মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬

রেলকে ‘ব্রডগেজে’ রূপান্তরের কাজ চলছে: রেলমন্ত্রী

চট্টগ্রাম নিউজ ডটকম

রেলপথমন্ত্রী অ্যাডভোকেট নূরুল ইসলাম সুজন এমপি বলেছেন, সারা দেশের রেল ব্যবস্থাকে ব্রডগেজে রূপান্তর করা হবে। ইতোমধ্যে সেই কাজ শুরু হয়েছে।

তিনি বলেন, বহির্বিশ্বের সাথে তাল মিলিয়ে আমাদের দেশের রেল যোগাযোগ ব্যবস্থাকে ব্রডগেজে রূপান্তরে চালুর উদ্যোগ নিয়েছে সরকার। এতে করে রেলসেবা আরো গতিশীল হবে।

রোববার (১ জানুয়ারি) বিকেল ৫টার দিকে নীলফামারীর সৈয়দপুর রেলওয়ে কারখানা পরিদর্শনে এসে সাংবাদিকদের সাথে আলোচনাকালে এসব কথা বলেন রেলপথ মন্ত্রী।

রেলমন্ত্রী বলেন, এর আগে ক্ষমতায় থাকা বিএনপি-জামায়াত সরকার দেশের রেলকে শেষ করে দিয়ে গেছে। শেখ হাসিনার নেতৃত্ব আওয়ামী লীগ দেশের সরকার পরিচালনার দায়িত্ব নিয়েই ২০১১ সালে রেলপথ মন্ত্রণালয় নামে একটি পৃথক মন্ত্রণালয় গঠন করে রেলকে গতিশীল করার কাজ হাতে নেয়।

এরই ধারাবাহিকতায় আধুনিক হচ্ছে রেল। আমাদের দেশে মিটারগেজ (ছোটলাইন) ও ব্রডগেজ (বড়লাইন) দুই ধরণের রেলযোগাযোগ ব্যবস্থা চালু আছে।

এ ব্যবস্থা ভেঙে বহির্বিশ্বের সাথে তালমিলিয়ে শুধু ব্রডগেজ যোগাযোগ ব্যবস্থা চালু করার উদ্যোগ নিয়েছি আমরা। এতে করে রেলসেবা আরো গতিশীল হবে। ইতিমধ্যে ব্রডগেজ রেলপথ নির্মাণ কাজ শুরু হয়েছে।

দেশের বৃহৎ সৈয়দপুর রেলওয়ে কারখানা আধুনিকায়ন হচ্ছে উল্লেখ করে মন্ত্রী বলেন, এ কারখানার ভেতরে নতুন কোচ নির্মাণ করার জন্য একটি ক্যারেজ স্থাপন প্রকল্পের সম্ভাব্যতা যাচাই করা হয়েছে। ওই প্রকল্পটি ভারত সরকারের অর্থায়নে বাস্তবায়ন করবো আমরা।

জনবল সংকটে থাকা সৈয়দপুর রেলকারখানায় শূন্য পদে জনবল নিয়োগ কাজ চলমান রয়েছে উল্লেখ্য করে রেলপথ মন্ত্রী বলেন, এই কারখানায় মঞ্জুরীকৃত দুই হাজার আটশ’ ৫৯ জন জনবলের বিপরীতে বর্তমানে ৬৭১ জন দিয়ে চলছে সৈয়দপুর কারখানা। এই কারখানার কর্মযজ্ঞ সচল রাখতে জনবল নিয়োগ কাজ শুরু হয়েছে।

এতদিন আইনি জটিলতায় জনবল নিয়োগ কার্যক্রম বন্ধ ছিলো। কারখানায় শূন্য পদের জন্য বিশেষ করে খালাশি পদে মৌখিক পরীক্ষা সম্পন্ন হয়েছে। নতুন নিয়োগ প্রক্রিয়া অনুসরণ করে এ নিয়োগ প্রদান করা হবে।

