সোমবার, ২০ এপ্রিল ২০২৬

বিভেদ ভুলে এক মঞ্চে রওশন-কাদের

চট্টগ্রাম নিউজ ডটকম

জাতীয় পার্টির (জাপা) নেতৃত্ব নিয়ে নিজেদের মধ্যে দূরত্ব ঘুচিয়ে এক মঞ্চে উপস্থিত হয়েছেন দলটির প্রধান পৃষ্ঠপোষক রওশন এরশাদ ও চেয়ারম্যান জি এম কাদের।

রোববার (১ জানুয়ারি) রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয় চত্বরে দলটির ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত সমাবেশে তারা একসঙ্গে যোগ দেন।

এ সময় মঞ্চে আরও উপস্থিত ছিলেন জাতীয় পার্টির মহাসচিব মজিবুল হক চুন্নু, দলের কো-চেয়ারম্যান আনিসুল ইসলাম মাহমুদ, সৈয়দ আবু হোসেন বাবলা, এ বি এম রুহুল আমিন হাওলাদার, সালমা ইসলাম প্রমুখ।

পরে দলের নেতাকর্মীদের সঙ্গে কুশল বিনিময় করেন রওশন এরশাদ।

এর আগে, দুপুরে রাজধানীর জিপিও মোড় থেকে শুরু করে পুরানা পল্টন মোড়, বিজয় নগর, কাকরাইল, শিল্পকলা একাডেমি হয়ে রাজস্ব ভবন পর্যন্ত বর্ণাঢ্য শোভাযাত্রা বের করে জাতীয় পার্টির নেতাকর্মীরা।

এতে নেতৃত্ব দেন দলের কো-চেয়ারম্যান ও ঢাকা মহানগর দক্ষিণ জাতীয় পার্টির সভাপতি সৈয়দ আবু হোসেন বাবলা।

উল্লেখ্য, গত বছরের অক্টোবরে জাতীয় পার্টির কাউন্সিল আহ্বান করে রওশন এরশাদ চিঠি পাঠালে প্রাকাশ্যে এর বিরোধিতা শুরু করেন জি এম কাদেরপন্থীরা। দলের গঠনতন্ত্র অনুযায়ী প্রধান পৃষ্ঠপোষক রওশন এরশাদ ওই কাউন্সিল আহ্বান করতে পারেন না বলে দাবি করেন তারা।

তবে বিষয়টি নিয়ে যখন দলের ভিতরে ও বাইরে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়, তখন চিকিৎসার উদ্দেশ্যে থাইল্যান্ডে পাড়ি জমান রওশন এরশাদ। পরে তিনি গত বছরের ২৭ নভেম্বর দেশে আসেন এবং দলের মধ্যে ঐক্যের আহ্বান জানান রওশন এরশাদ জি এম।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

সিআরবিতে হাসপাতাল নিয়ে সরকার চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি: রেলপথ মন্ত্রী

রেলমন্ত্রী শেখ রবিউল আলম বলেছেন, সিআরবি এলাকায় হাসপাতাল নির্মাণের...

আগামী ২ মে দেশব্যাপী শুরু হচ্ছে “নতুন কুঁড়ি স্পোর্টস”

১২-১৪ বছর বয়সী শিশু-কিশোরদের সুপ্ত ক্রীড়া প্রতিভা অন্বেষণ, বাছাই...

সরকারি শারীরিক শিক্ষা কলেজের আন্ত:হাউজ ফুটবল প্রতিযোগিতা সম্পন্ন

চট্টগ্রাম সরকারি শারীরিক শিক্ষা কলেজ কর্তৃক আয়োজিত আন্তঃ হাউজ...

ভুয়া এনআইডিতে চাকরি নিয়ে মালামাল আত্মসাৎ, পলাতক চালক গ্রেপ্তার

ভুয়া জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ব্যবহার করে চাকরি নিয়ে প্রায়...

এনসিটি নিয়ে ডিপি ওয়ার্ল্ডের প্রস্তাব রাষ্ট্রের স্বার্থ অক্ষুণ্ন রেখেই সিদ্ধান্ত: নৌপরিবহনমন্ত্রী

চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) পরিচালনায় আন্তর্জাতিক প্রতিষ্ঠান...

সিআরবিতে গাছ কেটে কখনো কোনো হসপিটাল বা স্থাপনা আমরা করতে দিব না : মেয়র শাহাদাত

   চট্টগ্রামে সিআরবি এলাকায় হাসপাতাল বা নতুন কোনো স্থাপনা নির্মাণ...

আরও পড়ুন

আগামী ২ মে দেশব্যাপী শুরু হচ্ছে “নতুন কুঁড়ি স্পোর্টস”

১২-১৪ বছর বয়সী শিশু-কিশোরদের সুপ্ত ক্রীড়া প্রতিভা অন্বেষণ, বাছাই এবং রাষ্ট্রীয়ভাবে তাদের মেধা বিকাশের সুযোগ সৃষ্টি করাতে 'নতুন কুঁড়ি স্পোর্টস' শুরু হচ্ছে।ফুটবল, ক্রিকেট, কাবাডি,...

সরকারি শারীরিক শিক্ষা কলেজের আন্ত:হাউজ ফুটবল প্রতিযোগিতা সম্পন্ন

চট্টগ্রাম সরকারি শারীরিক শিক্ষা কলেজ কর্তৃক আয়োজিত আন্তঃ হাউজ ফুটবল প্রতিযোগিতা আজ রবিবার কলেজ মাঠে ফাইনাল খেলার মাধ্যমে শেষ হয়েছে।সমাপনী খেলায় হামজা চৌধুরী হাউজ...

ভুয়া এনআইডিতে চাকরি নিয়ে মালামাল আত্মসাৎ, পলাতক চালক গ্রেপ্তার

ভুয়া জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ব্যবহার করে চাকরি নিয়ে প্রায় পাঁচ লাখ টাকার মালামাল আত্মসাৎ করার অভিযোগে রুবেল গাজী নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।শনিবার...

এনসিটি নিয়ে ডিপি ওয়ার্ল্ডের প্রস্তাব রাষ্ট্রের স্বার্থ অক্ষুণ্ন রেখেই সিদ্ধান্ত: নৌপরিবহনমন্ত্রী

চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) পরিচালনায় আন্তর্জাতিক প্রতিষ্ঠান ডিপি ওয়ার্ল্ডের প্রস্তাবনা নিয়ে সরকার সক্রিয়ভাবে কাজ করছে বলে জানিয়েছেন নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম। তিনি...