সোমবার, ২৪ আগস্ট ২০২৬

সাতকানিয়ায় স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রামের সাতকানিয়ায় পঞ্চম শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগে মো.আরিফ (২৬) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে র‌্যাব।

শুক্রবার (৩০ ডিসেম্বর) বিকেল সোয়া চারটার দিকে আনোয়ারা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার মো.আরিফ আনোয়ারার সরকার হাট এলাকার মৃত আহম্মদ কবিরের ছেলে।

মামলা সূত্রে জানা যায়, ১৭ ডিসেম্বর দুপুর দুইটার দিকে ওই ছাত্রী প্রাইভেট পড়ার জন্য স্কুলে যায়। স্কুল থেকে বাড়িতে ফেরার পথে মো. আরিফ তাকে একা পেয়ে জোরপূর্বক বিদ্যালয়ের টয়লেটের পিছনে পরিত্যক্ত স্থানে নিয়ে যায়। এ সময় ছাত্রী চিৎকার করলে আরিফ তার মুখ চেপে ধরে হত্যার হুমকি দিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। পরে আরিফ তাকে বাড়িতে চলে যেতে বলে এবং এ ঘটনা কাউকে না বলার জন্য ভয় দেখায়। মেয়েকে অসুস্থ দেখে মা জানতে চাইলে সে ধর্ষণের শিকার হওয়ার কথা জানায়। রক্তক্ষরণ হলে মেয়েকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে ওই ছাত্রী হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) চিকিৎসাধীন। ২০ ডিসেম্বর মো. আরিফকে আসামি করে ছাত্রীর বাবা বাদী হয়ে সাতকানিয়া থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন।

র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক মো.নুরুল আবছার জানান, ধর্ষণ মামলা দায়েরের পর থেকে ঘটনার সঙ্গে জড়িত আসামি আরিফকে গ্রেপ্তারের জন্য গোয়েন্দা নজরদারী শুরু হয়। শুক্রবার (৩০ ডিসেম্বর) বিকেল সোয়া চারটার দিকে আনোয়ারায় অভিযান চালিয়ে অভিযুক্ত মো. আরিফকে গ্রেপ্তার করা হয়। জিজ্ঞাসাবাদে সে ধর্ষণের কথা স্বীকার করেছে। তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

রামগড়ে বিজিবির মাসিক নিরাপত্তা ও সম্প্রীতি সভা অনুষ্ঠিত

খাগড়াছড়ির রামগড় ব্যাটালিয়ন (৪৩ বিজিবি) এর উদ্যোগে আজ রবিবার...

মহাসড়কে চলন্ত ট্রাকের নিচে প্রাইভেটকার, টেনে নিল ২০০ মিটার

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চলন্ত ট্রাকের নিচে ঢুকে পড়ে একটি প্রাইভেটকার।...

বঙ্গভবনে নবনির্বাচিত রাষ্ট্রপতির কার্যক্রম শুরু

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর শপথ নেয়ার পর...

সততা ও মেধার ভিত্তিতে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান রাজনৈতিক মতাদর্শ ও ব্যক্তিগত পছন্দ-অপছন্দের উর্ধ্বে...

বায়েজিদে বাসায় জাল নোটের মেশিন বসিয়ে কারবারিতে ধরা যুবক

চট্টগ্রাম নগরীর বায়েজিদ বোস্তামী থানাধীন একটি ভাড়া বাসা থেকে...

পচা খাবার ও তেলাপোকা: ফ্লেভারস-মেরিডিয়ান, উৎসব সুপার শপ-রিও ক্যাফেকে ৪০ লাখ জরিমানা

পচা-বাসি খাবার সংরক্ষণ, মেয়াদোত্তীর্ণ খাদ্যপণ্য বিক্রি, অস্বাস্থ্যকর পরিবেশে খাবার...

আরও পড়ুন

রামগড়ে বিজিবির মাসিক নিরাপত্তা ও সম্প্রীতি সভা অনুষ্ঠিত

খাগড়াছড়ির রামগড় ব্যাটালিয়ন (৪৩ বিজিবি) এর উদ্যোগে আজ রবিবার (২৪ আগস্ট ২০২৬) রামগড় জোন সদরে মাসিক নিরাপত্তা, সাম্প্রদায়িক সম্প্রীতি ও উন্নয়ন সভা অনুষ্ঠিত হয়েছে।রামগড়...

মহাসড়কে চলন্ত ট্রাকের নিচে প্রাইভেটকার, টেনে নিল ২০০ মিটার

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চলন্ত ট্রাকের নিচে ঢুকে পড়ে একটি প্রাইভেটকার। পরে গাড়িটিকে প্রায় ২০০ মিটার টেনে নিয়ে যায় ট্রাকটি। এতে প্রাইভেটকারটির সামনের অংশ দুমড়েমুচড়ে যায়।...

বায়েজিদে বাসায় জাল নোটের মেশিন বসিয়ে কারবারিতে ধরা যুবক

চট্টগ্রাম নগরীর বায়েজিদ বোস্তামী থানাধীন একটি ভাড়া বাসা থেকে জাল টাকা তৈরির মেশিন ও ১৮ হাজার ৩০০ টাকার জাল নোট উদ্ধার করেছে পুলিশ। এ...

পচা খাবার ও তেলাপোকা: ফ্লেভারস-মেরিডিয়ান, উৎসব সুপার শপ-রিও ক্যাফেকে ৪০ লাখ জরিমানা

পচা-বাসি খাবার সংরক্ষণ, মেয়াদোত্তীর্ণ খাদ্যপণ্য বিক্রি, অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি, নিম্নমানের উপকরণ ব্যবহারসহ নানা অনিয়মের অভিযোগে চট্টগ্রামের চার প্রতিষ্ঠানকে মোট ৪০ লাখ টাকা জরিমানা...