বুধবার, ১২ আগস্ট ২০২৬

দেশ উন্নয়নের মহাসড়কে দাঁড়িয়ে আছে : সাইফুজ্জামান চৌধুরী জাবেদ এমপি

মোহাম্মদ রিয়াদ হোসেন : স্টাফ করেসপন্ডেন্ট

ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ এমপি বলেন, আগামী নির্বাচনকে সামনে রেখে আন্দোলন সংগ্রামে লিপ্ত হতে চাচ্ছে বিএনপি। এদেশের জনগণ তাদের শাসন আমল দেখেছে। বিগত ৯১ সালে আর ২০০১ সালের পরবর্তী শাসন আমলে দিকে তাকালে দেখা যায়। তাদের নিয়ে বলার মত কিছু নেই । আর ২০০৯ এরপর থেকে আওয়ামীলীগের ধারাবাহিক ১৪ বছরে দেশ উন্নয়নের মহাসড়কে দাঁড়িয়ে আছে। আনোয়ারা-কর্ণফুলি চট্টগ্রামে মধ্যে উন্নয়নের মহাসড়কে সবচেয়ে বেশি উন্নত। 

শনিবার (৪ মার্চ) দুপুরে উপজেলার কালা বিবির দীঘিস্থ চাইনা ইকোনমিক জোন রোডে আনোয়ারা উপজেলা স্বেচ্ছাসেবকলীগের  ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

তিনি আরো বলেন, পাঁচ বছর আগে যারা বিদেশ গেছিলো তারা এখন দেশে এসে চিন্তে পারবেনা। শহরের থেকে এই অঞ্চলে অনেক উন্নয়ন হয়েছে । মাননীয় প্রধানমন্ত্রী বিগত ১৪ বছরে যে উন্নয়ন করেছে , ৭৫ পরবর্তী এমন উন্নয়ন আর হয়নি। স্বাধীনতার পক্ষের শক্তি আওয়ামী লীগ যখন ক্ষমতায় আসে ঠিক সেই মুহূর্তে দেশি বিদেশি ষড়যন্ত্র শুরু করে। ২০০১ সালের নির্বাচন ছিলো একটি নীল নকশার নির্বাচন। তারা তখন মানুষকে যে পরিমাণ কষ্ট দিয়েছে তা বলার মত নয়।

ভূমিমন্ত্রী আরও বলেন, বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা দেখিয়েছে উন্নয়ন কাকে বলে। বর্তমান সময় এশিয়ার বিভিন্ন দেশগুলোর দিকে তাকালে দেখা যায় দ্রব্য মূল্য দাম কিভাবে বেড়েছে। সেই তুলনায় আমাদের দেশে অনেক নিরাপদ আছে। ভূমি মন্ত্রণালয়ে পরিবর্তন এসেছে। মানুষ ভূমি মন্ত্রণালয়ের প্রশংসা করে এখন। জাতিসংঘের পুরষ্কারে ঘোষিত হয়। চেষ্টা করি জনগণের জন্য কিছু করার।

এসময় আনোয়ারা উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের সভাপতি মোহাম্মদ আকবর আলীর সভাপতিত্বে সাধারণ সম্পাদক এম জাফর ইকবাল তালুকদারের সঞ্চালনায় এতে উদ্বোধনী বক্তব্যে রাখেন দক্ষিণ জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও সাতকানিয়া পৌরসভার মেয়র মোহাম্মদ জোবায়ের, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের উপ-পাঠ ও বস্ত্র বিষয়ক সম্পাদক তারেক মাহমুদ চৌধুরী পাপ্পু, বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের জাতীয় পরিষদ সদস্য আফজাল হোসেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক এম.এ মান্নান চৌধুরী, চট্টগ্রাম জেলা পরিষদ এস এম আলমগীর চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জসিম উদ্দিন চৌধুরী, চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক লীগের সহ সভাপতি ও চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ১৪ নং লালখান বাজার ওয়ার্ডের কাউন্সিলর আবুল হাসনাত মোঃ বেলাল সহ প্রমুখ।

এতে দক্ষিণ জেলা আওয়ামী লীগ নেতা শামসুদ্দিন আহমেদ চৌধুরী, উপজেলা শ্রমিকলীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ সৈয়দসহ বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানবৃন্দ উপস্থিত ছিলেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

বাঁশখালীতে পুত্রের মারধরের শিকার হয়ে চমেকে পিতার মৃত্যু

চট্টগ্রামের বাঁশখালীতে পারিবারিক কলহের জেরে ছেলের লাঠির আঘাতে গুরুতর...

