বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬

কাপ্তাইয়ে বিস্ফোরণে বাবা-ছেলে নিহতের ঘটনায় এলাকায় শোকের ছাঁয়া 

ঝুলন দত্ত, কাপ্তাই ( রাঙামাটি)

কাপ্তাই উপজেলার ৪নং কাপ্তাই ইউনিয়নের বাদশা মিয়া টিলা নামক এলাকায় গত  রবিবার সন্ধ্যায় আকর্ষিক বিস্ফোরণের ঘটনায় একই পরিবারের বাবা ও ছেলের মৃত্যুতে এলাকায় নেমে এসেছে শোকের ছাঁয়া। 

সোমবার (৮ জানুয়ারী) সকালে সরজমিনে গিয়ে দেখা যায়, নিহত মোঃ ইসমাইল হোসেন এর বাড়িতে বিস্ফোরণের ঘটনায় ছিন্ন বিছিন্ন হয়ে পড়ে আছে সবকিছু। যেই ঘরটিতে বিস্ফোরণ হয়েছে সেখানে এখনো রক্তের চাপ রয়ে গেছে। দেখা গেছে এখনো সেই চা এবং ভাত রান্না করার চাউল পড়ে আছে ওই জায়গাতে। এঘটনায় নিহত মোঃ ইসমাইল হোসেন (৪৫) ও তার শিশু পুত্র রিফাত (৬) ঘটনাস্থলে মৃত্যুবরণ করলেও ভাগ্যক্রমে বাসায় না থাকাতে তার মেয়ে ইসরাত জাহান ফারিয়া (৭) প্রাণে বেঁচে গেছে। এছাড়া তার স্ত্রী মোছা সখিনা বেগম (৩৫) এ ঘটনায় গুরুতর অগ্নিদদ্ধ হয়ে চট্টগ্রাম মেডিকেলে চিকিৎসাধীন রয়েছে।

নিহত ইসমাইল হোসেন এর প্রতিবেশী মোঃ শহীদুল জানান, আমরা মসজিদে নামাজ পড়ার সময় বিকট একটি শব্দ শুনতে পায়। পরে এসে দেখি মানুষের আহাজারি ও ঘরের ভিতরে থাকা ইসমাইলের স্ত্রী কান্না করছে। ঘরের দরজা বন্ধ থাকায় পরে আমরা দরজা ভেঙ্গে ডুকে দেখি, ইসমাইল ও তার ছেলে বিস্ফোরণে রক্তাত্ব অবস্থায় পড়ে আছে। সাথে সাথে আমরা দ্রুত পানি ঢেলে দিয়ে তাদেরকে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করি।

এবিষয়ে আরেক প্রতিবেশী রুমানা নামের একজন জানান, ঘটনার দিন গত রবিবার সকালেও ইসমাইলের বৌ সহ তিনি জীবতলি এলাকায় গিয়েছিলো গরুর ঘাস সংগ্রহ করতে। সেখানে তারা একটি লাল বল জাতীয় বস্তু দেখতে পাই। যেটি ইসমাইল হোসেন এর বউ খেলার বস্তু ভেবে ছেলের জন্য নিয়ে আসে। এখন এলাকাবাসী ধারনা করছে ওই বস্তুটি হয়তো বিস্ফোরিত হয়েছে।

এদিকে সোমবার ঘটনাস্থলে গিয়ে আরো দেখা যায়, তদন্ত কমিটির সদস্যরা ওই ঘর থেকে কিছু লোহার ক্লিপ সংগ্রহ করেছে। তবে কাপ্তাই পুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক  মোঃ শাহীনুর রহমান জানান,  তদন্ত টিম বিস্ফোরণের কারণ খুঁজতে তদন্ত কার্যক্রম চালিয়ে যাচ্ছে। তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে বলে জানান।

এদিকে নিহতের লাশ সোমবার ময়নাতদন্তের জন্য রাঙামাটি জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে বলে কাপ্তাই থানার ওসি জসিম উদ্দিন জানান।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

মহেশখালীতে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, হত্যার অভিযোগ

কক্সবাজারের মহেশখালী উপজেলার শাপলাপুর ইউনিয়নে সাফিয়া আক্তার (১৯) নামে...

ভূমিকম্প মোকাবিলায় জাতীয় টাস্কফোর্স, ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুত

ভূমিকম্প-পরবর্তী জরুরি সাড়া কার্যক্রম জোরদারে ঢাকা ও আশপাশের এলাকার...

দুর্গত ও পীড়িত মানুষের সেবায় বন্ধন লিও ক্লাব নিরলসভাবে কাজ করে যাচ্ছে

লায়ন্স ইন্টারন্যাশনাল জেলা ৩১৫-বি৪ এর প্রথম ভাইস জেলা গভর্ণর...

পার্কভিউ হাসপাতালের আয়োজনে পল্লী চিকিৎসকদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

দেশের প্রান্তিক জনগোষ্ঠীর জন্য স্বাস্থ্যসেবার মানোন্নয়ন এবং পল্লী চিকিৎসকদের...

চট্টগ্রামের হাটহাজারীতে ইটভাটা মালিকের গাড়ি লক্ষ্য করে গুলি

চট্টগ্রাম শহর থেকে রাউজানে নিজ বাড়িতে ফেরার পথে হাটহাজারীর...

চট্টগ্রামের সদরঘাটে ৯০ লাখ টাকার বিদেশি সিগারেট জব্দ, আটক ১

চট্টগ্রাম নগরের সদরঘাট এলাকায় একটি গুদামে অভিযান চালিয়ে প্রায়...

আরও পড়ুন

খাগড়াছড়িতে বিজিবির সঙ্গে সশস্ত্র চোরাকারবারীদের গোলাগুলি, ৪ আগ্নেয়াস্ত্রসহ গুলি উদ্ধার

খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার যামিনীপাড়া সীমান্তে বিজিবির সঙ্গে সশস্ত্র চোরাকারবারীদের গোলাগুলির ঘটনা ঘটেছে।খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার তবলছড়ি সীমান্ত এলাকায় বিশেষ অভিযান চালিয়ে চারটি আগ্নেয়াস্ত্র, ১৪ রাউন্ড...

বান্দরবানে সাঙ্গু নদীতে নৌকাডুবে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার

বান্দরবানের থানচি উপজেলার বড়পাথর এলাকায় সাঙ্গু নদীতে নৌকাডুবে নিখোঁজ পর্যটক মো. জাওয়াদ উল ইসলাম মাহিয়ানের (২৪) মরদেহ উদ্ধার করা হয়েছে।রবিবার (২৬ জুলাই) সসকালে সাড়ে...

মানিকছড়ির ফার্মার্স ভ্যালি যেন পাহাড়ের চুড়ায় অর্গানিক ফলের একখণ্ড স্বর্গরাজ্য

পাহাড়ি জনপদ মানিকছড়ি। সবুজের বুক চিড়ে এগিয়ে চলেছে আকাবাকা পাহাড়ি পথ। যেদিকে চোখ যায় সবুজের সমারোহে মন জুড়িয়ে যায়। দুপাশে সবুজ পাহাড় আর তার...

বান্দরবানের থানচি-তিন্দুমুখ নৌপথ ভ্রমন ৩০ জুলাই পর্যন্ত বন্ধ

সাম্প্রতিক নৌকাডুবির ঘটনার পর নিরাপত্তা নিশ্চিত করতে বান্দরবানের থানচি সদর থেকে তিন্দুমুখ পর্যন্ত সাঙ্গু নদীপথে সব ধরনের নৌযান চলাচল আগামী ৩০ জুলাই পর্যন্ত বন্ধ...