এছাড়াও বর্তমানে রেলের নানা ধরনের উন্নয়ন মূলক কাজ চলমান রয়েছে উল্লেখ করে রেলপথমন্ত্রী বলেন, ‘বঙ্গবন্ধু সেতুর পাশে রেলসেতু নির্মাণ কাজ চলছে। আশা করা হচ্ছে আগামী বছর জুনে এ কাজ শেষ হবে। সেতুটির নির্মাণ কাজ শেষ হলেই চিলাহাটি থেকে ঢাকাগামী দিনের বেলা আরেকটি নীলসাগর ট্রেন চালু করা হবে।’

চিলাহাটী-রাজশাহী রেলপথে চলাচলকারী আন্তঃনগর তিতুমীর ও বরেন্দ্র এক্সপ্রেস র‌্যাক দুটি মেয়াদ উত্তীর্ণ (১৬ বগি বিশিষ্ট ট্রেন) এবং চিলাহাটি-রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ পর্যন্ত ট্রেন চলাচল প্রসঙ্গে মন্ত্রী বলেন, আমাদের কোচ সংকট রয়েছে।

বিদেশে থেকে কোচ ক্রয় করার লক্ষ্যে চুক্তি করা হয়েছে। কিছু কোচ আমরা হাতে পেয়েছি। বাকিগুলোও হাতে আসলেই তিতুমীর ও বরেন্দ্র এক্সপ্রেস ট্রেনের র‌্যাক দুটি পরিবর্তন করা হবে। আর চিলাহাটি থেকে রাজশাহী হয়ে চাঁপাইনবাবগঞ্জ পর্যন্ত তিতুমীর ও বরেন্দ্র এক্সপ্রেস ট্রেন দুটি চলাচলের প্রস্তাবটি আমরা বিবেচনায় রাখছি।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

প্রধানমন্ত্রীর সঙ্গে শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা ট্রাম্পের, বোয়িং কেনার সিদ্ধান্তে ধন্যবাদ

শিগগিরই প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সরাসরি সাক্ষাতের আশা প্রকাশ...

রামগড়ে বিএনপি’র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেন্দ্রীয় কর্মসূচির...

লামায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা

বান্দরবানের লামায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও...

মোটরসাইকেল শোভাযাত্রা, ফুলেল শুভেচ্ছা ও শতাধিক তোরণে মন্ত্রীকে বরণ

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের নবনিযুক্ত মন্ত্রী ও বান্দরবানের সংসদ...

লোহাগাড়ায় ঘুরতে বেরিয়ে আর ফেরা হলো না, লাশ হলেন দুই বন্ধু

চট্টগ্রামের লোহাগাড়ায় মিনিট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই বাইক...

সুয়াবিল দায়রা শরিফে পবিত্র ঈদে মিলাদুন্নবী অনুষ্ঠিত

মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ ফটিকছড়ি সুয়াবিল দায়রা শরিফ...

আরও পড়ুন

রামগড়ে বিএনপি’র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে রামগড়ে শোভা যাত্রা, কেক কাটা ও আলোচনা সভার মধ্যে দিয়ে রামগড়  উপজেলা ও...

লামায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা

বান্দরবানের লামায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (১ সেপ্টেম্বর) লামা উপজেলা বিএনপি (একাংশ) ও সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত...

মোটরসাইকেল শোভাযাত্রা, ফুলেল শুভেচ্ছা ও শতাধিক তোরণে মন্ত্রীকে বরণ

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের নবনিযুক্ত মন্ত্রী ও বান্দরবানের সংসদ সদস্য রাজপুত্র সাচিংপ্রু জেরীকে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে স্বাগত জানিয়েছে বান্দরবান জেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী...

লোহাগাড়ায় ঘুরতে বেরিয়ে আর ফেরা হলো না, লাশ হলেন দুই বন্ধু

চট্টগ্রামের লোহাগাড়ায় মিনিট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই বাইক আরোহী নিহত হয়েছেন।মঙ্গলবার (১ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৬টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের উপজেলার ঠাকুরদিঘী ব্রিজ সংলগ্ন...