সোমবার, ৩ আগস্ট ২০২৬

সাদা পোশাকে আসামি ধরতে গিয়ে হামলার শিকার চার পুলিশ সদস্য

কায়সার হামিদ মানিক, স্টাফ রিপোর্টার কক্সবাজার

চকরিয়ায় সাদাপোশাকে চারটি বন মামলার পরোয়ানাভুক্ত আসামি সরোয়ারকে (৩০) ধরতে গিয়ে হামলার শিকার হয়েছে পুলিশ। এ সময় স্থানীয়রা পুলিশের ওপর হামলা চালিয়ে আসামি ছিনিয়ে নেয়। 

এতে দুজন সহকারী উপপরিদর্শকসহ পুলিশের চার সদস্য আহত হয়েছেন।

আজ শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের ঘোনারপাড়া বনজায়গিদারপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

হামলার শিকার চার পুলিশ সদস্য হলেন চকরিয়া থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) মামুনুর রশিদ, জাহাংগীর আলম, কনস্টেবল তামিম ও রফিক। তাঁদের চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।

চকরিয়া থানা-পুলিশ সূত্রে জানা গেছে, চারটি বন মামলার পরোয়ানাভুক্ত আসামি সরোয়ারকে ধরতে থানার এএসআই মামুনুর রশিদ সঙ্গীয় ফোর্স নিয়ে উপজেলার হাঁসের দিঘি ঘোনারপাড়ায় যান। এ সময় পুলিশ সরোয়ারকে আটক করলে স্থানীয়রা পুলিশের ওপর হামলা চালায়। পরে এএসআই জাহাংগীর আলমের নেতৃত্বে পুলিশের আরও একটি টিম তাঁদের গিয়ে উদ্ধার করে।

এ বিষয়ে চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চন্দন কুমার চক্রবর্তী বলেন, চারটি বন মামলার পরোয়ানাভুক্ত আসামি সরোয়ারকে গ্রেপ্তার করতে গেলে হামলার শিকার হয়েছে চার সদস্য। হামলায় থানার এএসআই মামুনুর রশিদ, জাহাংগীর আলম ও দুজন কনস্টেবল হাত, পা সহ শরীরের বিভিন্ন স্থানে জখম হয়েছে। এ ঘটনায় এখনো মামলা হয়নি, তবে মামলা প্রক্রিয়াধীন। ঘটনার সঙ্গে জড়িত কাউকে আটক করা যায়নি।

ওসি আরও বলেন, ‘চারটি বন মামলার আসামি সরোয়ার ফাঁসিয়াখালী রেঞ্জের দুর্ধর্ষ গাছ চোর। তাঁকে ধরতে একাধিকবার অভিযান চালানো হয়। মূলত সাদাপোশাকে এএসআই মামুনুর রশিদ ও কনস্টেবল তামিম আসামি সরোয়ারের অবস্থান জানতে গিয়েছিল। এ সময় তাঁকে দেখতে পেয়ে ধরতে গেলে স্থানীয়রা হামলা চালিয়ে আসামি ছিনিয়ে নেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

সরকার ও সমাজ সমন্বিতভাবে কাজ করলে সর্বোচ্চ সেবা নিশ্চিত হয় ওরিয়েন্টেশনে: বিভাগীয় কমিশনার

চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দিন বলেছেন, প্রযুক্তিসহ বিভিন্ন...

চট্টগ্রাম প্রাইভেট ক্লিনিক মালিক সমিতির জরুরি সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম  প্রাইভেট ক্লিনিক মালিক সমিতির এক জরুরি সভা আজ...

দুই মামলায় ডেভিড ইমনের ১০ দিনের রিমান্ড মঞ্জুর

চট্টগ্রামের ফটিকছড়ি থানার হত্যা ও অস্ত্র আইনের দুইটি মামলায়...

চট্টগ্রামে ২০ হাজার টাকায় কন্যাশিশু বিক্রি মার, দাদির অভিযোগে উদ্ধার

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় পরিবারের অগোচরে বাবার বাড়িতে বেড়াতে গিয়ে...

মূল্য তালিকা না থাকায় বহদ্দারহাটে ৬ প্রতিষ্ঠানকে জরিমানা

চট্টগ্রাম নগরীর বহদ্দারহাট কাঁচাবাজারে মূল্য তালিকা প্রদর্শন না করায়...

মিরসরাইয়ে মাছবাহী পিকআপের ধাক্কায় প্রাণ গেল খতিব-মুয়াজ্জিনের

চট্টগ্রামের মিরসরাই উপজেলায় মাছবাহী একটি পিকআপের ধাক্কায় মোটরসাইকেল আরোহী...

আরও পড়ুন

দুই মামলায় ডেভিড ইমনের ১০ দিনের রিমান্ড মঞ্জুর

চট্টগ্রামের ফটিকছড়ি থানার হত্যা ও অস্ত্র আইনের দুইটি মামলায় চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী মোবারক হোসেন ইমন প্রকাশ ডেভিড ইমনের ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।রোববার...

চট্টগ্রামে ২০ হাজার টাকায় কন্যাশিশু বিক্রি মার, দাদির অভিযোগে উদ্ধার

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় পরিবারের অগোচরে বাবার বাড়িতে বেড়াতে গিয়ে নিজের এক মাস বয়সী কন্যাশিশুকে ২০ হাজার টাকার বিনিময়ে বিক্রি করে দেওয়ার অভিযোগ উঠেছে এক...

মিরসরাইয়ে মাছবাহী পিকআপের ধাক্কায় প্রাণ গেল খতিব-মুয়াজ্জিনের

চট্টগ্রামের মিরসরাই উপজেলায় মাছবাহী একটি পিকআপের ধাক্কায় মোটরসাইকেল আরোহী মসজিদের খতিব ও মুয়াজ্জিন নিহত হয়েছেন। রবিবার (২ আগস্ট) দুপুর ১২টার দিকে উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নের...

প্রধানমন্ত্রীর সঙ্গে মার্কিন দূতের বৈঠক: সম্পর্ক এগিয়ে নেওয়ার প্রত্যয়

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করেছেন ঢাকায় সফররত যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূত সার্জিও গর।শনিবার (১ আগস্ট) সকাল সাড়ে...