বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬

বায়েজিদে অপহৃত শিশু ৯ ঘণ্টা পর উদ্ধার, যুবক গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম নগরীর বায়েজিদ থেকে অপহরণের ৯ ঘণ্টা পর সিদরাতুল মুনতাহা নামের এক বছর ৯ মাস বয়সী এক শিশুকে উদ্ধার করেছে র‌্যাব-৭। এসময় শিশুটিকে অপহরণ করে মুক্তিপণ দাবিকারী মো. জুয়েল মিয়াকে (২৪) নামের এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।

শনিবার (২৮ জানুয়ারি) রাতে সাড়ে ৯টার দিকে বায়েজিদ বোস্তামি থানার আবাসিক এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার মো. জুয়েল সিলেটের বালাগঞ্জ থানার গোয়াইলজুরা বাজার এলাকার মৃত কাশের মিয়ার ছেলে। তিনি বর্তমানে চট্টগ্রাম নগরের বায়েজিদের জালালাবাদ এলাকার কাশেম কোম্পানির বাড়ির জামাই কলোনির ভাড়া ঘরে থাকতেন।

র‌্যাব জানায়, অপহৃত শিশুর বাবা পিয়ার মোহাম্মদ (৪৪) একজন ফার্নিচার ব্যবসায়ী। তিনি স্ত্রী ও এক ছেলে-মেয়েকে নিয়ে বায়েজিদ বোস্তামির জালালাবাদ এলাকায় একটি কলোনিতে ভাড়া বাসায় থাকতেন। সেখানে জুয়েল মিয়ার সঙ্গে পারিবারিকভাবে সম্পর্ক গেড়ে উঠে তাদের। প্রতিবেশি জুয়েলের সঙ্গে পিয়ার মোহাম্মদের ছেলে-মেয়েদেরও সখ্যতা তৈরি হয়। তারা জুয়েলকে ভাই বলে ডাকতো। সেও বিভিন্ন সময় ওই শিশুদের দোকান থেকে চকলেট-চিপস কিনে দিত।

গতকাল শনিবার (২৮ জানুয়ারি) দুপুরে প্রতিদিনের মতো অন্যান্য বাচ্চাদের সঙ্গে খেলাধুলা করছিল পিয়ার মোহাম্মদের ১ বছর ৯ মাস বয়সী মেয়ে সিদরাতুল মুনতাহা। এসময় মেয়েকে না পেয়ে খোঁজাখুঁজি করতে থাকলে পরে পিয়ার মোহাম্মদ জানতে পারে, তার মেয়েকে প্রতিবেশি জুয়েল কোলে করে দোকানের দিকে নিয়ে যায়। এরপর অনেক সময় পেরিয়ে গেলেও জুয়েল এবং তার মেয়েকে কোথাও দেখতে না পেয়ে আতঙ্কিত ও দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়ে পিয়ার মোহাম্মদ। পরে পরিবারের লোকজন বিভিন্ন স্থানে খোঁজাখুঁজির এক পর্যায়ে জুয়েল ফোন করে জানায়, পিয়ার মোহাম্মদের মেয়ে তার হেফাজতে আছে এবং মেয়েকে সুস্থ পেতে চাইলে ৩০ হাজার টাকা মুক্তিপণের দাবি করে জুয়েল। একইসঙ্গে দ্রুত টাকা পাঠানোর জন্য বিভিন্ন হুমকি-ধমকি দিতে থাকে। আর টাকা তাড়াতাড়ি না পাঠালে তার মেয়েকে আর ফেরত দিবে না এবং হত্যা করে ড্রেনে ফেলে দিবে।

পরে অপহৃত শিশুর বাবা পিয়ার মোহাম্মদ বিষয়টি র‌্যাবকে জানালে শিশুটিকে উদ্ধার এবং জড়িত আসামিকে গ্রেপ্তারে অভিযান চালায়। শনিবার (২৮ জানুয়ারি) রাতে সাড়ে ৯টার দিকে নগরের বায়েজিদ বোস্তামি আবাসিক এলাকা থেকে অপহরণকারী জুয়েল মিয়াকে গ্রেপ্তার করা হয়। একইসঙ্গে অপহৃত ওই শিশুটিকেও উদ্ধার করা হয়।

র‌্যাবের সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. নূরুল আবছার জানান, জিজ্ঞাসাবাদে আসামি জুয়েল মুক্তিপণ আদায়ের উদ্দেশ্যে মেয়ে শিশুটিকে অপহরণ করে অজ্ঞাত স্থানে নিয়ে যায় এবং বিভিন্ন প্রকার ভয়ভীতি ও হুমকি দেওয়ার কথাটি স্বীকার করেন। গ্রেপ্তার আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বায়েজিদ বোস্তামী থানায় হস্তান্তর করা হয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

বান্দরবানের আলীকদমে যৌথ অভিযানে ৩৩৯ রাউন্ড গুলিসহ আটক ১

বান্দরবানের আলীকদমে পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযানে ৩৩৯ রাউন্ড...

অভিমানী কিশোর মুগ্ধকে পাওয়া গেল লালদীঘির পার্কে ঘুমন্ত অবস্থায়

এসএসসিতে প্রত্যাশিত ফলাফল করতে না পেরে ঘরে মায়ের কাছে...

চৌদ্দগ্রামে পৃথক ঘটনায় গৃহবধূসহ তিনজনের মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে বিদ্যুৎস্পৃষ্ঠ, সড়ক দুর্ঘটনা ও সাপের কামড়ে গৃহবধুসহ...

টেকনাফে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত

কক্সবাজার-টেকনাফ হাইওয়েতে ডাম্প ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত...

চুয়েটের পুকুরে গোসলে নেমে আবারও দুই শিক্ষার্থীর মৃত্যু

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) পুকুরে গোসল করতে...

চট্টগ্রামে এসএসসিতে শতভাগ পাশের গৌরব অর্জন সেন্ট জেভিয়ার্স স্কুলের

চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার (২০২৬ সালের) প্রকাশিত...

আরও পড়ুন

বান্দরবানের আলীকদমে যৌথ অভিযানে ৩৩৯ রাউন্ড গুলিসহ আটক ১

বান্দরবানের আলীকদমে পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযানে ৩৩৯ রাউন্ড আগ্নেয়াস্ত্রের গুলিসহ মাংরুম ম্রো (৪৩) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে।মঙ্গলবার (১১ আগস্ট) দিবাগত রাত...

অভিমানী কিশোর মুগ্ধকে পাওয়া গেল লালদীঘির পার্কে ঘুমন্ত অবস্থায়

এসএসসিতে প্রত্যাশিত ফলাফল করতে না পেরে ঘরে মায়ের কাছে ‘ক্ষমা চেয়ে চিঠি’ লিখে বের হয়ে যাওয়া অভিমানী কিশোর প্রাচুর্য দাশ মুগ্ধেকে (১৬) দুইদিন পর...

টেকনাফে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত

কক্সবাজার-টেকনাফ হাইওয়েতে ডাম্প ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। বুধবার (১২ আগস্ট) সকাল ১০টার দিকে টেকনাফের কেরুনতলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।নিহতরা হলেন—উখিয়ার পালংখালী...

চুয়েটের পুকুরে গোসলে নেমে আবারও দুই শিক্ষার্থীর মৃত্যু

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে দুই শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।বুধবার (১২ আগস্ট) দুপুরে বিশ্ববিদ্যালয়ের কবি কাজী নজরুল ইসলাম...