জিপিএ ৫ না পেয়ে মায়ের কাছে ‘ক্ষমা চেয়ে’ চিঠি লিখে নিখোঁজ মুগ্ধ

স্কুলের ‘ফাস্ট বয়’ হিসেবে মুগ্ধ ধারনা করেছিল এবারের এসএসসি...

চট্টগ্রাম ঘিরে বড় পরিকল্পনা রয়েছে এডিবির: অর্থমন্ত্রী

বন্দর ও লজিস্টিকস অবকাঠামোসহ চট্টগ্রাম অঞ্চলের সামগ্রিক অর্থনৈতিক উন্নয়নে...

চট্টগ্রামে প্রবাসীর কাছে ৫০ লাখ টাকা চাঁদা দাবি, না পেয়ে ভবনে গুলি

চট্টগ্রাম নগরের পাঁচলাইশ থানার হামজারবাগ এলাকায় ৫০ লাখ টাকা...

চট্টগ্রামে এসএসসিতে অকৃতকার্য হয়ে শিক্ষার্থীর আত্মহত্যা

চট্টগ্রাম নগরীর বাকলিয়ায় থানা এলাকায় এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হয়ে...

আনোয়ারায় দুই খাবার হোটেলকে ১৫ হাজার টাকা জরিমানা

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় অস্বাস্থ্যকর পরিবেশে খাবার পরিবেশনের দায়ে দুটি...

আরও পড়ুন

বাঁশখালীতে পুত্রের মারধরের শিকার হয়ে চমেকে পিতার মৃত্যু

চট্টগ্রামের বাঁশখালীতে পারিবারিক কলহের জেরে ছেলের লাঠির আঘাতে গুরুতর আহত মো. শাহজাহান (৪৯) নামে এক ব্যক্তি মারা গেছেন।মঙ্গলবার (১১ আগস্ট) দুপুরে চট্টগ্রাম মেডিকেল কলেজ...

জিপিএ ৫ না পেয়ে মায়ের কাছে ‘ক্ষমা চেয়ে’ চিঠি লিখে নিখোঁজ মুগ্ধ

স্কুলের ‘ফাস্ট বয়’ হিসেবে মুগ্ধ ধারনা করেছিল এবারের এসএসসি পরীক্ষায় সে জিপিএ-৫ পাবে। কিন্তু গত সোমবার প্রকাশিত এসএসসি ফলাফলে মুগ্ধ ‘এ’ গ্রেডে পাস করেছে।...

চট্টগ্রামে প্রবাসীর কাছে ৫০ লাখ টাকা চাঁদা দাবি, না পেয়ে ভবনে গুলি

চট্টগ্রাম নগরের পাঁচলাইশ থানার হামজারবাগ এলাকায় ৫০ লাখ টাকা চাঁদা না পেয়ে এক প্রবাসী ব্যবসায়ীর বাসার গেট লক্ষ্য করে গুলি করার অভিযোগ উঠেছে। গতকাল...

চট্টগ্রামে এসএসসিতে অকৃতকার্য হয়ে শিক্ষার্থীর আত্মহত্যা

চট্টগ্রাম নগরীর বাকলিয়ায় থানা এলাকায় এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হয়ে আদনানুজ্জামান নিহাল (১৯) নামে এক শিক্ষার্থী আত্মহত্যা করেছেন।আদনানুজ্জামান নিহাল, পূর্ব বাকলিয়া সিটি কর্পোরেশন বালক উচ্চ...