বুধবার, ৫ আগস্ট ২০২৬

ইংল্যান্ডকে হারানোয় সাকিবদের অভিনন্দন প্রধানমন্ত্রীর

চট্টগ্রাম নিউজ ডটকম

ইংল্যান্ডের বিপক্ষে টি-২০ সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড়, কোচসহ সংশ্লিষ্ট সবাইকে প্রাণঢালা অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মিরপুরে রোববার (১২ মার্চ) ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে ৪ উইকেটে জয় পেয়েছে বাংলাদেশ।

এই জয়ে নিশ্চিত হয়েছে ইংলিশদের বিপক্ষে প্রথম কোনো সিরিজ জয়। বাংলাদেশ জয়ী হওয়ার পর সন্ধ্যায় সাকিবদের অভিনন্দন জানান প্রধিানমন্ত্রী।

টেস্ট খেলুড়ে দলের মধ্যে একমাত্র ইংল্যান্ডের বিপক্ষেই ছিল না টাইগারদের কোনো সিরিজ জয়ের ইতিহাস। বিভিন্ন সময়ে দ্বিপক্ষীয় সিরিজ ও আইসিসির টুর্নামেন্টে ইংল্যান্ডকে হারালেও কখনোই দ্বিপাক্ষিক সিরিজে ইংলিশদের বিপক্ষে সিরিজ জয়ের আনন্দে ভাসতে পারেনি বাংলাদেশি ক্রিকেট সমর্থকরা।

অবশেষে সাকিব আল হাসানের নেতৃত্বে টি-টোয়েন্টি সিরিজ জয় নিশ্চিত করে চক্র পূরণ করল বাংলাদেশ। যা আন্দোলিত করেছে দেশের ক্রিকেটপ্রেমীদের। ক্রিকেট দলের এমন সাফল্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট দলকে।

এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিজেদের করে নিয়েছে টাইগাররা। চট্টগ্রামে দাপুটে জয়ের পর ঢাকায় ইংলিশদের বিপক্ষে জয়টা এসেছে স্নায়ুর পরীক্ষা নিয়ে। তবে শেষ পর্যন্ত ইংলিশ পরীক্ষায় পাশ করায় প্রশংসায় ভাসছে সাকিব-শান্ত-মিরাজরা।

সেই সঙ্গে কোচ হাথুরুসিংহেসহ সকল স্টাফও এই অর্জনের অংশীদার। প্রধানমন্ত্রী শেখ হাসিনাও ক্রিকেট দলের এই সাফল্যে আনন্দিত। তাই খেলোয়াড়দের পাশাপাশি কোচ, কোচিং স্টাফ, টিম ম্যানেজমেন্টসহ সকলকেই অভিনন্দনে সিক্ত করেছেন তিনি।

এদিন টস জিতে ইংল্যান্ডকে ব্যাটিংয়ে পাঠায় বাংলাদেশ। টাইগার স্পিনারদের ঘূর্ণিতে নির্ধারিত ২০ ওভার শেষে ১১৭ রানেই আটকে যায় ইংলিশরা।

জবাবে ব্যাট করতে নেমে ৭ বল হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে যায় সাকিব আল হাসানের দল। ৪৭ বলে ৪৬ রানের অনবদ্য ইনিংস খেলে ম্যাচ জিতিয়ে মাঠ ছেড়েছেন নাজমুল হোসেন শান্ত।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

নাইক্ষ্যংছড়িতে মাদক ও মাদক সেবনের সরঞ্জামসহ আটক ১

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়নের (১১ বিজিবি) অধীনস্থ ফুলতলী বিওপির সদস্যরা...

জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল হয়েছে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘বাংলাদেশে জুলাই আগস্ট মাসে যে...

কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের স্টুয়ার্ডের ব্যাগ থেকে ১৪ লাখ টাকার ইয়াবা উদ্ধার

চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে অভিযান চালিয়ে কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের এক...

সাতকানিয়ায় মেয়ের শ্বশুর বাড়িতে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধা নিহত

চট্টগ্রামের সাতকানিয়ায় ঈগল পরিবহনের সঙ্গে সিএনজিচালিত অটোরিক্সার সংঘর্ষে নূর...

চট্টগ্রামে কর্ণফুলীতে ট্রলি ব্যাগে ইয়াবা পাচার, স্বামী-স্ত্রীসহ গ্রেপ্তার ৩

চট্টগ্রামে কর্ণফুলী উপজেলার মইজ্জ্যারটেক পুলিশ চেকপোস্টে অভিযান চালিয়ে একটি...

সাউথ এশিয়ান ও নতুন কুঁড়ি কারাতে প্রতিযোগিতা

১০ম সাউথ এশিয়ান ও ২য় সাউথ এশিয়া কাপ কারাতে...

আরও পড়ুন

জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল হয়েছে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘বাংলাদেশে জুলাই আগস্ট মাসে যে আন্দোলন হয়েছিল তা সম্পূর্ণভাবে ছিল জনগণের আন্দোলন। জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল হয়েছে।...

সাউথ এশিয়ান ও নতুন কুঁড়ি কারাতে প্রতিযোগিতা

১০ম সাউথ এশিয়ান ও ২য় সাউথ এশিয়া কাপ কারাতে প্রতিযোগিতায় বাংলাদেশ দলের হয়ে বাংলাদেশ কিক ফাইটার কারাতে স্কুলের সদস্যরা স্বর্ন, রৌপ্য ও তাম্র পদক....

বাংলাদেশে সৌদি বিনিয়োগ আরও বাড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে সৌদি আরবের বিনিয়োগ আরও বাড়ানোর আহ্বান জানিয়েছেন।বিশেষ করে সৌরবিদ্যুৎ খাতে সৌদি বিনিয়োগের ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, বাংলাদেশে এখন বিনিয়োগের...

বিশ্বব্যাপী বাংলাদেশের অবস্থান সবসময় শান্তির পক্ষে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, বিশ্বব্যাপী বাংলাদেশের অবস্থান সবসময় শান্তির পক্ষে।মার্কিন প্রশান্ত মহাসাগরীয় নৌবহরের কমান্ডার অ্যাডমিরাল স্টিফেন টি. কোহলার প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ...