শুক্রবার, ৭ আগস্ট ২০২৬

বান্দরবানে জঙ্গি সদস্যের মরদেহের সন্ধান

মোঃ শহীদুল ইসলাম, বান্দরবান জেলা প্রতিনিধি

বান্দরবানের রুমায় কবর দেয়া জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়া’র এক জঙ্গি সদস্যের মরদেহের সন্ধান পাওয়া গেছে।

শনিবার (১৪ জানুয়ারী) সন্ধ্যায় রুমা উপজেলা কর্মকর্তা (ইউএনও) মোঃ মামুন শিবলী বিষয়টি নিশ্চিত করেন।

নিহত জঙ্গি সদস্যের পরিচয় পাওয়া যায় নি।

সুত্রে জানা যায়, গত ১২ জানুয়ারি কতিথ “জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়া’র” ৫ সদস্যকে রাঙ্গামাটি চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে উপস্থাপন করা হলে পুলিশের আবেদনে রিমান্ডে পাঠায় আদালত। পুলিশের জিজ্ঞাসাবাদে নিজেদের মধ্যে কলহের জেরে তাদের মধ্যে ১জনকে হত্যা করে কবর দেয়া হয়েছে বলে জানায়।এমন তথ্যের ভিত্তিতে ১৩ জানুয়ারী শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে পুলিশ ও র‌্যাবের একটি দল ২জঙ্গীকে সাথে নিয়ে বান্দরবানের থানচি উপজেলা হয়ে ঘটনাস্থল রুমা উপজেলার রেমাক্রী প্রাংসা ইউপির ৬নং ওয়ার্ডের দুর্গম লুয়ংমুয়াল পাড়া এলাকার পাহাড়ে নিহত জঙ্গীর কবর শনাক্ত করে।

রুমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আলমগীর হোসেন বলেন, আদালতের নির্দেশে একজন নির্বাহী ম্যাজিষ্ট্রেটের উপস্থিতিতে নিহত জঙ্গীর মরদেহ উত্তোলনের সিদ্ধান্ত ছিল। কিন্তু প্রতিকুল আবহওয়ার কারনে যাত্রা বাতিল করায় আজ রবিবার মরদেহ উত্তোলনের সিদ্ধান্ত হয়েছে।

রুমা উপজেলা কর্মকর্তা (ইউএনও) মোঃ মামুন শিবলী আরও জানান, আদালতের নির্দেশে রবিবার (১৫ জানুয়ারী) মরদেহটি উদ্ধার করতে ঘটনাস্থলে গমণ করবেন বলে জানান তিনি।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

পতেঙ্গায় মোটরসাইকেল-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

নগরের পতেঙ্গা থানাধীন লিংক রোড এলাকায় মোটরসাইকেল ও ট্রাকের...

চট্টগ্রাম প্রেসক্লাবের ‘জুলাই বিপ্লব স্মৃতি ফুটবল টুর্নামেন্ট’-এর পুরস্কার বিতরণী অনুষ্ঠান 

চট্টগ্রাম প্রেসক্লাব কর্তৃক আয়োজিত ‘জুলাই বিপ্লব স্মৃতি ফুটবল টুর্নামেন্ট’-এর...

নদী দূষণ রোধে সমন্বিত পদক্ষেপ গ্রহণে অবহেলার কোনো সুযোগ নেই : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, নদীদূষণ এখন দুর্বিষহ পর্যায়ে পৌঁছেছে।...

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের ইচ্ছা পূরণ রাকিবের, তুললেন সেলফি

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাতের ইচ্ছা পূরণ হলো তাবিউল...

প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে স্বপ্নপূরণ হলো ক্ষুদে সংগীতশিল্পী অনুশ্রীর, মিলল হারমোনিয়াম উপহার

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাতের মধ্য দিয়ে স্বপ্নপূরণ হলো...

অনুর্ধ্ব-১৩ ফুটবল টুর্নামেন্টের ২৫ একাডেমিকে ফুটবল দিলেন সাইফুল আলম খান

চট্টগ্রাম জেলা ফুটবল এসোসিয়েশন (সিডিএফএ) ব্যবস্থাপনায় ও চট্টগ্রাম সিটি...

আরও পড়ুন

পতেঙ্গায় মোটরসাইকেল-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

নগরের পতেঙ্গা থানাধীন লিংক রোড এলাকায় মোটরসাইকেল ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুই যুবক ঘটনাস্থলে নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন আরও একজন।বৃহস্পতিবার ৬ আগস্ট রাত...

চট্টগ্রাম প্রেসক্লাবের ‘জুলাই বিপ্লব স্মৃতি ফুটবল টুর্নামেন্ট’-এর পুরস্কার বিতরণী অনুষ্ঠান 

চট্টগ্রাম প্রেসক্লাব কর্তৃক আয়োজিত ‘জুলাই বিপ্লব স্মৃতি ফুটবল টুর্নামেন্ট’-এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান আজ ৬ আগস্ট (বৃহস্পতিবার) চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে উৎসবমুখর পরিবেশে...

অনুর্ধ্ব-১৩ ফুটবল টুর্নামেন্টের ২৫ একাডেমিকে ফুটবল দিলেন সাইফুল আলম খান

চট্টগ্রাম জেলা ফুটবল এসোসিয়েশন (সিডিএফএ) ব্যবস্থাপনায় ও চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাঃ শাহাদাত হোসেন এর পৃষ্ঠপোষকতায় আয়োজিত অনুর্ধ্ব -১৩ একাডেমি কাপ ফুটবল টুর্নামেন্টে অংশগ্রহনকারী...

নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়নের অভিযানে ৯০ হাজার ইয়াবা উদ্ধার

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার সীমান্তবর্তী জারুলিয়াছড়ি এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে মালিকবিহীন ৮৯ হাজার ৯১৬ পিস বার্মিজ ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। উদ্ধার...