বৃহস্পতিবার, ৬ আগস্ট ২০২৬

সাতকানিয়ায় সেনা সদস্যসহ চার ব্যক্তি গুলিবিদ্ধ

সাতকানিয়া প্রতিনিধি

সাতকানিয়া দেবে যাওয়া সড়ক স্বেচ্ছাশ্রমে মেরামত করার সময় প্রতিপক্ষের গুলিতে সেনা সদস্যসহ চার ব্যক্তি গুলিবিদ্ধ হয়েছেন। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।

শনিবার সকাল সাড়ে দশটার দিকে  উপজেলার পুরানগড় ইউনিয়নের ৪ নং ওয়ার্ড উত্তর পুরানগড় পাঁচ ঘর পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

গুলিবিদ্ধরা হলেন, তারা ঐ এলাকার মৃত সাহেব মিয়ার ছেলে আবছার উদ্দিন (৫২), মৃত আনু মিয়ার ছেলে মো.জিন্নাত আলী (৩৮), আহমদ কবিরের ছেলে মোহাম্মদ খোকন (৩৫) ও সেনা সদস্য মো. আবু হানিফ (৩২)। এ ঘটনায় উল্লিখিত এলাকার নুরুল ইসলাম প্রকাশ সর্বহারা নুরুর ছেলে জাহেদুল ইসলাম (৩৫) কে দায়ী করেন। তবে, এ ঘটনায় তিনি জড়িত নন বলে জানান।

এ ব্যাপারে গুলিবিদ্ধ মো. আবছার, জিন্নাত আলী ও মো. খোকন জানান,আমাদের পাঁচ ঘর পাড়া এলাকায় ৫০ পরিবার বসবাস করে। বিগত কিছুদিন আগে সড়কের কিছু অংশ স্থানীয় চেয়ারম্যান মেরামত করে দেন। বিগত বর্ষায় সড়কের কিছু অংশ দেবে যায়। শনিবার সকালে এলাকার লোকজন মিলে স্বেচ্ছাশ্রমে সড়কটি মেরামত করছিল। জাহেদের বাড়ির সামনের কিছু অংশ মেরামত শুরু করলে জাহেদের মা- বাবা ও পরিবারের সদস্যরা প্রথমে দেশীয় অস্ত্র নিয়ে আমাদের দিকে তেড়ে আসে। পরে জাহেদ বন্দুক নিয়ে এসে এলোপাতাড়ি গুলি করলে আমরা চারজন গুলিবিদ্ধ হই।

স্থানীয়রা আমাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নিয়ে যায়। ঘটনার পর পর জাহেদ পালিয়ে যায়।

সাতকানিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা.তানভির হাসান বলেন, গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে ভর্তিকৃত চার ব্যক্তিদের প্রাথমিক চিকিৎসার পাশাপাশি এক্স-রে দেওয়া হয়েছে। এদের মধ্যে যদি গুরুতর কেউ থাকে তাদের উন্নত চিকিৎসার জন্য চমেক হাসপাতালে রেফার করা হবে। অন্যদের হাসপাতালেই ভর্তি রাখা হবে।

ঘটনায় জাহেদুল ইসলাম জড়িত থাকার বিষয়টি অস্বীকার করে বলেন, সড়ক মেরামতের সময় পাড়ার লোকদের সাথে আমাদের জায়গা সড়কে ঢুকার বিষয় নিয়ে তর্কাতর্কি হয়। এ সুযোগে আমাদের পার্শ্ববর্তী ৫ নং ওয়ার্ডের হাশিমপাড়ার শাহনেওয়াজ সওদাগর ও সাইফুদ্দিন বন্দুক নিয়ে এসে গুলি করে পালিয়ে যাই। এ ঘটনায় আমি জড়িত নই। জাহেদুল আরও বলেন, শাওনেওয়াজ ও সাইফুদ্দিন পুরাগড়ের চিরিংঘাটা এলাকায় একটি হত্যা মামলায় আমাকে আসামি করে। তখন থেকে তাদের সাথে আমার বিরোধ শুরু হয়। ঘটনার পরপর তারা আমার বাড়ি ঘর ভাংচুর ও লুটপাট চালায়।

