বুধবার, ৫ আগস্ট ২০২৬

চন্দ্রঘোনায় অগ্নিকাণ্ডে বৃদ্ধের মৃত্যু

ঝুলন দত্ত, কাপ্তাই ( রাঙামাটি)

কাপ্তাইয়ের চন্দ্রঘোনায় অগ্নিকাণ্ডের ঘটনায়  দগ্ধ হয়ে প্যারালাইসিসে আক্রান্ত মোঃ আবু তাহের (৭০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। 

বুধবার দিবাগত রাত দেড়টার দিকে চন্দ্রঘোনা ইউনিয়নের ২ নং ওয়ার্ডের কেপিএম বারঘোনিয়া কাটা পাহাড় এলাকায়  এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

বিষয়টি সত্যতা নিশ্চিত করেছেন ১ নং চন্দ্রঘোনা ইউপি চেয়ারম্যান আক্তার হোসেন মিলন ও ২ নং ওয়ার্ডের ইউপি সদস্য স্বপন বড়ুয়া।

নিহত বৃদ্ধ মোঃ তাহের মৃত আব্দুল খলিল এর পুত্র।

স্থানীয় ইউপি সদস্য স্বপন বড়ুয়া জানান, রাতে বৃদ্ধ আবু তাহেরের স্ত্রী এবং ছেলেমেয়েরা পাশ্ববর্তী রাঙ্গুনিয়া উপজেলার মরিয়মনগর আত্মীয় বাড়ীতে ছিলেন । হঠাৎ রাত দেড়টার দিকে ঘর থেকে থেকে আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়ে। ঘটনার সংবাদ পেয়ে কাপ্তাই ফায়ার সার্ভিস এর সিনিয়র স্টেশন অফিসার শাহাদাত হোসেন এর নেতৃত্বে একটি দল ও কাপ্তাই থানার পুলিশ ঘটনাস্থলে আসে রাত ২ টায় ২০ মিনিটে আগুন নিয়ন্ত্রণ আনলেও ততক্ষণে টিন ও বাঁশ দ্বারা নির্মিত ঘর পুরাটি ভস্মিভূত হয় এবং ঐ বৃদ্ধা আগুন পুড়ে দগ্ধ হয়ে ঘরেই মারা যান। তিনি প্যারালাইসিস রোগে আক্রান্ত থাকায় ঘর হতে বের হতে পারেন নাই বলে জানান তাঁর পরিবারের সদস্যরা।

কাপ্তাই ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার শাহাদাত হোসেন চৌধুরী জানান, আমরা রাত ১ টা ৪০ মিনিটে অগ্নিকাণ্ডের খবর পেয়ে ২ টা ১০ মিনিটে কাপ্তাই থানার পুলিশ সদস্যরা সহ ঘটনাস্থলে গিয়ে ২ টা ২০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনি। তবে ততক্ষণে ঘরটির অধিকাংশ পুড়ে ছাই হয়ে যায় এবং আগুনে পুড়ে ঘরের মধ্যে ঐ বৃদ্ধ লোকের মৃত্যু হয়।

তিনি আরও বলেন, অগ্নিকাণ্ডে ৫০ হাজার টাকার আর্থিক ক্ষয়ক্ষতি হতে পারে বলে ধারণা করা হচ্ছে।বৈদ্যুতিক শর্ট সার্কিট হতে আগুন লাগতে পারে  জানান তিনি।

কাপ্তাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) জসিম উদ্দিন জানান, লাশটি উদ্ধার করে রাতেই থানায় নিয়ে আসা হয়েছে এবং আজ( বুধবার) ময়নাতদন্তের জন্য রাঙামাটি জেনারেল হাসপাতালে প্রেরণ করা হবে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

নাইক্ষ্যংছড়িতে মাদক ও মাদক সেবনের সরঞ্জামসহ আটক ১

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়নের (১১ বিজিবি) অধীনস্থ ফুলতলী বিওপির সদস্যরা...

জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল হয়েছে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘বাংলাদেশে জুলাই আগস্ট মাসে যে...

কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের স্টুয়ার্ডের ব্যাগ থেকে ১৪ লাখ টাকার ইয়াবা উদ্ধার

চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে অভিযান চালিয়ে কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের এক...

সাতকানিয়ায় মেয়ের শ্বশুর বাড়িতে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধা নিহত

চট্টগ্রামের সাতকানিয়ায় ঈগল পরিবহনের সঙ্গে সিএনজিচালিত অটোরিক্সার সংঘর্ষে নূর...

চট্টগ্রামে কর্ণফুলীতে ট্রলি ব্যাগে ইয়াবা পাচার, স্বামী-স্ত্রীসহ গ্রেপ্তার ৩

চট্টগ্রামে কর্ণফুলী উপজেলার মইজ্জ্যারটেক পুলিশ চেকপোস্টে অভিযান চালিয়ে একটি...

সাউথ এশিয়ান ও নতুন কুঁড়ি কারাতে প্রতিযোগিতা

১০ম সাউথ এশিয়ান ও ২য় সাউথ এশিয়া কাপ কারাতে...

আরও পড়ুন

কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের স্টুয়ার্ডের ব্যাগ থেকে ১৪ লাখ টাকার ইয়াবা উদ্ধার

চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে অভিযান চালিয়ে কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের এক স্টুয়ার্ডকে বিপুল পরিমাণ ইয়াবাসহ আটক করেছে র‍্যাব-৭। তার কাছ থেকে ৪ হাজার ৮৫০ পিস ইয়াবা...

সাতকানিয়ায় মেয়ের শ্বশুর বাড়িতে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধা নিহত

চট্টগ্রামের সাতকানিয়ায় ঈগল পরিবহনের সঙ্গে সিএনজিচালিত অটোরিক্সার সংঘর্ষে নূর আয়েশা (৬৫) নামে এক নারী নিহত হয়েছেন।মঙ্গলবার (৪ আগস্ট) বিকেলে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের কেওচিয়া এলাকায় এ...

চট্টগ্রামে কর্ণফুলীতে ট্রলি ব্যাগে ইয়াবা পাচার, স্বামী-স্ত্রীসহ গ্রেপ্তার ৩

চট্টগ্রামে কর্ণফুলী উপজেলার মইজ্জ্যারটেক পুলিশ চেকপোস্টে অভিযান চালিয়ে একটি যাত্রীবাহী বাস থেকে ১৬ হাজার ৬০০ পিস ইয়াবা উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় স্বামী, স্ত্রী...

বিশ্বব্যাপী বাংলাদেশের অবস্থান সবসময় শান্তির পক্ষে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, বিশ্বব্যাপী বাংলাদেশের অবস্থান সবসময় শান্তির পক্ষে।মার্কিন প্রশান্ত মহাসাগরীয় নৌবহরের কমান্ডার অ্যাডমিরাল স্টিফেন টি. কোহলার প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ...