রবিবার, ১২ এপ্রিল ২০২৬

ফটিকছড়িতে চলছে ফসলি জমির টপ সয়েল কাটার মহোৎসব ; মানছেনা বিধি নিষেধ

প্রশ্নবিদ্ধ প্রশাসনের ভূমিকা

দৌলত শওকত , ফটিকছড়ি

ফটিকছড়িতে ফসলি জমির টপ সয়েল কাটায় যেন মহোৎসব চলছে। এক শ্রেণীর মাটি খেকো এসব মাটি চড়া দামে বিক্রি করে হাতিয়ে নিচ্ছে মোটা অংকের টাকা। নির্বিচারে ফসলি জমির মাটি থেকে মাটি কাটার ফলে জমিগুলো যেমন উর্বরতা হারাচ্ছে তেমনি ভাবে চাষাবাদের অনুপযোগী হচ্ছে এসব কৃষি জমি।

মাটি খেকোরা রাজনৈতিক প্রভাবশালী হওয়ায় মানছেনা সরকারী বিধি নিষেধ। অভিযানের পর সাময়িক বন্ধ হলেও ফের চালু হয় টপ সয়েল কাটা। এ অবস্থায় প্রশাসনের ভুমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকে।

বিগত কয়েক দিন ধরে উপজেলার অধিকাংশ বিল সরেজমিন ঘুরে দেখা যায় কোন প্রকার নিয়ম-নীতির তোয়াক্কা না করে ফসলি জমির মাটি কেটে ট্রাক ট্রলিতে করে অন্যত্র নিয়ে যাওয়া হচ্ছে। দীর্ঘদিন ধরে মাটি কাটা অব্যাহত থাকায় জমি গুলোতে সৃষ্টি হয়েছে বড় আকারের খানাখন্দ। যার ফলে এসব জমি পতিত হয়ে কৃষি উৎপাদন ব্যাহত হচ্ছে।

অনেকে কৌশল অবলম্বন করে আবাদী জমিতে পুকুর খননের নামে মাটি বানিজ্য চালিয়ে যাচ্ছে।এদের বিরুদ্ধে অবস্থান নিতে গেলে মৎস্য চাষের বিষয় সামনে নিয়ে আসা হয়।

এলাকাবাসীর সাথে কথা বলে জানা গেছে, কৃষি জমির টপসয়েল কাটায় তৎপর রয়েছে একাধিক সিন্ডিকেট। ক্ষমতাসীন দলের ছাত্রলীগ- যুবলীগের কতিপয় নেতা ছাড়াও গুটি কয়েক জনপ্রতিনিধি নেতৃত্ব দিয়ে যাচ্ছে এ কাজে।

এদিকে, প্রতিনিয়ত কৃষি জমির উপর দিয়ে মাটি বহনকারী গাড়ি চলাচলের কারনে নষ্ট হচ্ছে খেত ও ফসল। পাশাপাশি ধূলি বালিতে একাকার হচ্ছে পাশ্ববর্তী এলাকার বসত বাড়ি ও জনবহুল স্থান। এসবের প্রতিবাদ করতে গেলে ভয় ভীতি দেখিয়ে থাকে সিন্ডিকেট সদস্যরা।

এ বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা হাসানুজ্জামান বলেন, কৃষি জমির টপসয়েল কেটে নেয়ার ফলে জমি অনুর্বর হয়ে পড়ছে। পাশাপাশি নিঃসৃত কার্বনের কারণে ফসল ও গাছপালার ক্ষতি হচ্ছে।

এ বিষয়ে জানতে চাইলে উপজেলা নির্বাহী অফিসার সাব্বির রাহমান সানি বলেন, মাটি কাটার খবর পেলেই অভিযান চালানো হচ্ছে। ইতিমধ্যে মাটি কাটার কাজে নিয়োজিত বেশ কিছু এস্কেভেটার জব্দ করে জরিমানা করা হয়েছে। টপ সয়েল-কাটার বিষয়ে কোন ছাড় দেয়া হবে না বলে জোর দেন নির্বাহী অফিসার।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

বিনা খরচে একসাথে ঘর বাঁধলো চার দম্পতি 

কোলাহলমুক্ত এক উঠান, চারপাশে স্বজনদের ভিড়, আর মাঝখানে হাসি-আনন্দে...

বেইলি রোডে সপরিবারে নাটক দেখলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

রাজধানীর নাট্যপাড়ায় সপরিবারে হাজির হয়ে শিশুতোষ নাটক উপভোগ করলেন...

চিটাগং শপিং কমপ্লেক্সে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

নগরের পাঁচলাইশ থানাধীন দুই নম্বর গেইট চিটাগাং শপিং কমপ্লেক্সে...

চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে যাত্রীর ব্যাগেজে ২০০ কার্টন সিগারেট

চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দর কাস্টমস শাখা ও কাস্টমস ইন্টেলিজেন্স...

জাতীয় পার্টি রাজনৈতিক ময়দানে সকল বাধা বিপত্তি উপেক্ষা করে এগিয়ে যাবে: আলহাজ্ব আবু তাহের

জাতীয় পার্টি কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য ও চট্টগ্রাম মহানগর আহবায়ক...

মোহরা এশিয়ান স্পোর্টিং ক্লাব চ্যাম্পিয়ন

সিজেকেএস ক্লাব সমিতি আয়োজিত সিসিএস ট্যালেন্ট হান্ট টি-টোয়েন্টি ক্রিকেট...

আরও পড়ুন

বিনা খরচে একসাথে ঘর বাঁধলো চার দম্পতি 

কোলাহলমুক্ত এক উঠান, চারপাশে স্বজনদের ভিড়, আর মাঝখানে হাসি-আনন্দে ভরা কয়েকটি নতুন জীবনের শুরু এমনই এক মানবিক আয়োজনের সাক্ষী হলো কক্সবাজারের পেকুয়া উপজেলার শিলখালী...

চিটাগং শপিং কমপ্লেক্সে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

নগরের পাঁচলাইশ থানাধীন দুই নম্বর গেইট চিটাগাং শপিং কমপ্লেক্সে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।শনিবার (১১ এপ্রিল) সকাল সাড়ে ৯টার দিকে আগুনের ধোঁয়া চারপাশে ছড়িয়ে পড়ে।ফায়ার সার্ভিস...

চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে যাত্রীর ব্যাগেজে ২০০ কার্টন সিগারেট

চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দর কাস্টমস শাখা ও কাস্টমস ইন্টেলিজেন্স দুবাই থেকে আসা ফ্লাইদুবাইর যাত্রী তৌহিদুল ইসলাম আরাফাতের ব্যাগেজ তল্লাশি করে ২০০ কার্টন সিগারেট উদ্ধার...

জাতীয় পার্টি রাজনৈতিক ময়দানে সকল বাধা বিপত্তি উপেক্ষা করে এগিয়ে যাবে: আলহাজ্ব আবু তাহের

জাতীয় পার্টি কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য ও চট্টগ্রাম মহানগর আহবায়ক আলহাজ্ব আবু তাহের বলেছেন, জাতীয় পার্টি মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে রাজনৈতিক ময়দানে বাধা-বিপত্তি উপেক্ষা করে...