শুক্রবার, ১ মে ২০২৬

আরসা কমান্ডারসহ ৫৯ রোহিঙ্গার বিরুদ্ধে পুলিশের মামলা

কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজারের উখিয়ার বালুখালী আশ্রয়শিবিরে (ক্যাম্প-৮ পশ্চিম) গুলিবিদ্ধ মোহাম্মদ নবীর (৩৮) বসতঘর থেকে উদ্ধার অত্যাধুনিক গ্রেনেড টি নিষ্ক্রিয় করা হয়েছে। রামু সেনানিবাসের বোমা নিষ্ক্রিয়করণ ইউনিট গ্রেনেডটি সফলভাবে নিষ্ক্রিয় করে।

পুলিশ জানায়, ৬ জানুয়ারি বেলা দেড়টার দিকে অস্ত্রধারী সন্ত্রাসীদের হামলায় রোহিঙ্গা সন্ত্রাসী মোহাম্মদ নবী গুলিবিদ্ধ হন। ওই দিন বিকেলে আশ্রয়শিবিরের নিরাপত্তার দায়িত্বে থাকা ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) সদস্যরা মোহাম্মদ নবীর বসতঘরে তল্লাশি চালিয়ে অত্যাধুনিক গ্রেনেডটি উদ্ধার করেন।

ঘটনার দুই দিন পর রোববার রাতে উখিয়া থানায় রোহিঙ্গা সন্ত্রাসী বাহিনী নবী হোসেন গ্রুপের প্রধান নবী হোসেনকে (৪৫) আসামি করে মামলা করে এপিবিএন।

বিস্ফোরক দ্রব্যাদি আইনে করা মামলাটিতে এজাহারনামীয় আসামি ৩৪ জন এবং আরও ২০ থেকে ২৫ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে। মামলায় গুলিবিদ্ধ মোহাম্মদ নবীকে ৩ নম্বর এবং মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী ‘আরাকান স্যালভেশন আর্মির’ (আরসা) প্রধান কমান্ডার আতাউল্লাহ আবু আম্মার জুনুনিকে (৪৮) ৬ নম্বর আসামি করা হয়েছে।

এজাহারে জুনুনির ঠিকানা উল্লেখ করা হয়েছে বান্দরবানের নাইক্ষ্যংছড়ির তুমব্রুর কোনারপাড়া সীমান্তের শূন্যরেখা।

আশ্রয়শিবিরে মাদক চোরাচালানের অন্যতম হোতা নবী হোসেনের ঠিকানা দেখানো হয়েছে উখিয়ার বালুখালী আশ্রয়শিবিরের (ক্যাম্প-৮ পশ্চিম) বি-৪১ ব্লক। তাঁর বাবার নাম মোস্তাক আহমদ।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী বলেন, গুলিবিদ্ধ মোহাম্মদ নবী আরসার সমর্থক। তাঁর ঘরের কোনায় পাওয়া গেছে আর্জেস গ্রেনেডের মতো দেখতে অবিস্ফোরিত অত্যাধুনিক গ্রেনেডটি। গত ৯ জানুয়ারী দুপুরে গ্রেনেডটি রামু সেনানিবাসে নিষ্ক্রিয় করা হয়। গ্রেনেডটি কীভাবে রোহিঙ্গা বসতিতে এল, তার রহস্য উদ্‌ঘাটনে অনুসন্ধান করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

চকরিয়ায় বাসচাপায় বিএনপি নেতা নিহত

কক্সবাজারের চকরিয়া উপজেলার বরইতলী এলাকায় বাসের চাপায় মো. ইয়াসিন (২২)...

শ্রমজীবী মানুষের রক্তঝরা গৌরবময় ইতিহাস সৃষ্টির দিন আজ

মহান মে দিবস আজ। মাঠেঘাটে, কলকারখানায় খেটে খাওয়া শ্রমজীবী...

কোনোভাবেই এই সংসদকে ব্যর্থ হতে দেওয়া যাবে না: প্রধানমন্ত্রী

শহীদদের আত্মত্যাগ এবং সাধারণ মানুষের আকাঙ্ক্ষাকে ধারণ করে একটি...

চট্টগ্রামে জলাবদ্ধতা:অবশেষে দুঃখ প্রকাশ সিডিএ চেয়ারম্যানের

চট্টগ্রাম নগরীর জলাবদ্ধতা পরিস্থিতি নিয়ে অবশেষে দুঃখ প্রকাশ করেছেন...

সংসদে আসা শিক্ষার্থীদের সঙ্গে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বিনিময়

সংসদ অধিবেশন পরিদর্শন করতে আসা ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজের...

সংরক্ষিত নারী আসনে ৪৯ প্রার্থী নির্বাচিত , গেজেট প্রকাশ

‘ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের ৪৯ জন প্রার্থীকে...

আরও পড়ুন

চকরিয়ায় বাস ও মোটরসাইকেল মুখামুখি সংঘর্ষে ওষুধ কোম্পানির এমআর নিহত

কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের চকরিয়া উপজেলার হারবাং স্টেশনের এলাকায় বাস ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে মোহাম্মদ মিজান নামে ওষুধ কোম্পানির এমআর নিহত হয়েছে।মঙ্গলবার (২৮ এপ্রিল ) সকাল...

টেকনাফ মেরিন ড্রাইভে ডাম্পার ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

মেরিন ড্রাইভ সড়কের টেকনাফ অংশে ডাম্পার ট্রাকের ধাক্কায় ট্যুরিস্ট মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে আশরাফুল ইসলাম (২১) নামে এক পর্যটক নিহত হয়েছেন।বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বিকালে...

নিখোঁজের ৩ দিন পর মিলল হিন্দু সন্ন্যাসীর ঝুলন্ত মরদেহ

নিখোঁজ হওয়ার তিন দিন পর কক্সবাজারে এক হিন্দু সন্ন্যাসীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২২ এপ্রিল) সকাল প্রায় ১১টার দিকে কক্সবাজার সদর উপজেলার খুরুশকুল...

চকরিয়ায় বেড়িবাঁধ থেকে যুবকের মরদেহ উদ্ধার

চকরিয়া উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের হাজিয়ান এলাকায় মাতামুহুরী নদীর বেড়িবাঁধ থেকে মোহাম্মদ সাকিব(২৬) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি...