শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬

একটি মহল করদাতাদের বিভ্রান্তি করলেও তাদের অপচেষ্টা ব্যর্থতায় পরিগণিত হয়েছে: মেয়র

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র মো. রেজাউল করিম চৌধুরী বলেন, নগরবাসীর গৃহকর নিয়ে যে অসন্তোষ ছিল তা গণশুনানীর মাধ্যমে আপীল নিষ্পত্তি করে সহনীয় পর্যায়ে কর মূল্যায়ান করায় স্বতঃস্ফুর্তভাবে করদাতারা আগ্রহ নিয়ে আপীল শুনানীতে অংশগ্রহণ করেছেন।

তিনি বলেন, একটি মহল করদাতাদের নানাভাবে বিভ্রান্তি করার চেষ্টা করলেও তাদের অপচেষ্টা ব্যর্থতায় পরিগণিত হয়েছে।

মানুষের ভোগান্তি লাঘবে কাজ করলে ভাল ফল পাওয়া যায়। যারা এখনো আপীল করেননি তারা আপীলে অংশ নিয়ে অসঙ্গতিপূর্ণ কর সহনীয় পর্যায়ে নির্ধারনের এগিয়ে আসার আহ্বান জানান।

তিনি আরো বলেন, করদাতাদের ট্যাক্সের উপর নির্ভর করে চট্টগ্রাম নগরীর উন্নয়ন এবং নগরবাসীর বিভিন্ন সেবাদান কার্যক্রম পরিচালিত হয়ে থাকে।

এ ক্ষেত্রে করদাতাদের কারের বোঝা না চাপীয়ে আয়বর্ধক প্রকল্প গ্রহণ করা হচ্ছে বলে নগর সর্দ্দার কমিটির নেতৃবৃন্দকে জানান।

তিনি গৃহকর নিয়ে করদাতার হয়রানির হলে সরাসরি মেয়রকে জানানোর জন্যও সর্দ্দার কমিটির নেতৃবৃন্দকে অবহিত করেন।

আজ বৃহস্পতিবার (৫ জানুয়ারি) বিকেলে টাইগারপাসস্থ নগর ভবনের মেয়র দপ্তরে নগর বাইশ মহল্লা সর্দ্দার কমিটির নেতৃবৃন্দের সাথে এক মতবিনিময় সভায় তিনি একথা বলেন।

এ সময় নগর বাইশ মহল্লা সর্দ্দার কমিটির সভাপতি মো. ইউসুফ সর্দ্দার বলেন, গৃহকর নিয়ে মেয়র উপস্থিতিতে যে গণশুনানী চলছে তাতে এলাকাবাসী খুবই খুশি।

তিনি মেয়রের এই উদ্যোগকে একটি যুগান্তকারী উদ্যোগ হিসেবে অবহিত করে মহল্লা বাসীর পক্ষ থেকে অভিনন্দন ও ধন্যবাদ জানান।

তিনি মহল্লা বাসীর প্রতি মেয়রের এই উদ্যেগে সাড়া দিয়ে বাকী করদাতাদের যারা এখনো অপীলে অংশগ্রহণ করেননি তাদের গণশুনানীতে অংশগ্রহনের আহ্বান জানান।

তিনি মরহুম জননেতা জানে আলম দোভাষ চত্বরের সৌন্দর্য্য বর্ধন ও চৈতন্য গলি কবর স্থানের গেইট নির্মানের উদ্যোগ গ্রহণ করায় মেয়রকে ধন্যবাদ জানান।

এ সময় উপস্থিত ছিলেন-মহল্লা সর্দ্দার কমিটির সিনিয়র সহসভাপতি এস.এম শওকত হোসেন, সহসভাপতি আলহাজ্ব আলী বক্স, সুফী শেখ জাহেদ হোসেন, সহসাধারণ সম্পাদক মো. সালাহউদ্দীন আহমেদ, সমাজ কল্যাণ সম্পদক জাহেদ হোসেন প্রমুখ।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

চট্টগ্রামে নিজ বাসা থেকে হিজড়া সম্প্রদায়ের গুরুমা খ্যাত মৌসুমী’র মরদেহ উদ্ধার

চট্টগ্রাম নগরীর খুলশী থানার আমবাগান রেলওয়ে কলোনি সংলগ্ন হিজড়া...

চট্টগ্রামের চন্দনাইশে বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চন্দনাইশে বাসের সঙ্গে সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে...

মিরসরাইয়ে অগ্নিকাণ্ডে তিন ভাইয়ের বসতঘর পুড়ে ছাই

চট্টগ্রামের মিরসরাইয়ে আগুন লেগে ৩ ভাইয়ের বসতঘর পুড়ে ছাই...

আনোয়ারায় র‌্যাবের অভিযানে গ্যাস সিলিন্ডারে মিলল কোটি টাকার ইয়াবা, গ্রেপ্তার ২

চট্টগ্রামের আনোয়ারায় সিএনজিচালিত অটোরিকশার গ্যাস সিলিন্ডারের ভেতরে বিশেষ কৌশলে...

বান্দরবানে ইয়াবাসহ প্রাইভেটকার জব্দ, চালক আটক

বান্দরবান শহরের ট্রাফিক মোড় এলাকায় একটি প্রাইভেটকারে তল্লাশি চালিয়ে...

কক্সবাজারে দুই হাজার আইফোনসহ ৬ চীনা নাগরিক গ্রেফতার

কক্সবাজার শহরের একটি হোটেলে অভিযান চালিয়ে প্রায় দুই হাজার...

আরও পড়ুন

চট্টগ্রামে নিজ বাসা থেকে হিজড়া সম্প্রদায়ের গুরুমা খ্যাত মৌসুমী’র মরদেহ উদ্ধার

চট্টগ্রাম নগরীর খুলশী থানার আমবাগান রেলওয়ে কলোনি সংলগ্ন হিজড়া কলোনি থেকে মোহাম্মদ মহসীন প্রকাশ মৌসুমী হিজড়া (৫২) নামে হিজড়া সম্প্রদায়ের এক গুরুমার রক্তাক্ত মরদেহ...

কক্সবাজারে দুই হাজার আইফোনসহ ৬ চীনা নাগরিক গ্রেফতার

কক্সবাজার শহরের একটি হোটেলে অভিযান চালিয়ে প্রায় দুই হাজার আইফোন, কয়েক ডজন ল্যাপটপ ও যোগাযোগ সরঞ্জামসহ চীন ও তাইওয়ানের ছয় নাগরিককে গ্রেপ্তার করেছে পুলিশ।...

চট্টগ্রামে সুড়ঙ্গপথে পালালো শীর্ষ সন্ত্রাসী বগা, পুলিশের ওপর হামলা

চট্টগ্রাম নগরের খুলশীতে স্বেচ্ছাসেবক দলের বহিষ্কৃত নেতা ওয়াকিল হোসেন ওরফে বগাকে (৪২) গ্রেপ্তারে অভিযান চালিয়ে হামলার শিকার হয়েছে পুলিশ। এ সময় পুলিশের সঙ্গে হামলাকারীদের...

আসুন সবাই ঐক্যবদ্ধ হয়ে নতুন বাংলাদেশ গড়ে তুলি: অর্থমন্ত্রী

অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী এমপি বলেছেন, বিএনপি সরকার কোন বিশেষ গোষ্ঠী বা ধর্মের জন্য নয় সকল বাংলাদেশীদের জীবনমান উন্নয়নে কাজ...