সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬

ভূমিকম্পে কাঁপল রোমানিয়া

আন্তর্জাতিক ডেস্ক

এবার ভূমিকম্পে কাঁপল ইউরোপের দেশ রোমানিয়া। মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) দেশটিতে ৫ দশমিক ৭ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। ইউরোপ ও ভূমধ্যসাগরীয় ভূমিকম্প পর্যালোচনা কেন্দ্র (ইএমএসসি) এ তথ্য নিশ্চিত করেছে। খবর রয়টার্স।

ইএমএসসি জানায়, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল রোমানিয়ার দ্রোবেতা-তুরনু সেভেরিনের ৫৬ কিলোমিটার উত্তর-পূর্বে। এর গভীরতা ছিল ৪০ কিলোমিটার (২৮ দশমিক ৪৫ মাইল)।

স্থানীয় গণমাধ্যমগুলো জানায়, ভূমিকম্পে ভবনগুলো কেঁপে ওঠে। এ সময় আতঙ্কিত হয়ে পড়ে লোকজন। অনেকেই ভবন থেকে দ্রুত বেরিয়ে যান। তবে এ ঘটনায় নিহতের কোনো খবর পাওয়া যায়নি।

গত সোমবারের (৬ ফেব্রুয়ারি) ভূমিকম্প এবং একটি বড় ধরনের আফটারশকে তুরস্কের দক্ষিণাঞ্চল ও সিরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলে ৪১ হাজারের বেশি মানুষ নিহত হয়েছে। তবে সরকারি হিসাবে এ সংখ্যা আরও বাড়বে বলে ধারণা করা হচ্ছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা ইউরোপের পরিচালক হ্যান্স হেনরি পি ক্লুজ বলেন, প্রতি ঘণ্টায় জরুরি সাহায্যের চাহিদা বাড়ছে। উভয় দেশের প্রায় ২৬ মিলিয়ন মানুষের মানবিক সহায়তা প্রয়োজন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর

ডেঙ্গুর বিস্তার ঠেকাতে জনগণকে সম্পৃক্ত করে দেশজুড়ে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও...

রাউজানে ইটবোঝাই ট্রাকচাপায় সাবেক ইউপি সদস্য নিহত, সড়ক অবরোধ

চট্টগ্রামের রাউজানে সড়ক পার হওয়ার সময় ইটবোঝাই ট্রাকের চাপায়...

মিরসরাই জাতীয় অর্থনৈতিক অঞ্চলে সড়ক দুর্ঘটনায় ঠিকাদার নিহত

চট্টগ্রামের মিরসরাইয়ে জাতীয় অর্থনৈতিক অঞ্চলের সড়কে কনটেইনারবাহী ট্রাকের চাপায়...

চট্টগ্রামে সিএসসিআরে নার্স কাণ্ড, মায়ের ইনজেকশন পুশ করলেন নবজাত শিশুকে

চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে মায়ের জন্য বরাদ্দকৃত ইনজেকশন নবজাতকের...

চট্টগ্রামে আদালত এজালাসে বাদীকে গলায় চুরি ডুকিয়ে দিল আসামীরা

চট্টগ্রাম আদালত ভবনের এজলাস কক্ষে মামলার বাদীকে গলায় চুরি...

খাগড়াছড়িতে গিরি মৈত্রী ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

খাগড়াছড়িতে বাংলাদেশ সেনাবাহিনীর উদ্যোগে শুরু হয়েছে ‘গিরি মৈত্রী ফুটবল...

আরও পড়ুন

মিরসরাই জাতীয় অর্থনৈতিক অঞ্চলে সড়ক দুর্ঘটনায় ঠিকাদার নিহত

চট্টগ্রামের মিরসরাইয়ে জাতীয় অর্থনৈতিক অঞ্চলের সড়কে কনটেইনারবাহী ট্রাকের চাপায় মোহাম্মদ হোসেন (৩৪) নামে এক ঠিকাদার নিহত হয়েছেন।এ ঘটনায় সিএনজি অটোরিকশার চালক সাইফুল ইসলাম (৩৫)...

চট্টগ্রামে সিএসসিআরে নার্স কাণ্ড, মায়ের ইনজেকশন পুশ করলেন নবজাত শিশুকে

চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে মায়ের জন্য বরাদ্দকৃত ইনজেকশন নবজাতকের শরীরে পুশ করার অভিযোগ পাওয়া গেছে। এ নিয়ে রোগীর স্বজনদের মধ্যে চরম ক্ষোভ ও উত্তেজনা...

চট্টগ্রামে আদালত এজালাসে বাদীকে গলায় চুরি ডুকিয়ে দিল আসামীরা

চট্টগ্রাম আদালত ভবনের এজলাস কক্ষে মামলার বাদীকে গলায় চুরি ডুকিয়ে দিয়েছে আসামীরা।রোববার (৬ সেপ্টেম্বর) দুপুর দেড়টায় চট্টগ্রাম মেট্টাপলিটন ম্যাজিস্ট্রেট আদালত -৩ এর এজলাস কক্ষে...

আনোয়ারায় বনফুলের বর্জ্য ফেলা হচ্ছিল খালে , অর্ধলক্ষ টাকা জরিমানা

চট্টগ্রামের আনোয়ারায়  বর্জ্য ও বিষাক্ত গ্যাস পাইপের মাধ্যমে পার্শ্ববর্তী খালে ফেলে পরিবেশ দূষণের দায়ে বনফুল এগ্রো অ্যান্ড ডেইরি নামের একটি প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা...