বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬

এক অর্থবছরে রাজস্ব আদায় বেড়েছে ৪০ হাজার কোটি: অর্থমন্ত্রী

চট্টগ্রাম নিউজ ডটকম

২০২০-২১ অর্থবছরের তুলনায় ২০২১-২২ অর্থবছরে রাজস্ব আদায় (ভ্যাট) প্রায় ৪০ হাজার কোটি টাকা বেড়েছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) জাতীয় সংসদে এম আব্দুল লতিফের প্রশ্নের জবাবে এ তথ্য জানান তিনি।

অর্থমন্ত্রী বলেন, ২০২১-২২ অর্থবছরে এনবিআর রাজস্ব আদায় করেছে তিন লাখ এক হাজার ৬২৩ দশমিক ৮৪ কোটি টাকা।

এর আগের অর্থবছরে (২০২০-২১) রাজস্ব আদায় হয়েছে দুই লাখ ৬১ হাজার ৬৮৯ দশমিক ২০কোটি টাকা। অর্থাৎ আগের অর্থবছরের (২০২০-২১) তুলনায় ২০২১-২২ অর্থবছরে রাজস্ব আদায় ৩৯ হাজার ৯৮৮ দশমিক ৬৪ টাকা বেশি।

সরকারদলীয় কাজিম উদ্দিন আহম্মেদ ও আলী আজমের পৃথক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, পরিবার সঞ্চয়পত্রের মুনাফার হার বাড়ানোর কোনো পরিকল্পনা আপাতত নেই। বিনিয়োগ পরিস্থিতি বিবেচনা করে পরিবার সঞ্চয়পত্রের মুনাফার হার পুনর্নির্ধারণ করা হতে পারে।

সরকারদলীয় কাজিম উদ্দিন আহম্মেদের আরেক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, দেশে কৃষি উৎপাদন বাড়ানোর লক্ষ্যে কৃষি সহায়তা দেওয়ার নিমিত্তে কৃষকদের সুদবিহীন ঋণ দেওয়ার পরিকল্পনা নেই।

নোয়াখালী-৩ আসনের মামুনুর রশীদ কিরণের প্রশ্নের জবাবে তিনি বলেন, চলতি অর্থবছর রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রার শতভাগ অর্জনের লক্ষ্য নিয়ে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) কাজ করে যাচ্ছে। এনবিআর আশা করে, অর্থবছর শেষে লক্ষ্যমাত্রা শতভাগ অর্জিত হবে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

জীবিত-মৃত তেলাপোকা-ছাড়পোকার বিচরণ, রাজবাড়ী রেস্তোরাঁকে ৬ লাখ টাকা জরিমানা

চট্টগ্রামে সিটি রাজবাড়ী রেস্তোরাঁয় মোবাইল কোর্ট পরিচালনা করে রেস্তোরাঁটির...

চট্টগ্রামের হালিশহরে বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

চট্টগ্রামের হালিশহরে নিজ বাসা থেকে বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক...

অপরাধীদের আস্তানা গুঁড়িয়ে দিতে জঙ্গল সলিমপুরে র‍্যাব-বিজিবির যৌথ অভিযান

চট্টগ্রামের সীতাকুণ্ডের দুর্গম জঙ্গল সলিমপুরে অপরাধীদের আস্তানা গুঁড়িয়ে দিতে...

চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে আ. লীগ নেতার মৃত্যু

চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে নুর ইসলাম নুর ইসলাম (৫৫)  নামে...

জ্বালানি সংকট থেকে দেশকে বের করে আনতে সমন্বিত কর্মপরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘দীর্ঘদিনের অপর্যাপ্ত গ্যাস অনুসন্ধান ও...

বোয়ালখালীতে মাদ্রাসা ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় রাইসা আনঞ্জুম রামিসা নামের (১৬) এক...

আরও পড়ুন

জীবিত-মৃত তেলাপোকা-ছাড়পোকার বিচরণ, রাজবাড়ী রেস্তোরাঁকে ৬ লাখ টাকা জরিমানা

চট্টগ্রামে সিটি রাজবাড়ী রেস্তোরাঁয় মোবাইল কোর্ট পরিচালনা করে রেস্তোরাঁটির মালিককে ৬ লাখ টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে জরিমানা অনাদায়ে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড...

চট্টগ্রামের হালিশহরে বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

চট্টগ্রামের হালিশহরে নিজ বাসা থেকে বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক মোহাম্মদ ছায়েদুর রহমানের (৫৫) ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার রাত ৯টার দিকে উত্তর...

অপরাধীদের আস্তানা গুঁড়িয়ে দিতে জঙ্গল সলিমপুরে র‍্যাব-বিজিবির যৌথ অভিযান

চট্টগ্রামের সীতাকুণ্ডের দুর্গম জঙ্গল সলিমপুরে অপরাধীদের আস্তানা গুঁড়িয়ে দিতে এবং জননিরাপত্তা নিশ্চিত করতে জেলা পুলিশ, র‍্যাব ও বিজিবি যৌথভাবে বিশেষ অভিযান চালিয়েছে।বুধবার (২ সেপ্টেম্বর)...

চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে আ. লীগ নেতার মৃত্যু

চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে নুর ইসলাম নুর ইসলাম (৫৫)  নামে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ওয়ার্ড পর্যায়ের এক নেতার মৃত্যু হয়েছে। বুধবার বিকাল সাড়ে ৩টার দিকে...