হয়।

সাতকানিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আবুল কালাম বলেন, খবর পেয়ে থানার একদল পুলিশ সোমবার দিবাগত রাত তিনটার দিকে কঙ্কালটি উদ্ধারে অভিযান পরিচালনা করেন। সমতল স্থান থেকে প্রায় ১০ থেকে ১২ কিলোমিটার গহীন পাহাড়ি জঙ্গলে গিয়ে মঙ্গলবার ভোরে কঙ্কালটি উদ্ধার করা হয়।

আবুল কালাম আরও বলেন, কঙ্কালের পাশে হাতি চলাচলের রাস্তা রয়েছে এবং হাতির মলও দেখা গেছে। এ জঙ্গলে কোন বসতি দেখা যায়নি। ধারণা করা হচ্ছে ২০-২৫ দিন আগে হাতির আক্রমণে ব্যক্তিটি মারা গেছে।

সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইয়াসির আরাফাত বলেন, কঙ্কালটির পাশে কিছু ছেড়া কাপড়-চোপড় ও একটি আইডি কার্ড পাওয়া গেছে। কার্ডে চট্টগ্রাম জেলার চন্দনাইশ উপজেলার বৈলতলী ইউনিয়নের জাফরাবাদ গ্রামের ঠিকানা রয়েছে। নাম রাসেল নাথ ও পিতার নাম অজিত কুমার রয়েছে। ঠিকানা সঠিক কিনা তা যাচাই করা হচ্ছে। কঙ্কালের ময়নাতদন্তের জন্য চমেক হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

মহেশখালীতে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, হত্যার অভিযোগ

কক্সবাজারের মহেশখালী উপজেলার শাপলাপুর ইউনিয়নে সাফিয়া আক্তার (১৯) নামে...

ভূমিকম্প মোকাবিলায় জাতীয় টাস্কফোর্স, ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুত

ভূমিকম্প-পরবর্তী জরুরি সাড়া কার্যক্রম জোরদারে ঢাকা ও আশপাশের এলাকার...

দুর্গত ও পীড়িত মানুষের সেবায় বন্ধন লিও ক্লাব নিরলসভাবে কাজ করে যাচ্ছে

লায়ন্স ইন্টারন্যাশনাল জেলা ৩১৫-বি৪ এর প্রথম ভাইস জেলা গভর্ণর...

পার্কভিউ হাসপাতালের আয়োজনে পল্লী চিকিৎসকদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

দেশের প্রান্তিক জনগোষ্ঠীর জন্য স্বাস্থ্যসেবার মানোন্নয়ন এবং পল্লী চিকিৎসকদের...

চট্টগ্রামের হাটহাজারীতে ইটভাটা মালিকের গাড়ি লক্ষ্য করে গুলি

চট্টগ্রাম শহর থেকে রাউজানে নিজ বাড়িতে ফেরার পথে হাটহাজারীর...

চট্টগ্রামের সদরঘাটে ৯০ লাখ টাকার বিদেশি সিগারেট জব্দ, আটক ১

চট্টগ্রাম নগরের সদরঘাট এলাকায় একটি গুদামে অভিযান চালিয়ে প্রায়...

আরও পড়ুন

মহেশখালীতে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, হত্যার অভিযোগ

কক্সবাজারের মহেশখালী উপজেলার শাপলাপুর ইউনিয়নে সাফিয়া আক্তার (১৯) নামে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যুকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।বুধবার (২৯ জুলাই) দুপুরে উপজেলার শাপলাপুর...

ভূমিকম্প মোকাবিলায় জাতীয় টাস্কফোর্স, ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুত

ভূমিকম্প-পরবর্তী জরুরি সাড়া কার্যক্রম জোরদারে ঢাকা ও আশপাশের এলাকার জন্য ১ লাখ স্বেচ্ছাসেবী প্রস্তুত করছে সরকার। এ লক্ষ্যে তাদের প্রশিক্ষণ ও প্রয়োজনীয় সরঞ্জাম সরবরাহের...

চট্টগ্রামের হাটহাজারীতে ইটভাটা মালিকের গাড়ি লক্ষ্য করে গুলি

চট্টগ্রাম শহর থেকে রাউজানে নিজ বাড়িতে ফেরার পথে হাটহাজারীর ইছাপুর বাজারে দুর্বৃত্তদের হামলার শিকার হয়েছে ইটভাটার এক মালিক। তাকে লক্ষ্য করে অন্তত চার রাউন্ড...

চট্টগ্রামের সদরঘাটে ৯০ লাখ টাকার বিদেশি সিগারেট জব্দ, আটক ১

চট্টগ্রাম নগরের সদরঘাট এলাকায় একটি গুদামে অভিযান চালিয়ে প্রায় ৯০ লাখ টাকা মূল্যের বিপুল পরিমাণ বিদেশি সিগারেট জব্দ করেছে র‍্যাব-৭। এ সময় চোরাচালান ও...