বুধবার, ৫ আগস্ট ২০২৬

টিলা কেটে পুকুর খনন

ফটিকছড়িতে চা বাগান কর্মকর্তাকে এক বছরের কারাদণ্ড

দৌলত শওকত , ফটিকছড়ি

ফটিকছড়িতে অবৈধভাবে টিলা কেটে পুকুর খনন করায় চা বাগান কর্মকর্তাকে এক বছরের দণ্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত।

রবিবার (২৯ জানুয়ারী)  দুপুরে উপজেলার নারায়নহাট ইউনিয়নস্থ হালদা ভ্যালী চা বাগানে অভিযান চালিয়ে এ দণ্ড দেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট সাব্বির রহমান সানি।

জানা  যায় , হালদা ভ্যালী চা বাগানের অভ্যন্তরে বাদুড়খিল নামক স্থানে টিলা কেটে অবৈধভাবে পুকুর খনন করছিল বাগান কতৃপক্ষ।

এ সময় টিলা কাটায় জড়িত থাকায় বাগানের সহকারী ব্যবস্থাপক মহসিন হোসেন (৩০) এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে।

এছাড়াও খনন কাজে নিয়োজিত এক্সক্যাভেটর চালক স্থানীয় বাসিন্দা গৌতম দাশকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।

এ ছাড়া বাগান এলাকায় সরকারি রাস্তার উপর গেইট নির্মাণ করে প্রতিবন্ধকতা তৈরি করায় মোবাইল কোর্ট চলাকালীন সময়ে তা উন্মুক্ত করে গেইটটি সার্বক্ষণিক খোলা রাখার জন্য নির্দেশনা দেয়া হয়।

অভিযান পরিচালনায় সহায়তা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এটিএম কামরুল ইসলাম, ভুজপুর থানা পুলিশের একটি টীম ও স্থানীয় বন বিভাগের কর্মকর্তরা।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

নাইক্ষ্যংছড়িতে মাদক ও মাদক সেবনের সরঞ্জামসহ আটক ১

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়নের (১১ বিজিবি) অধীনস্থ ফুলতলী বিওপির সদস্যরা...

জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল হয়েছে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘বাংলাদেশে জুলাই আগস্ট মাসে যে...

কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের স্টুয়ার্ডের ব্যাগ থেকে ১৪ লাখ টাকার ইয়াবা উদ্ধার

চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে অভিযান চালিয়ে কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের এক...

সাতকানিয়ায় মেয়ের শ্বশুর বাড়িতে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধা নিহত

চট্টগ্রামের সাতকানিয়ায় ঈগল পরিবহনের সঙ্গে সিএনজিচালিত অটোরিক্সার সংঘর্ষে নূর...

চট্টগ্রামে কর্ণফুলীতে ট্রলি ব্যাগে ইয়াবা পাচার, স্বামী-স্ত্রীসহ গ্রেপ্তার ৩

চট্টগ্রামে কর্ণফুলী উপজেলার মইজ্জ্যারটেক পুলিশ চেকপোস্টে অভিযান চালিয়ে একটি...

সাউথ এশিয়ান ও নতুন কুঁড়ি কারাতে প্রতিযোগিতা

১০ম সাউথ এশিয়ান ও ২য় সাউথ এশিয়া কাপ কারাতে...

আরও পড়ুন

নাইক্ষ্যংছড়িতে মাদক ও মাদক সেবনের সরঞ্জামসহ আটক ১

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়নের (১১ বিজিবি) অধীনস্থ ফুলতলী বিওপির সদস্যরা মাদকবিরোধী বিশেষ অভিযানে একজনকে আটক করেছেন। এ সময় তার কাছ থেকে ৯০ পিস বার্মিজ ইয়াবা,...

কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের স্টুয়ার্ডের ব্যাগ থেকে ১৪ লাখ টাকার ইয়াবা উদ্ধার

চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে অভিযান চালিয়ে কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের এক স্টুয়ার্ডকে বিপুল পরিমাণ ইয়াবাসহ আটক করেছে র‍্যাব-৭। তার কাছ থেকে ৪ হাজার ৮৫০ পিস ইয়াবা...

সাতকানিয়ায় মেয়ের শ্বশুর বাড়িতে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধা নিহত

চট্টগ্রামের সাতকানিয়ায় ঈগল পরিবহনের সঙ্গে সিএনজিচালিত অটোরিক্সার সংঘর্ষে নূর আয়েশা (৬৫) নামে এক নারী নিহত হয়েছেন।মঙ্গলবার (৪ আগস্ট) বিকেলে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের কেওচিয়া এলাকায় এ...

চট্টগ্রামে কর্ণফুলীতে ট্রলি ব্যাগে ইয়াবা পাচার, স্বামী-স্ত্রীসহ গ্রেপ্তার ৩

চট্টগ্রামে কর্ণফুলী উপজেলার মইজ্জ্যারটেক পুলিশ চেকপোস্টে অভিযান চালিয়ে একটি যাত্রীবাহী বাস থেকে ১৬ হাজার ৬০০ পিস ইয়াবা উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় স্বামী, স্ত্রী...