শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬

বিএনপি গণতান্ত্রিক প্রক্রিয়ার প্রতি শ্রদ্ধাশীল না: তথ্যমন্ত্রী

চট্টগ্রাম নিউজ ডটকম

তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, বিএনপি গণতান্ত্রিক প্রক্রিয়ার প্রতি শ্রদ্ধাশীল না। তাদের আগ্রহ কেবল খালেদা জিয়া ও তারেক রহমানের প্রতি।

রোববার (১২ ফেব্রুয়ারি) দুপুরে সচিবালয়ে মন্ত্রণালয় সভাকক্ষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

ড. হাছান মাহমুদ বলেন, দেশ নিয়ে বিএনপির কোনো আগ্রহ নেই। তাদের আগ্রহ কেবল খালেদা জিয়া ও তারেক রহমানের প্রতি।

তারা সাজাপ্রাপ্ত তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনতে চান। আমরাও চাই, কারণ তার সাজা কার্যকর করতে হবে। বিএনপি গণতান্ত্রিক প্রক্রিয়ার প্রতি শ্রদ্ধাশীল না।

তথ্যমন্ত্রী বলেন, আমরা কোনো পাল্টা কর্মসূচি দিচ্ছি না, নির্বাচনের আগ পর্যন্ত আমাদের কর্মসূচি থাকবে। কারণ, আওয়ামী লীগ রাজপথের দল, ক্ষমতায় থাকলেও আমরা কর্মসূচি দেব, না থাকলেও।

বিএনপির পদযাত্রা নিয়ে এক প্রশ্নের জবাবে হাছান মাহমুদ বলেন, সারাদেশে সংঘর্ষ ছড়িয়ে দিতে বিএনপি পদযাত্রা করছে। দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করার অসৎ উদ্দেশ্য ছিল তাদের। আওয়ামী লীগের নেতাকর্মীরা সতর্ক পাহারায় ছিল। শান্তি সমাবেশ করেছে, যে কারণে বিএনপি যেভাবে বিশৃঙ্খলা সৃষ্টি করতে চেয়েছিল, তারা তা পারেনি।

রাষ্ট্রপতি পদে আওয়ামী লীগের প্রার্থী শাহাবুদ্দিন চুপ্পু সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, আওয়ামী লীগের পক্ষ থেকে একজন অসাধারণ ব্যক্তিকে রাষ্ট্রপতি পদে মনোনয়ন দেওয়া হয়েছে। আমাদের সংসদীয় দলের বৈঠক বসেছিল শনিবার (১১ ফেব্রুয়ারি)।

তখন রাষ্ট্রপতি পদের মনোনয়নের জন্য সংসদীয় দলের নেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দায়িত্ব দেওয়া হয়। সেই ক্ষমতাবলে তিনি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ শাহাবুদ্দিনকে রাষ্ট্রপতি পদে মনোনয়ন দিয়েছেন।

তিনি বলেন, প্রধানমন্ত্রী তাকে দুর্নীতি দমন কমিশনের (দুদক) একজন কমিশনার হিসেবে দায়িত্ব দিয়েছিলেন। তখন পদ্মা সেতুতে দুর্নীতির অসত্য মিথ্যা অভিযোগ তুলে দুদককে যে চাপ দেওয়া হচ্ছিল, তা মোকাবিলায় তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন।

পদ্মা সেতুতে যে দুর্নীতি হয়নি, কানাডার আদালতে তা প্রমাণিত হয়েছে। কানাডার আদালতে কিন্তু বিশ্বব্যাংক গিয়েছিল এবং বিশ্বব্যাংক সেখানে হেরে গিয়েছে। কানাডার আদালত রায় দিয়েছে, পদ্মা সেতুতে দুর্নীতির অভিযোগ গাল-গল্প ছাড়া কিছু না।

মন্ত্রী বলেন, দুদকের কমিশনারের দায়িত্ব পালনকালে তার ওপর অনেক চাপ ছিল। সেক্ষেত্রে তিনি দৃঢ়তার পরিচয় দিয়েছেন। মনে করি, আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা একজন অসাধারণ ব্যক্তিকে রাষ্ট্রপতি পদে মনোনয়ন দিয়েছেন। এমন একজনকে আওয়ামী লীগ মনোনয়ন দিয়েছে, যিনি ঝুঁকি নিয়েছেন, বঙ্গবন্ধুকে হত্যার প্রতিবাদ করেছেন। যার মধ্যে ভদ্রতা, নম্রতা ও রাজনৈতিক বিজ্ঞতা রয়েছে।

