শুক্রবার, ৭ আগস্ট ২০২৬

কাউখালিতে মুক্তিপণের টাকা নিতে এসে অপহরণকারী চক্রের দুই সদস্য গ্রেফতার

রাঙ্গামাটি প্রতিনিধি

রাঙ্গামাটি কাউখালী উপজেলার কলমপতি ইউনিয়নের তারাবুনিয়ার খাঁজা গরীবে নেওয়াজ ইটভাটা থেকে তিন শ্রমিক অপহরণের মামলায় অপহরণকারী চক্রের দুই সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (৩১ ডিসেম্বর) মধ্যে রাতে রাঙ্গামাটি চন্দ্রঘোনা উপজেলার লিচু বাগান এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন, খাগড়াছড়ি জেলার লক্ষীছড়ি উপজেলার বিনাজুরী পাড়ার আদোমং মারমার ছেলে ক্যমং মারমা (২২) ও বান্দরবান জেলার সোয়ালং ইউপির রোয়াজা পাড়া এলাকার মংলু মারমার ছেলে উক্যওয়াই মারমা (২০)।

পুলিশ সুত্রে জানা গেছে, কাউখালী থানায় ইটভাটা থেকে তিন শ্রমিক অপহৃত মামলায় অজ্ঞাত ১০/১২ জনকে আসামী করে অপহরণ মামলা দায়ের করে ইটভাটা মালিকদের একজন মোঃ ফারুক। এরপর থেকেই সম্ভাব্য বিভিন্ন স্থানে অভিযানে নামে পুলিশ। এরি মাঝে অপহরণকারী চক্রটি মুঠোফোনে ইটভাটা মালিক ফারুককে জানান ৩০লক্ষ টাকার মুক্তিপণের বিনিময়ে চন্দ্রঘোনা উপজেলার লিচু বাগান এলাকা থেকে তিন শ্রমিককে নিয়ে যেতে। কিন্তু মালিক পক্ষ ৩০লক্ষ টাকা দিতে অপারগতা প্রকাশ করলে এক পর্যায়ে ৫লক্ষটাকা দিতে রাজি হন। এই সুযোগটিকে কাজে লাগিয়ে অভিযান শুরু করে পুলিশ। অপহরণকারী চক্রের দুই সদস্য মুক্তিপণের জন্য লিচু বাগান এলাকাতে অপেক্ষারত অবস্থায় পুলিশ তাদের গ্রেফতার করে।

কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পারভেজ আলী বলেন, ‘তিন শ্রমিকের অপহরণের অভিযোগে শুক্রবার থানায় অপহরণ মামলা দায়ের করেছেন ইটভাটা মালিক মোঃ ফারুক। এতে অজ্ঞাত ১০/১২ জনকে আসামী করা হয়েছে। পুলিশ বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে মাঠে নামে এবং শনিবার মধ্যেরাতে অপহরণকারী চক্রের দুই সদস্যকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে। আমারা আশা করছি খুব দ্রুত ভিকটিম তিন শ্রমিককে উদ্ধার করতে পারবো এবং বাকি আসামীদের গ্রেফতার করতে পারবো।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

সাংবাদিক, মালিক ও সরকার যৌথভাবে গণমাধ্যমের স্বার্থ রক্ষায় কাজ করছে : তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেন, গণমাধ্যম...

রামগড়ে মাদকবিরোধী ‘ম্যারাথন দৌড় অনুষ্ঠিত

খাগড়াছড়ির রামগড়ে মাদকবিরোধী সচেতনতা গড়ে তুলতে অনুষ্ঠিত হয়েছে ব্যতিক্রমী...

চৌদ্দগ্রামে হাঁটতে বের হয়ে বাসের ধাক্কায় এক নারী নিহত

কুমিল্লার চৌদ্দগ্রামে সুস্থ্য থাকতে সকালে হাঁটতে বের হয়ে বাসের...

চৌদ্দগ্রামে নানার বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে নানার বাড়িতে বেড়াতে গিয়ে পুকুরের পানিতে ডুবে...

ছাদে উঠে বল আনতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মাদ্রাসাছাত্রের মৃত্যু

চট্টগ্রামের লোহাগাড়ায় বিদ্যুৎস্পৃষ্টে ফরহাদ হোসেন আসহাব (১০)নামক এক মাদ্রাসা...

চট্টগ্রামে সদরঘাট থানায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে যুবক নিহত

নগরের সদরঘাট থানার পশ্চিম মাদারবাড়ি এলাকায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে মো...

আরও পড়ুন

চট্টগ্রামে সদরঘাট থানায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে যুবক নিহত

নগরের সদরঘাট থানার পশ্চিম মাদারবাড়ি এলাকায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে মো শাহিন (৪৫) নামে এক যুবক নিহত হয়েছেন।বৃহস্পতিবার (৬ আগস্ট) বিকেল পৌনে ৬টার দিকে পশ্চিম মাদারবাড়ির...

পতেঙ্গায় মোটরসাইকেল-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

নগরের পতেঙ্গা থানাধীন লিংক রোড এলাকায় মোটরসাইকেল ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুই যুবক ঘটনাস্থলে নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন আরও একজন।বৃহস্পতিবার ৬ আগস্ট রাত...

নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়নের অভিযানে ৯০ হাজার ইয়াবা উদ্ধার

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার সীমান্তবর্তী জারুলিয়াছড়ি এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে মালিকবিহীন ৮৯ হাজার ৯১৬ পিস বার্মিজ ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। উদ্ধার...

সাতকানিয়ার বন্যাদুর্গত মানুষের পাশে পার্কভিউ হাসপাতালের ফ্রি চিকিৎসা ক্যাম্প ও ওষুধ বিতরণ

সাম্প্রতিক ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে পার্কভিউ হাসপাতাল লিমিটেড সাতকানিয়া উপজেলার ৫ নম্বর আমিলাইশ ইউনিয়নের আমিলাইশ আদর্শ উচ্চ...