ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ এমপি বলেন, বর্তমানে সমাজ পরিবর্তন হচ্ছে। উন্নয়নের ছোঁয়ায় দেশ এগিয়ে যাচ্ছে। স্মাট বাংলাদেশ আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর স্বপ্ন। স্মার্ট বাংলাদেশের নৌকার যাত্রী হলো জনগণ। তাই যাত্রীদের ও স্মার্ট ভাবে চিন্তা ধারনা পরিবর্তন করতে হবে । প্রতারণার শিকার হওয়া যাবেনা । আগামী নির্বাচনকে ঘিরে অনেক রকমের মিথ্যাচার করা হবে । জনগণের বিশ্লেষণ করতে হবে কে কি করেছে? কারা দেশের উন্নয়ন চাই আর কারা দেশের ক্ষতি চাই বুঝে সিদ্ধান্ত নিতে হবে ।
শনিবার (২১ জানুয়ারি) দুপুরে উপজেলার চাতরী ইউনিয়নের কৈনপুরা উচ্চ বিদ্যালয়ের একাডেমিক ভবন এবং বিজ্ঞান ভবন উদ্বোধন উপলক্ষে আয়োজিত অভিভাবক সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে তিনি এসব কথা বলেন।

এ সময় তিনি অভিভাবকদের প্রতি দৃষ্টি আকর্ষণ করে বলেন, সন্তানদের শুধু বিদ্যালয়ে পাঠিয়ে আপনাদের দায়িত্ব শেষ নয়। আপনার সন্তান কোনো খারাপ কাজে লিপ্ত হচ্ছে কি-না, কারো খারাপ সঙ্গ পাচ্ছে কি-না, ক্লাস ফাঁকি দিচ্ছে কি-না এই বিষয়গুলোর প্রতি আপনাদের নজর দিতে হবে।
আরো বলেন, সরকার বিগত বারো বছর ধরে বছরের প্রথমদিন শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দিয়ে আসছে। আওয়ামী লীগ সরকার আজকের বাংলাদেশকে স্বনির্ভর বাংলাদেশে রুপান্তিত করেছে।মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দুরদর্শীতায় বাংলাদেশকে একটি মজবুত অবস্থানে নিয়ে এসেছে।
ভূমিমন্ত্রী আরো বলেন, আওয়ামী লীগ সরকার একটি ধারাবাহিক সরকার ।১৪ বছর ধরে বর্তমান সরকার ক্ষমতায় রয়েছে। গত দুই নির্বাচনে বিএনপি অংশগ্রহণ করেনি । কিন্তু তারা পরে উপলব্ধি করেছে যে তারা ভুল করেছে । বিএনপি এখন মিথ্যা আশ্রয় নিয়ে জনগণের কাছে মিথ্যাচার করে ,ভুল ভ্রান্তি ছড়িয়ে ক্ষমতায় আসতে চাই। জনগণ এখন ও ভুলেনি ২০০১ থেকে ২০০৬- ০৭ সাল পর্যন্ত কোন উন্নয়ন তারা করেনি। লুটপাট আর খাওয়া দাওয়া মধ্যে ছিলো, জনগণের জন্য তাদের মাঝে কোন মমত্ববোধ ছিলনা। তারা ব্যস্থ ছিল নিজেদেরকে উন্নত করতে। আর আওয়ামী লীগ সরকারের শাসনামলে উন্নয়ন সমগ্রঃ বাংলাদেশ হয়েছে । বঙ্গবন্ধু টানেল একটি স্বপ্নের বিষয় ছিলো । যা মানুষ ইউরোপ-আমেরিকায় দেখেছিলো আজ সে টার্নেল বঙ্গোপসাগরে তলদেশে দুই প্রান্ত যুক্ত হতে যাচ্ছে এটা আমাদের জন্য অনেক বড় পাওনা। অন্যদিকে সড়ক হাইওয়ে রুপান্তরিত হয়েছে। ৪ বছর আগে কথা দিয়েছিলাম আপনারা আগামী পাঁচ বছরে পর নিজেদের গ্রামকে চিনবেন না এখন উন্নয়ন নিজের চোখে দেখুন। যারা প্রবাস থেকে ফিরবে তারা নিজেদের গ্রামকে দেখে অবাক হবে পরিবর্তন দেখে। সামনে গ্রাম শহরে রুপান্তরিত হবে ।
এসময় এলাকার পানি সমস্যা প্রশ্নে তিনি জনগনকে আশ্বস্ত করে বলেন, পানি সমস্যাটা কিভাবে সমাধান করা যায় আমি এর একটা ব্যবস্থা গ্রহণ করবো। এ সময় মাদকের বিষয় তিনি বলেন, আপনাদের ভবিষ্যত প্রজন্মের কথা চিন্তা করে আপনারা মাদক পরিহার করুন মনে রাখবেন আপনারা যে অভ্যাসে অভ্যস্ত হবেন আপনাদের ছেলেমেয়েরাও সে অভ্যাসের দিকে ধাবিত হবে।
এ সময় স্কুল পরিচালনা কমিটির সভাপতি রঘুপতি সেনের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে চট্টগ্রাম জেলা পরিষদের সদস্য এস এম আলমগীর, কর্ণফুলী উপজেলা পরিষদের চেয়ারম্যান দিদারুল ইসলাম, আনোয়ারা উপজেলার আঃ লীগের সভাপতি অধ্যাপক এম এ মান্নান চৌধুরী, কর্ণফুলী উপজেলা আঃ লীগের সভাপতি ফারুক চৌধুরী, আনোয়ারা উপজেলা আঃ লীগের সাধারণ সম্পাদক জসিম উদ্দিন চৌধুরী, দক্ষিণ জেলা যুবলীগের সভাপতি দিদারুল ইসলাম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ আব্দুল্লাহ আল মুমিন, মাধ্যমিক শিক্ষা অফিসার ফেরদৌস হোসেন, চাতরী ইউপি চেয়ারম্যান আফতাব উদ্দিন চৌধুরী সোহেল, বৈরাগ ইউপি নোয়াব আলি, স্কুল পরিচালনা কমিটির সাবেক সভাপতি মোহর কান্তি পাল, কৈনপুরা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুধাংশুচন্দ্র দেবনাথ, সাবেক প্রধান শিক্ষক নীহারিন্দ্র বড়ুয়া প্রমুখসহ স্কুলের সকল অভিভাবক এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
