শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬

বিএনপিকে দিয়ে দেশে গণ-অভ্যুত্থান সম্ভব না: কামরুল ইসলাম

চট্টগ্রাম নিউজ ডটকম

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেছেন, বিএনপিকে দিয়ে দেশে গণঅভ্যুত্থান সম্ভব না। তাই আওয়ামী লীগকে গণ-অভ্যুত্থানের ভয় দেখিয়ে লাভ নেই।

বুধবার (২৫ জানুয়ারি) সকালে ২৩ বঙ্গবন্ধু এভিনিউয়ে গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে আয়োজিত এক সমাবেশে তিনি এ কথা বলেন।

অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেন, আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটের মাধ্যমে ক্ষমতায় আসতে পারবে না বলেই তারা (বিএনপি) ষড়যন্ত্রের পথে হাঁটছে।

তিনি বলেন, যারা গণতন্ত্রের কথা বলে, সাধারণ মানুষের কথা বলে, অথচ গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে তাদের কোনো কর্মসূচি নেই। যেই গণ-অভ্যুত্থান দিবসের মাধ্যমে আমরা স্বাধীনতার পথে প্রবেশ করেছিলাম। সেই গণ-অভ্যুত্থান এবং ওই সময় শহীদ মতিউর, আসাদ, মকবুল ও উত্তমদের বিএনপি স্মরণ করে না।

কামরুল ইসলাম বলেন, এরা (বিএনপি) বলে ‘টেক ব্যাক বাংলাদেশ’, ‘মুক্তিযুদ্ধ ও বাংলাদেশ বাইচান্স’, বাংলাদেশের থেকে পাকিস্তান ভালো ছিল। এরা বাংলাদেশের বিরুদ্ধে, মুক্তিযুদ্ধের বিরুদ্ধে এ দেশের অস্তিত্ব তারা স্বীকার করে না। তাই এরা গণ-অভ্যুত্থান দিবসকেও তারা স্বীকার করে না।

এ সময় সমাবেশে উপস্থিত ছিলেন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ প্রমুখ।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়া কোনো স্লোগান নয়, পরিকল্পনা : প্রধানমন্ত্রী

২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার...

ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে ১ বিলিয়ন ডলারের চুক্তি সই

রাষ্ট্রীয় তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারির আধুনিকায়নে ইসলামী উন্নয়ন ব্যাংকের...

সমাজবিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান সমাজবিরোধী অপশক্তি আর যাতে মাথাচাড়া দিয়ে...

মিরসরাইয়ে মাছবোঝাই পিকআপের ধাক্কায় শিক্ষার্থী নিহত, বাবা আহত

চট্টগ্রামের মিরসরাইয়ে মাছবোঝাই পিকআপ ভ্যানের ধাক্কায় দেবরাজ বণিক (২১)...

সব জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নই সরকারের মূল লক্ষ্য: ব্যারিস্টার মীর হেলাল

সব জনগোষ্ঠীর সার্বিক উন্নয়ন, সমৃদ্ধি ও সম্প্রীতি নিশ্চিত করে...

খাগড়াছড়ি জেলায় নারী হকি প্রশিক্ষণের শুভ উদ্বোধন

বাংলাদেশ হকি ফেডারেশনের আয়োজনে খাগড়াছড়ি জেলা ক্রীড়া সংস্থার বাস্তবায়নে...

আরও পড়ুন

সমাজবিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান সমাজবিরোধী অপশক্তি আর যাতে মাথাচাড়া দিয়ে উঠতে না পারে এবং বিরাজমান সাম্প্রদায়িক সম্প্রীতি কেউ যাতে বিনষ্ট করতে না পারে, সেজন্য দেশবাসীকে...

মিরসরাইয়ে মাছবোঝাই পিকআপের ধাক্কায় শিক্ষার্থী নিহত, বাবা আহত

চট্টগ্রামের মিরসরাইয়ে মাছবোঝাই পিকআপ ভ্যানের ধাক্কায় দেবরাজ বণিক (২১) নামে এক কলেজছাত্র নিহত হয়েছেন। এ ঘটনায় তার বাবা আশিষ বণিক আহত হয়েছেন।বুধবার (২ সেপ্টেম্বর)...

সব জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নই সরকারের মূল লক্ষ্য: ব্যারিস্টার মীর হেলাল

সব জনগোষ্ঠীর সার্বিক উন্নয়ন, সমৃদ্ধি ও সম্প্রীতি নিশ্চিত করে পার্বত্য চট্টগ্রামকে দেশের অন্যতম সমৃদ্ধ অঞ্চল হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন ভূমি ও পার্বত্য...

খাগড়াছড়ি জেলায় নারী হকি প্রশিক্ষণের শুভ উদ্বোধন

বাংলাদেশ হকি ফেডারেশনের আয়োজনে খাগড়াছড়ি জেলা ক্রীড়া সংস্থার বাস্তবায়নে ব্র‍্যাক ব্যাংক অপরাজেয় আলো নারী হকি ডেভেলপমেন্ট প্রোগ্রাম এর উদ্বোধন করা হয়েছে।আজ বৃহষ্পতিবার জেলার খেলোয়াড়দের...