বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬

চট্টগ্রামে যাত্রী বেশে পাঠাও চালকের মোটরসাইকেল ছিনতাই, গ্রেপ্তার ২

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রামে যাত্রী বেশে রাইড শেয়ারিং পাঠাও চালকের মোটরসাইকেল ছিনতাইয়ের ২ যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (২৭ জানুয়ারি) নগরীর আকবরশাহ থানাধীন কর্ণেল জোন্স রোড এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন- নগরীর উত্তর কাট্টলীর আলী চাঁদ বাড়ির রবিউল হোসেনের ছেলে ফেরদৌস মাহমুদ ইমন (২৪) ও একই এলাকার আলী আক্কাসের ছেলে সাদ্দাম হোসেন প্রকাশ জসিম (৩২)। গ্রেপ্তার ফেরদৌস মাহমুদ ইমনের বিরুদ্ধে নগরের আকবরশাহ ও পাহাড়তলী থানায় ছিনতাই, ডাকাতি, অস্ত্র ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সাতটি মামলা রয়েছে।

আকবরশাহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওয়ালী উদ্দিন আকবর বলেন, বৃহস্পতিবার রাতে নগরের একে খান গেট এলাকা থেকে যাত্রী বেশে এক ছিনতাইকারী পাঠাও চালক আকতার উদ্দিনের মোটরসাইকেলে করে আকবরশাহ এলাকায় আসে। সেখানে পৌঁছার পর আগে থেকে ওঁৎ পেতে থাকা আরও তিন ছিনতাইকারী মিলে আকতারকে মারধর করে তার মোটরসাইকেল, মুঠোফোন সেট ও কিছু টাকা ছিনিয়ে নেয়। ভুক্তভোগী মামলা দায়ের করার পর পুলিশ অভিযান চালিয়ে ঘটনায় জড়িত দু’জনকে গ্রেপ্তার করে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

বান্দরবানের আলীকদমে যৌথ অভিযানে ৩৩৯ রাউন্ড গুলিসহ আটক ১

বান্দরবানের আলীকদমে পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযানে ৩৩৯ রাউন্ড...

অভিমানী কিশোর মুগ্ধকে পাওয়া গেল লালদীঘির পার্কে ঘুমন্ত অবস্থায়

এসএসসিতে প্রত্যাশিত ফলাফল করতে না পেরে ঘরে মায়ের কাছে...

চৌদ্দগ্রামে পৃথক ঘটনায় গৃহবধূসহ তিনজনের মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে বিদ্যুৎস্পৃষ্ঠ, সড়ক দুর্ঘটনা ও সাপের কামড়ে গৃহবধুসহ...

টেকনাফে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত

কক্সবাজার-টেকনাফ হাইওয়েতে ডাম্প ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত...

চুয়েটের পুকুরে গোসলে নেমে আবারও দুই শিক্ষার্থীর মৃত্যু

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) পুকুরে গোসল করতে...

চট্টগ্রামে এসএসসিতে শতভাগ পাশের গৌরব অর্জন সেন্ট জেভিয়ার্স স্কুলের

চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার (২০২৬ সালের) প্রকাশিত...

আরও পড়ুন

বান্দরবানের আলীকদমে যৌথ অভিযানে ৩৩৯ রাউন্ড গুলিসহ আটক ১

বান্দরবানের আলীকদমে পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযানে ৩৩৯ রাউন্ড আগ্নেয়াস্ত্রের গুলিসহ মাংরুম ম্রো (৪৩) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে।মঙ্গলবার (১১ আগস্ট) দিবাগত রাত...

অভিমানী কিশোর মুগ্ধকে পাওয়া গেল লালদীঘির পার্কে ঘুমন্ত অবস্থায়

এসএসসিতে প্রত্যাশিত ফলাফল করতে না পেরে ঘরে মায়ের কাছে ‘ক্ষমা চেয়ে চিঠি’ লিখে বের হয়ে যাওয়া অভিমানী কিশোর প্রাচুর্য দাশ মুগ্ধেকে (১৬) দুইদিন পর...

টেকনাফে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত

কক্সবাজার-টেকনাফ হাইওয়েতে ডাম্প ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। বুধবার (১২ আগস্ট) সকাল ১০টার দিকে টেকনাফের কেরুনতলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।নিহতরা হলেন—উখিয়ার পালংখালী...

চুয়েটের পুকুরে গোসলে নেমে আবারও দুই শিক্ষার্থীর মৃত্যু

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে দুই শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।বুধবার (১২ আগস্ট) দুপুরে বিশ্ববিদ্যালয়ের কবি কাজী নজরুল ইসলাম...