হাছান মাহমুদ বলেন, আমাদের সরকার গণমাধ্যমবান্ধব। দেশে সংবাদমাধ্যমের ব্যাপক বিকাশ ঘটেছে। পৃথিবীর অনেক বড় দেশেও সংবাদমাধ্যম নেই। বের হয় না ১০০ পত্রিকার ডিক্লারেশন বাতিল হয়েছে। আরও ১০০ চিহ্নিত করা হয়েছে।

এগুলোর বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে। এরমধ্যে যেসব পত্রিকা কেবল বিজ্ঞাপন দিলেই বের হয়, যারা কেবল তদবির করে বেড়ায়, তাদের চিহ্নিত করার চেষ্টা চলছে। কারণ, তাদের কারণে অন্যরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

বান্দরবানে ইয়াবাসহ প্রাইভেটকার জব্দ, চালক আটক

বান্দরবান শহরের ট্রাফিক মোড় এলাকায় একটি প্রাইভেটকারে তল্লাশি চালিয়ে...

কক্সবাজারে দুই হাজার আইফোনসহ ৬ চীনা নাগরিক গ্রেফতার

কক্সবাজার শহরের একটি হোটেলে অভিযান চালিয়ে প্রায় দুই হাজার...

চট্টগ্রামে সুড়ঙ্গপথে পালালো শীর্ষ সন্ত্রাসী বগা, পুলিশের ওপর হামলা

চট্টগ্রাম নগরের খুলশীতে স্বেচ্ছাসেবক দলের বহিষ্কৃত নেতা ওয়াকিল হোসেন...

আসুন সবাই ঐক্যবদ্ধ হয়ে নতুন বাংলাদেশ গড়ে তুলি: অর্থমন্ত্রী

অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী এমপি...

ক্রীড়াসংগঠক খুরশীদ ইরশাদ চৌধুরীর প্রথম মৃতু্যবার্ষিকী আগামীকাল

আগামীকাল শনিবার ৫ সেপ্টেম্বর শিল্প উদ্যোক্তা,ক্রীড়াবিদ ও ক্রীড়াসংগঠক খুরশীদ...

চট্টগ্রামে জন্মাষ্টমীর বর্ণাঢ্য মহাশোভাযাত্রায় নানা সাজে ভক্তদের অংশগ্রহণ

শ্রীশ্রী জন্মাষ্টমী উদযাপন পরিষদ-বাংলাদেশ কেন্দ্রীয় কমিটি আয়োজিত চট্টগ্রামে পরমেশ্বর...

আরও পড়ুন

বান্দরবানে ইয়াবাসহ প্রাইভেটকার জব্দ, চালক আটক

বান্দরবান শহরের ট্রাফিক মোড় এলাকায় একটি প্রাইভেটকারে তল্লাশি চালিয়ে ২৫ হাজার ৫০০ পিস ইয়াবা জব্দ করেছে বান্দরবান সদর থানা পুলিশ। এ ঘটনায় গাড়ির চালক...

কক্সবাজারে দুই হাজার আইফোনসহ ৬ চীনা নাগরিক গ্রেফতার

কক্সবাজার শহরের একটি হোটেলে অভিযান চালিয়ে প্রায় দুই হাজার আইফোন, কয়েক ডজন ল্যাপটপ ও যোগাযোগ সরঞ্জামসহ চীন ও তাইওয়ানের ছয় নাগরিককে গ্রেপ্তার করেছে পুলিশ।...

চট্টগ্রামে সুড়ঙ্গপথে পালালো শীর্ষ সন্ত্রাসী বগা, পুলিশের ওপর হামলা

চট্টগ্রাম নগরের খুলশীতে স্বেচ্ছাসেবক দলের বহিষ্কৃত নেতা ওয়াকিল হোসেন ওরফে বগাকে (৪২) গ্রেপ্তারে অভিযান চালিয়ে হামলার শিকার হয়েছে পুলিশ। এ সময় পুলিশের সঙ্গে হামলাকারীদের...

আসুন সবাই ঐক্যবদ্ধ হয়ে নতুন বাংলাদেশ গড়ে তুলি: অর্থমন্ত্রী

অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী এমপি বলেছেন, বিএনপি সরকার কোন বিশেষ গোষ্ঠী বা ধর্মের জন্য নয় সকল বাংলাদেশীদের জীবনমান উন্নয়নে কাজ...