এ ব্যাপারে শাহনেওয়াজ ও সাইফুদ্দিন বলেন, জাহেদ গুলি করার পর এলাকাবাসীর সাথে মিলে আমরাও জাহেদকে খুঁজতে যাই। তাই সে আমাদের দোষারোপ করছে।

স্থানীয় পুরানগড় ইউনিয়নের (ইউপি) চেয়ারম্যান আ.ফ.ম মাহবুবুল হক সিকদার বলেন, জাহেদ এলাকায় মাদক ব্যবসায়ী ও সন্ত্রাসী হিসেবে পরিচিত। তাকে অনেকবার নিষেধ করলেও সে শুনেনি। তার বিরুদ্ধে থানায় কয়েকটি মামলাও রয়েছে।

সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইয়াসির আরাফাত বলেন, ঘটনার পর থেকে এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে। ঘটনায় জড়িত জাহেদকে গ্রেপ্তারের জন্য বিভিন্ন জায়গায় অভিযান চলছে। তবে এ ঘটনায় এখনও কেউ থানায় মামলা বা অভিযোগ করেনি।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

নদী দূষণ রোধে সমন্বিত পদক্ষেপ গ্রহণে অবহেলার কোনো সুযোগ নেই : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, নদীদূষণ এখন দুর্বিষহ পর্যায়ে পৌঁছেছে।...

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের ইচ্ছা পূরণ রাকিবের, তুললেন সেলফি

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাতের ইচ্ছা পূরণ হলো তাবিউল...

প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে স্বপ্নপূরণ হলো ক্ষুদে সংগীতশিল্পী অনুশ্রীর, মিলল হারমোনিয়াম উপহার

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাতের মধ্য দিয়ে স্বপ্নপূরণ হলো...

অনুর্ধ্ব-১৩ ফুটবল টুর্নামেন্টের ২৫ একাডেমিকে ফুটবল দিলেন সাইফুল আলম খান

চট্টগ্রাম জেলা ফুটবল এসোসিয়েশন (সিডিএফএ) ব্যবস্থাপনায় ও চট্টগ্রাম সিটি...

মাল্টিভোকাল মেমোরিতে ভিন্নমতের প্রান্তিকীকরণ এবং কুর্দি জনগোষ্ঠীর অভিজ্ঞতা

মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিতে এমন একটি জনগোষ্ঠী রয়েছে, যাদের ইতিহাস আধুনিক...

নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়নের অভিযানে ৯০ হাজার ইয়াবা উদ্ধার

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার সীমান্তবর্তী জারুলিয়াছড়ি এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান...

আরও পড়ুন

চৌদ্দগ্রামে প্রতিপক্ষের হামলায় চিকিৎসাধীন অবস্থায় ১১দিন পর যুবকের মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে চলাচলের রাস্তা নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলার আহত কিশোর বিল্লাল হোসেন (২৬) চিকিৎসাধীন অবস্থায় ১১দিন পর মারা গেছেন।মঙ্গলবার রাতে চিকিৎসাধীন অবস্থায় বিল্লাল...

সাতকানিয়ার বন্যাদুর্গত মানুষের পাশে পার্কভিউ হাসপাতালের ফ্রি চিকিৎসা ক্যাম্প ও ওষুধ বিতরণ

সাম্প্রতিক ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে পার্কভিউ হাসপাতাল লিমিটেড সাতকানিয়া উপজেলার ৫ নম্বর আমিলাইশ ইউনিয়নের আমিলাইশ আদর্শ উচ্চ...

চট্টগ্রামে জুলাই স্মৃতিস্তম্ভে প্রতিমন্ত্রী মীর হেলালের শ্রদ্ধা নিবেদন

চট্টগ্রামে জুলাই স্মৃতিস্তম্ভে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন।বুধবার (৫ আগস্ট) নগরের নিউ মার্কেট চত্বরে...

জুলাই স্মৃতিস্তম্ভে সিএমপির শ্রদ্ধাঞ্জলি

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে নগরের নিউমার্কেট এলাকায় অবস্থিত জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনার হাসান মো. শওকত...