সোমবার, ২৯ জুন ২০২৬

বাঙালির আত্মপরিচয় জাগিয়ে তুলেছিলেন বিশ্বকবি: খাদ্যমন্ত্রী

চট্টগ্রাম নিউজ ডটকম

খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, বাঙালি যতবার সভ্যতার সংকটে পড়েছে ততোবারই বিশ্বকবি তাঁর কবিতা, গল্প, সঙ্গীত ও সুরে জাতিকে সঠিক পথনির্দেশনা প্রদান করেছেন। প্রকৃতপক্ষে রবীন্দ্রনাথ ঠাকুর লেখনীর মাধ্যমে বাঙালির আত্মপরিচয় জাগিয়ে তুলছিলেন।

রবীন্দ্রনাথের চেতনা নতুন প্রজন্মের কাছে পরিচিত করতে জেলায় জেলায় রবীন্দ্র সম্মেলনের আয়োজন করা দরকার বলে মন্তব্য করেন মন্ত্রী।

আগামী ৩ মার্চ থেকে ৫ মার্চ জাতীয় রবীন্দ্র সঙ্গীত সম্মিলন পরিষদের ৪১তম জাতীয় সম্মেলন নওগাঁয় অনুষ্ঠিত হতে যাচ্ছে। তারই প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।

সোমবার বেলা সাড়ে ১১টা থেকে নওগাঁ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এ প্রস্তুতি সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক খালিদ মেহেদী হাসান।

খাদ্যমন্ত্রী বলেন, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর তাঁর লেখা কবিতা, গল্প, গান, প্রবন্ধ ও নাটকসহ সাহিত্যের বিভিন্ন মাধ্যমে বিশ্ব দরবারে তুলে ধরে বাঙালি জাতিকে সমৃদ্ধ করেছেন। কবির এই চেতনা এবং কৃতিত্বকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরা দরকার।

এ সময় পুলিশ সুপার মুহাম্মদ রাশিদুল হক, অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব মিল্টন চন্দ্র রায়, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা গোলাম মোঃ শাহনেওয়াজ, এফবিসিসিআই পরিচালক ও নওগাঁ চেম্বার অব কমার্সের সভাপতি ইকবাল শাহরিয়ার রাসেল, জাতীয় রবীন্দ্র সংগীত সম্মিলন পরিষদ নওগাঁ’র সাধারণ সম্পাদক মোসাদ্দেক হোসেনসহ জেলা পর্যায়ের বিভিন্ন কর্মকর্তাবৃন্দ, সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, আগামী ৩ থেকে ৫ মার্চ তিনদিনব্যপী জাতীয় রবীন্দ্র সংগীত সম্মেলনের ৪১তম জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এ উপলক্ষে তিনদিনব্যপী অনুষ্ঠানমালায় থাকবে সহস্রকন্ঠে রবীন্দ্র সংগীত পরিবেশন, পতিসরে রবীন্দ্র প্রীতি সম্মেলন ও স্মৃতিচারণ, রবীন্দ্রনাথের চিত্রকর্ম প্রদর্শন এবং কবি গুরুর জীবন ও কর্ম নিয়ে আলোচনা সভা।

সম্মেলনে আসাদুজ্জমান নূর, রামেন্দু মজুমদার, রেজোয়ানা চৌধুরী বন্যাসহ দেশ বরেণ্য শিল্পীবৃন্দ অংশগ্রহণ করবেন বলে প্রস্তুতি সভায় জানানো হয়।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

চব্বিশের গণঅভ্যুত্থান ক্রীড়া উৎসব ক্রিকেটে সিটি কর্পোরেশন একাদশ চ্যাম্পিয়ন

সিজেকেএস কাউন্সিলর আবুল হাশেম বক্করের ব্যবস্থাপনায় এবং সিটি মেয়র...

বোয়ালখালীতে ট্রাকচাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর

চট্টগ্রামের বোয়ালখালীতে ওভারটেক করার সময় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে...

শতভাগ ডেডিকেটেড নিউরোসার্জারি অপারেশন থিয়েটারের বিকল্প নেই : ডাঃ ইসমাঈল

চট্টগ্রাম মেডিকেল কলেজের নিউরোসার্জারি বিভাগের সহযোগী অধ্যাপক ডাঃ মু....

লোহাগাড়ায় পর্যটকবাহী বাস উল্টে আহত ১৫

চট্টগ্রামের লোহাগাড়ায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে টিআর ট্রাভেল্স পরিবহনের...

ফয়’স লেকের সামনে গ্যাসলাইনে লিক, সড়কে আগুন

চট্টগ্রামের নগরের খুলশী থানাধীন জাকির হোসেন সড়কের ফয়’স লেকে...

এটিএম বুথের ১৭ লাখ টাকা নিয়ে পালিয়ে রংপুরে ধরা নিরাপত্তাকর্মী

চট্টগ্রামের সীতাকুণ্ড থানার আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) ক্যাম্পাসে...

আরও পড়ুন

বোয়ালখালীতে ট্রাকচাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর

চট্টগ্রামের বোয়ালখালীতে ওভারটেক করার সময় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ হারালো মো. জাবেদ (১৯) নামে এক মোটরসাইকেল আরোহী।রবিবার (২৮ জুন) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার...

শতভাগ ডেডিকেটেড নিউরোসার্জারি অপারেশন থিয়েটারের বিকল্প নেই : ডাঃ ইসমাঈল

চট্টগ্রাম মেডিকেল কলেজের নিউরোসার্জারি বিভাগের সহযোগী অধ্যাপক ডাঃ মু. ইসমাঈল হোসেন বলেছেন, শতভাগ ডেডিকেটেড নিউরোসার্জারি অপারেশন থিয়েটার এবং সম্পূর্ণ স্বাধীন নিউরোসার্জিক্যাল আইসিইউ (ICU) এখন...

লোহাগাড়ায় পর্যটকবাহী বাস উল্টে আহত ১৫

চট্টগ্রামের লোহাগাড়ায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে টিআর ট্রাভেল্স পরিবহনের একটি পর্যটকবাহী বাস উল্টে অন্তত ১৫ জন আহত হয়েছেন।রবিবার (২৮ জুন) দুপুর ২টার দিকে উপজেলার...

ফয়’স লেকের সামনে গ্যাসলাইনে লিক, সড়কে আগুন

চট্টগ্রামের নগরের খুলশী থানাধীন জাকির হোসেন সড়কের ফয়’স লেকে প্রবেশমুখে ভূগর্ভস্থ গ্যাস পাইপলাইনে লিকেজ থেকে হঠাৎ দাউ দাউ করে আগুন জ্বলে ওঠার ঘটনায় এলাকায়...