রবিবার, ৯ আগস্ট ২০২৬

ফটিকছড়িতে বাল্যবিয়ে বন্ধ করলো প্রশাসন, মেয়ের মাকে ৬ মাসের জেল

বরপক্ষকে ৫০ হাজার টাকা অর্থদন্ড

দৌলত শওকত, ফটিকছড়ি প্রতিনিধি

চট্টগ্রামের ফটিকছড়িতে ১৪ বছর বয়সী এক কিশোরীর বিয়ে বন্ধ করে দিয়েছে প্রশাসন। একই সাথে বাল্য বয়সে বিবাহ দেয়ার অপরাধে মেয়ের মাকে ৬ মাসের জেল দিয়েছে ভ্রাম্যমান আদালত। এছাড়া একই আইনে বর পক্ষকে ৫০ হাজার টাকা জরিমানা দেয়া হয়েছে।

বুধবার (২৮ ডিসেম্বর) রাত সাড়ে ১০ দিকে ফটিকছড়ি পৌরসভার সানমুন কমিউনিটি সেন্টারে আয়োজিত বিয়ের অনুষ্ঠানে অভিযান পরিচালানা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট সাব্বির রহমান সানি।

অভিযানকালে বাল্যবিয়ে দেয়ার অপরাধে মেয়ের মা হোসনে আরা বেগমকে ৬ মাসের কারাদন্ড এবং বরের পিতা নুরুল হুদাকে ৫০ হাজার টাকা অর্থদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত

এ বিষয়ে নির্বাহী অফিসার সাব্বির রাহমান সানি বলেন, উপজেলার সুন্দরপুর ও ফটিকছড়ি পৌরসভা এলাকার একটি বাল্য বিয়ে বিবিরহাটের সানমুন কমিউনিটি সেন্টারে অনুষ্টিত হচ্ছে, এমন খবর পেয়ে অভিযান পরিচালনার মাধ্যমে বিয়েটি বন্ধ করে জড়িতদের শাস্তির আওতায় আনা হয়েছে। তিনি আরো বলেন, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

জুলাইয়ের শহীদ ও আহত ১০ পরিবারের সদস্যদের হাতে চাকরির নিয়োগপত্র তুলে দিয়েছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান জুলাইয়ের শহীদ ও আহত পরিবারের ১০...

দেশের উন্নয়ন ও মানুষের কল্যাণে কাজ করুন : ইউএনওদের প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের সার্বিক উন্নয়ন ও মানুষের কল্যাণে...

কালুরঘাট বেতার কেন্দ্র সংরক্ষণে উদ্যোগ নেওয়া হবে: তথ্য প্রতিমন্ত্রী

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, ইয়াসের...

খাগড়াছড়িতে প্রমিলা একাডেমি কাপের বর্ণিল উদ্বোধন

খেলাধুলার মাধ্যমে যুব সমাজকে মাদকমুক্ত রাখার প্রত্যয়ে খাগড়াছড়িতে শুরু...

আলীকদম-চকরিয়া সড়কে একদিনে দুই দুর্ঘটনায় নিহত ১

বান্দরবানের আলীকদমে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস সড়কের পাশে...

চৌদ্দগ্রামে বাবার বাড়ি থেকে ফেরার পথে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে বাবার বাড়ি থেকে ফেরার পথে ট্রেনে কাটা...

আরও পড়ুন

জুলাইয়ের শহীদ ও আহত ১০ পরিবারের সদস্যদের হাতে চাকরির নিয়োগপত্র তুলে দিয়েছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান জুলাইয়ের শহীদ ও আহত পরিবারের ১০ সদস্যের হাতে চাকরির নিয়োগপত্র তুলে দিয়েছেন।আজ শনিবার দুপুরে তেজগাঁওয়ে প্রধানমন্ত্রী কার্যালয়ে ২০২৪-এর গণঅভ্যুত্থানে শহীদ ও...

কালুরঘাট বেতার কেন্দ্র সংরক্ষণে উদ্যোগ নেওয়া হবে: তথ্য প্রতিমন্ত্রী

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, ইয়াসের খান চৌধুরী বলেন, কালুরঘাট বেতার কেন্দ্র দেশের ইতিহাস ও মহান মুক্তিযুদ্ধের স্মৃতির সঙ্গে গভীরভাবে জড়িত...

খাগড়াছড়িতে প্রমিলা একাডেমি কাপের বর্ণিল উদ্বোধন

খেলাধুলার মাধ্যমে যুব সমাজকে মাদকমুক্ত রাখার প্রত্যয়ে খাগড়াছড়িতে শুরু হয়েছে প্রমিলা একাডেমি কাপ ফুটবল টুর্নামেন্ট। শনিবার (৮ আগস্ট) বিকেলে খাগড়াছড়ি স্টেডিয়ামে টুর্নামেন্টের উদ্বোধন করা...

আলীকদম-চকরিয়া সড়কে একদিনে দুই দুর্ঘটনায় নিহত ১

বান্দরবানের আলীকদমে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস সড়কের পাশে গাছের সঙ্গে ধাক্কায় বাসটির হেলপার নিহত হয়েছেন। আহত হয়েছেন চালকসহ অন্তত ১১ জন। আহতদের মধ্যে...