বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬

রামুতে সীমানা প্রাচীর নির্মাণ নিয়ে সংঘর্ষে নিহত ১

কায়সার হামিদ মানিক, কক্সবাজার।

কক্সবাজারের রামুতে সীমানা প্রাচীর নির্মাণকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে ১ জন নিহত ও ২ জন গুরুতর আহত হয়েছে।

শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে রামু উপজেলার রাজারকুল ইউনিয়নের ১ নং ওয়ার্ডের ধরপাড়া ও মিঠাছড়ি ইউনিয়নের ৪ নং ওয়ার্ড উমখালী ধরপাড়ার সীমান্তবর্তী এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত সমীর ধর (৫০) রামুর মিঠাছড়ি ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের ধরপাড়া এলাকার মৃত কালি সংকর ধরের ছেলে।

রাজারকুল ইউপি চেয়ারম্যান মুফিজুর রহমান ঘটনার সভ্যতা স্বীকার করে বলেন, জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে দুই ইউনিয়নের সীমান্তবর্তী এলাকায় এ ঘটনা ঘটে।

তিনি আরো জানান, সংঘর্ষে গুরুতর আহত ৩ জনকে কক্সবাজার সদর হাসপাতালে নেয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক সমীর ধরকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় গুরতর আহত অপর দুজন হলেন, রাজারকুল ইউনিয়নের ধরপাড়া এলাকার অনিল ধরের পুত্র তাপস ধর ও সুকুমার ধর। এদের মধ্যে একজনের অবস্থা আশংকাজনক হওয়ায় চট্রগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

রামু থানার অফিসার ইনচার্জ আনোয়ারুল হোসাইন জানান, এ ঘটনায় জড়িত রাজারকুল ইউনিয়নের ১ নং ওয়ার্ড ধরপাড়া এলাকার ধিরাম ধরের পুত্র বাবুল ধর ও বাবুল ধরের পুত্র রিটন ধরকে আটক করা হয়েছে। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হচ্ছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

মন্ত্রিত্ব ও বিএনপির মহাসচিব পদ ছাড়লেন মির্জা ফখরুল

দেশে ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মনোনয়ন...

পটিয়ায় অপহরণ মামলার ২ আসামি গ্রেপ্তার, ভিকটিম উদ্ধার

চট্টগ্রামের পটিয়ায় অপহরণ মামলায় দুই আসামিকে গ্রেপ্তার করেছে পটিয়া...

চকরিয়ায় বাস-লেগুনার মুখোমুখি সংঘর্ষে নিহত ৪, আহত ৫

কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কে লাল সবুজ পরিবহন নামে একটি বাস ও...

রাষ্ট্রপতি হচ্ছেন মির্জা ফখরুল, বিএনপির মনোনয়নপত্র জমা

দেশের ২৩তম রাষ্ট্রপতি পদে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রার্থী...

রাষ্ট্রপতি পদে বিএনপির মনোনয়ন পেলেন মির্জা ফখরুল

দেশের ২৩তম রাষ্ট্রপতি পদে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রার্থী...

খাগড়াছড়ির পর্যটন খাতে যুক্ত হলো নতুন অ্যাডভেঞ্চার

খাগড়াছড়িতে পর্যটকদের ভ্রমণকে আরও রোমাঞ্চকর ও আনন্দময় করতে আজ...

আরও পড়ুন

মন্ত্রিত্ব ও বিএনপির মহাসচিব পদ ছাড়লেন মির্জা ফখরুল

দেশে ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মনোনয়ন পাওয়ার পর মন্ত্রিসভা এবং দলের মহাসচিব পদ থেকে পদত্যাগ করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।বৃহস্পতিবার (১৩...

পটিয়ায় অপহরণ মামলার ২ আসামি গ্রেপ্তার, ভিকটিম উদ্ধার

চট্টগ্রামের পটিয়ায় অপহরণ মামলায় দুই আসামিকে গ্রেপ্তার করেছে পটিয়া থানা পুলিশ। একই অভিযানে অপহৃত ভিকটিম রেজাউল করিমকে (২৬) উদ্ধার করা হয়েছে।বৃহস্পতিবার (১৩ আগস্ট) বিকেলে...

চকরিয়ায় বাস-লেগুনার মুখোমুখি সংঘর্ষে নিহত ৪, আহত ৫

কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কে লাল সবুজ পরিবহন নামে একটি বাস ও জিপের সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ৫ জন যাত্রী গুরুতর আহত হয়েছেন। তাদের...

খাগড়াছড়ির পর্যটন খাতে যুক্ত হলো নতুন অ্যাডভেঞ্চার

খাগড়াছড়িতে পর্যটকদের ভ্রমণকে আরও রোমাঞ্চকর ও আনন্দময় করতে আজ থেকে চালু হয়েছে দীর্ঘতম জিপ লাইন, রোমাঞ্চকর জায়ান্ট সুইং এবং শিশুদের জন্য বিশেষ কিডস জোন।...