শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬

চট্টগ্রাম বিমানবন্দরে ফুলেল শুভেচ্ছায় সিক্ত হলেন তথ্যমন্ত্রী

চট্টগ্রাম নিউজ ডটকম

বাংলাদেশ আওয়ামী লীগের জাতীয় সম্মেলনে এক নাম্বার যুগ্ন সাধারন সম্পাদক নির্বাচিত হওয়ায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ এমপি ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন চট্টগ্রামের আওয়ামী লীগের নেতাকর্মীসহ সর্বস্তরের মানুষ।

তথ্যমন্ত্রীর চট্টগ্রাম আসার খবরে কোন পূর্ব আয়োজন ছাড়াই কয়েক শতাধিক নেতাকর্মী পৌঁছে যান চট্টগ্রাম বিমানবন্দরে। এসময় মন্ত্রীকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান নেতাকর্মীরা।

শুক্রবার (৩০ ডিসেম্বর) রাতে ইউএস বাংলা এয়ারলাইন্সের একটি ফ্লাইটে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমান বন্দরে পৌঁছুলে সেখানে চট্টগ্রাম মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা আওয়ামী লীগ এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা তথ্যমন্ত্রীকে ফুলেল শুভেচ্ছায় সিক্ত করেন।

এসময় ড. হাছান মাহমুদ দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা আমাকে যখনই যে দায়িত্ব দিয়েছেন তখনই সে দায়িত্ব আমি নিষ্টার সাথে পালন করেছি।

এরআগেও দলের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক, প্রচার ও প্রকাশনা সম্পাদক এবং যুগ্ন সাধারন সম্পাদকের দায়িত্বে ছিলাম। এসব দায়িত্ব নিষ্টার সাথে পালন করার চেষ্ঠা করেছি। আবারো আমাকে যুগ্ন সাধারন সম্পাদকের দায়িত্ব দিয়েছেন নেত্রী। এখন আমার দায়িত্ব হচ্ছে নিজেকে উজাড় করে দলের জন্য কাজ করা। অর্পিত দায়িত্ব পালনে সকলের দোয়া ও সহযোগীতা কামনা করেন তথ্যমন্ত্রী।

বিমান বন্দরে আওয়ামী লীগের সম্মেলনে নির্বাচিত এক নাম্বার যুগ্ন সাধারন সম্পাদক ড. হাছান মাহমুদকে ফুলেল শুভেচ্ছা জানান চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহাতাব উদ্দিন চৌধুরী, সাধারন সম্পাদক সাবেক মেয়র আ জ ম নাছির উদ্দিন, চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি এম এ সালাম, দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান, উত্তর জেলা আওয়ামী লীগের সহসভাপতি আবুল কাশেম চিশতি, রাঙ্গুনিয়া উপজেলা চেয়ারম্যান স্বজন কুমার তালুকদার, ধর্ম বিষয়ক সম্পাদক রাঙ্গুনিয়া পৌর সভার মেয়র শাহজাহান সিকদার, সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম তালুকদার, সদস্য ও সিডিএর বোর্ড মেম্বার মুহাম্মদ আলী শাহ, আকতার হোসেন খাঁন, হাটহাজারী উপজেলা চেয়ারম্যান রাশেদুল আলম, রাঙ্গুনিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার শামসুল আলম তালুকদার, যুগ্ন সম্পাদক ইকবাল হোসেন, ধর্ম বিষয়ক সম্পাদক জসিম উদ্দিন তালুকদার, আওয়ামী লীগ নেতা মুজিবুল ইসলাম সরফিসহ চট্টগ্রাম মহানগর যুবলীগ, মহানগর স্বেচ্ছাসেবক লীগ, দক্ষিণ জেলা যুবলীগ, মহানগর ছাত্রলীগ ও রাঙ্গুনিয়া উপজেলা ছাত্রলীগসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এসময় তথ্যমন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা জানান।

এরপর তথ্যমন্ত্রী নির্বাচনী এলাকা রাঙ্গুনিয়ায় গেলে সেখানে উপজেলা আওয়ামী লীগ, পৌরসভা আওয়ামী লীগ, বিভিন্ন ইউনিয়ন আওয়ামী লীগসহ তৃণর্মূলের দলীয় নেতাকর্মী ও সর্বস্তরের মানুষ শুভেচ্ছা জানান।

আজ শনিবার সন্ধ্যায়ও চট্টগ্রাম সার্কিট হাউজে তথ্যমন্ত্রীকে দলের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

নাইক্ষ্যংছড়িতে রাতভর নিখোঁজের পর সকালে খালে মিলল মরদেহ

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তবর্তী এলাকায় ব্রিজের রেলিংয়ে বসতে গিয়ে নিচে...

পুলিশের বিশেষ অভিযানে সাজা ও পরোয়ানাভুক্ত ১৩ জন গ্রেফতার

কক্সবাজারের চকরিয়া থানা এলাকায় পুলিশের বিশেষ অভিযানে ১৩ জনকে...

৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’, থাকবে সরকারি ছুটি

প্রতি বছরের ৭ নভেম্বরকে ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’...

বাঁশখালীর সাবেক ইউপি চেয়ারম্যান মুজিবুল হকের ৭ বছরের কারাদণ্ড

জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় চট্টগ্রামের বাঁশখালীর চাম্বল ইউনিয়ন...

জব্বারের বলি খেলা ও বৈশাখি মেলাকে ঘিরে নিরাপত্তায় সিএমপি’র সমন্বয় সভা

আসন্ন ঐতিহ্যবাহী মরহুম আবদুল জব্বার স্মৃতি কুস্তি প্রতিযোগিতা (বলি...

কর্ণফুলীতে ব্যবসায়ী হত্যা: আদালতে প্রধান আসামির স্বীকারোক্তি

চট্টগ্রামের কর্ণফুলীর মইজ্জ্যারটেকে ব্যবসায়ী মো. দিদারুল আলম হত্যা মামলার...

আরও পড়ুন

নাইক্ষ্যংছড়িতে রাতভর নিখোঁজের পর সকালে খালে মিলল মরদেহ

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তবর্তী এলাকায় ব্রিজের রেলিংয়ে বসতে গিয়ে নিচে পড়ে এক উপজাতীয় যুবকের মৃত্যু হয়েছে। নিহত রেঙ্গা মার্মা (৩৮) পাইনছড়ি মার্মা পাড়ার বাসিন্দা ও...

বাঁশখালীর সাবেক ইউপি চেয়ারম্যান মুজিবুল হকের ৭ বছরের কারাদণ্ড

জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় চট্টগ্রামের বাঁশখালীর চাম্বল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মুজিবুল হক চৌধুরীকে সাত বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে...

জব্বারের বলি খেলা ও বৈশাখি মেলাকে ঘিরে নিরাপত্তায় সিএমপি’র সমন্বয় সভা

আসন্ন ঐতিহ্যবাহী মরহুম আবদুল জব্বার স্মৃতি কুস্তি প্রতিযোগিতা (বলি খেলা) ও বৈশাখি মেলা উপলক্ষে সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি নিশ্চিত করার লক্ষ্যে নিরাপত্তা সমন্বয় সভা...

কর্ণফুলীতে ব্যবসায়ী হত্যা: আদালতে প্রধান আসামির স্বীকারোক্তি

চট্টগ্রামের কর্ণফুলীর মইজ্জ্যারটেকে ব্যবসায়ী মো. দিদারুল আলম হত্যা মামলার প্রধান আসামি আবু তৈয়ব আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।বৃহস্পতিবার (১৬ এপ্রিল) বিকেলে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত-৪...