বুধবার, ২৬ আগস্ট ২০২৬

চীন-সৌদি-ভুটান আরো বেশি বিনিয়োগে আগ্রহী: বাণিজ্যমন্ত্রী

চট্টগ্রাম নিউজ ডটকম

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি সৌদি আরব, চীন ও ভুটানকে বাংলাদেশের বন্ধু রাষ্ট্র উল্লেখ করে বলেছেন, এসব দেশের বিনিয়োগকারীরা বাংলাদেশের এনার্জি, এগ্রোবেজড ইন্ডাস্ট্রি, ফুড প্রসেসিং ও অবকাঠামো উন্নয়ন খাতে আরো বেশি বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেছে।

তিনি শনিবার (১১ মার্চ) রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) চলমান বাংলাদেশ বিজনেস সামিটে যোগদানকৃত সৌদি আরব, চীন ও ভুটানের বাণিজ্যমন্ত্রীর সঙ্গে আলাদাভাবে মতবিনিময় শেষে সাংবাদিকদের এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, বিনিয়োগের জন্য বাংলাদেশ এখন খুবই লাভজনক। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় দেশের বিভিন্ন আকর্ষণীয় স্থানে ১০০টি স্পেশাল ইকোনমিক জোন গড়ে তোলার কাজ দ্রুত এগিয়ে চলছে।

বেশ কয়েকটির কাজ ইতোমধ্যে শেষ হয়েছে। দেশীয় প্রতিষ্ঠানসহ পৃথিবীর বিভিন্ন দেশ এখানে বিনিয়োগের জন্য এগিয়ে এসেছে, আরো বিপুল বিনিয়োগের সুযোগ রয়েছে।

বাংলাদেশ সরকার বিনিয়োগের জন্য বেশ কিছু সুযোগ-সুবিধা প্রদান করছে উল্লেখ করে টিপু মুনশি বলেন, ‘বিশেষ করে বিনিয়োগের আনুষ্ঠানিকতা সহজ করেছে। এ বিষয়গুলো তাদের কাছে তুলে ধরেছি। সৌদি আরব এবং চীন বাংলাদেশে বড় ধরনের বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেছে।’

বাণিজ্যমন্ত্রী প্রথমে সৌদি আরবের বাণিজ্যমন্ত্রী ড. মাজেদ বিন আব্দুল্লাহ আলকাসাবি’র সাথে মতবিনিময় করেন।

এ সময় সৌদি আরবের বাণিজ্যমন্ত্রী বলেন, বাংলাদেশে বড় ধরনের বিনিয়োগের সিদ্ধান্ত নিয়েছে সৌদি আরব। এনার্জি খাতে বিনিয়োগের সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে।

এছাড়া, বাংলাদেশের এগ্রিকালচার এবং ফুড সেক্টরে বিনিয়োগের সুযোগ রয়েছে। সৌদি আরবের বিনিয়োগকারীরা সবদিক বিবেচনা করে আলাপ আলোচনার মাধ্যমে বাংলাদেশে বিনিয়োগ করবে।

টিপু মুনশি এরপর চায়না কাউন্সিল ফর দ্য প্রমোশন অব ইন্টারন্যাশনাল ট্রেড’র জাং শাওগাং এর সঙ্গে মতবিনিময় করেন।

এ সময় চীনের বাণিজ্যমন্ত্রী বলেন, বাংলাদেশ চীনের চতুর্থ বৃহৎ ব্যবসায়িক অংশীদার। বাংলাদেশে চীনের অনেক বিনিয়োগ রয়েছে। চীন বাংলাদেশের উন্নয়নের অংশীদার।

বাংলাদেশের এনার্জি, এগ্রোবেজড ইন্ডাস্ট্রি, ফুড প্রসেসিং এবং অবকাঠামো খাতে আরো বিনিয়োগের সুযোগ রয়েছে। চীনের বিনিয়োগকারীরা বাংলাদেশে আরো বিনিয়োগ করতে আগ্রহী।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

আবাসিক হোটেলে ইয়াবা সেবন ইসলামপুরে গ্রেফতার ৪

কক্সবাজারের ঈদগাঁও উপজেলায় ইয়াবা সেবনের প্রস্তুতিকালে সরঞ্জামাদিসহ চারজনকে গ্রেফতার...

চৌদ্দগ্রামের সিএনজি চালক বিল্লাল হত্যার প্রধান আসামী মোজাম্মেল গ্রেফতার

কুমিল্লার চৌদ্দগ্রামে রাস্তা নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে...

ঈদে মিলাদুন্নবীর জশনে জুলুসে জনসমুদ্র চট্টগ্রাম  

চট্টগ্রামে লাখো মানুষের অংশগ্রহণে জনসমুদ্রে পরিণত হয়েছে পবিত্র ঈদে...

১৪১ কোটি টাকা পাচারের অভিযোগে সাবেক ভূমিমন্ত্রী ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের ৩ মামলা

সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী, স্ত্রী রুকমীলা জামান এবং তাদের...

পতেঙ্গায় কোস্ট গার্ডের অভিযানে ৩৮ লাখ টাকার মদ, ২০ লাখ টাকার শাড়ি আটক

চট্টগ্রামের পতেঙ্গা বহির্নোঙর বিচ ও চরপাড়া ঘাট এলাকায় অভিযান...

পরিবহন শ্রমিকদের নির্বাচন ঘিরে সংঘর্ষ, অবরোধ, ধাওয়া-পাল্টা ধাওয়া

চট্টগ্রাম নগরীর হালিশহর থানাধীন ঈদগাঁ দুলহান কমিউনিটি সেন্টার এলাকায়...

আরও পড়ুন

আবাসিক হোটেলে ইয়াবা সেবন ইসলামপুরে গ্রেফতার ৪

কক্সবাজারের ঈদগাঁও উপজেলায় ইয়াবা সেবনের প্রস্তুতিকালে সরঞ্জামাদিসহ চারজনকে গ্রেফতার করেছে পুলিশ।২৫ আগস্ট রাত ৯টা ১০ মিনিটে ইসলামপুর ইউনিয়নের বটতলী বাজার সংলগ্ন একটি আবাসিক হোটেলের...

চৌদ্দগ্রামের সিএনজি চালক বিল্লাল হত্যার প্রধান আসামী মোজাম্মেল গ্রেফতার

কুমিল্লার চৌদ্দগ্রামে রাস্তা নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে সিএনজি অটোরিকশা চালক বিল্লাল হোসেন হত্যা মামলার প্রধান আসামী মোজাম্মেল হোসেনকে চট্টগ্রাম থেকে গ্রেফতার করেছে...

ঈদে মিলাদুন্নবীর জশনে জুলুসে জনসমুদ্র চট্টগ্রাম  

চট্টগ্রামে লাখো মানুষের অংশগ্রহণে জনসমুদ্রে পরিণত হয়েছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে ৫৫তম ঐতিহাসিক জশনে জুলুস।৫৫তম জশনে জুলুসে নেতৃত্ব দিচ্ছেন পাকিস্তানের দরবারে সিরিকোটের সাজ্জাদানশীন...

১৪১ কোটি টাকা পাচারের অভিযোগে সাবেক ভূমিমন্ত্রী ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের ৩ মামলা

সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী, স্ত্রী রুকমীলা জামান এবং তাদের সহযোগীদের বিরুদ্ধে ভুয়া ও জাল কাগজপত্র প্রস্তুত করে ব্যাংক হিসাব খোলা ও ২৭টি ভুয়া ‘বাই...