শুক্রবার, ৭ আগস্ট ২০২৬

জীবন দিয়ে হলেও দায়িত্ব পালন করব: তথ্যমন্ত্রী

চট্টগ্রাম নিউজ ডটকম

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, ‘আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা যে আস্থা স্থাপন করে আমার ওপর দায়িত্ব দিয়েছেন, জীবন দিয়ে হলেও সংগঠনের জন্য, দলের জন্য, দেশের জন্য আমি সে দায়িত্ব পালন করব।’

রোববার (২৫ ডিসেম্বর) বিকেলে রাজধানীর রামপুরায় বাংলাদেশ টেলিভিশনের ৫৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে প্রধান অতিথির বক্তৃতার আগে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

দলের যুগ্ম সাধারণ সম্পাদকদের তালিকায় ড. হাছান মাহমুদের শীর্ষ অবস্থানে আসা নিয়ে সাংবাদিকরা প্রশ্ন করলে তিনি বলেন, ‘আমার দায়িত্ব একই আছে। আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন যে দায়িত্ব দিয়েছেন, সর্বোতভাবে পালনের চেষ্টা করেছি।

আমি ১০ বছর পরিবেশ সম্পাদক, ৭ বছর প্রচার সম্পাদক, গত ৩ বছর ধরে যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্ব নিষ্ঠার সাথে পালন করেছি। আবারো সভাপতি আমাকে যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্ব দিয়েছেন।

তিনি যে আস্থা স্থাপন করে আমার ওপর দায়িত্ব দিয়েছেন, আমি জীবন দিয়ে হলেও সংগঠনের জন্য, দলের জন্য, দেশের জন্য সে দায়িত্ব পালন করব। সকল চ্যালেঞ্জ মোকাবিলা করে শেখ হাসিনা যেমন দেশকে এগিয়ে নিয়ে গেছেন, আমরাও ভবিষ্যতের সব চ্যালেঞ্জ, ষড়যন্ত্র মোকাবিলা করে দেশকে স্বপ্নের ঠিকানায় পৌঁছে দেব।’

বাংলাদেশে এবং আওয়ামী লীগে জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার কোনো বিকল্প নেই উল্লেখ করে তিনি বলেন, ‘১৯৭৫ সালের পর আওয়ামী লীগ যখন আভ্যন্তরীণভাবে বহুধাবিভক্ত, তখন পিতৃহীন সন্তানকে একজন দু:খিনী মা যেমন অনেক কষ্টে তিলে তিলে বড় করে তোলে তেমনই বঙ্গবন্ধুহীন আওয়ামী লীগকে জননেত্রী শেখ হাসিনা ঐক্যবদ্ধ রেখেছেন।

অনেক দু:খ-বেদনা, ত্যাগ-তিতিক্ষা-সংগ্রাম সয়ে রক্তচক্ষু উপেক্ষা করে তিনি আওয়ামী লীগকে সংগঠিত করেছেন, চার চারবার রাষ্ট্র ক্ষমতায় এনে দিয়েছেন। সুতরাং এই সংগঠনে তার কোনো বিকল্প নেই তিনি যতদিন বেঁচে থাকবেন।’

ড. হাছান মাহমুদ বলেন, যে যত কথাই বলুক, যত সমালোচনাই করুক, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ জাতির পিতার স্বপ্নপূরণের পথে এগিয়ে চলেছে। বঙ্গবন্ধুকন্যার নেতৃত্বে বাংলাদেশ আজকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ, বিশ্বে উন্নয়নের রোল মডেল। জাতিসংঘ, বিশ্ব কৃষি ও খাদ্য সংস্থা আজ বাংলাদেশের উদাহরণ দেয়। সুতরাং দেশের জন্যও শেখ হাসিনার কোনো বিকল্প নেই।

আওয়ামী লীগের সম্মেলন ও নতুন কমিটির বিষয়ে সাংবাদিকদের প্রশ্নে ড. হাছান মাহমুদ বলেন, কমিটি প্রায় অপরিবর্তিত রয়েছে। কারণ যারা দীর্ঘদিন ধরে কাজ করছেন, তাদের ওপর সভাপতি আস্থা রেখেছেন।

আগামী জাতীয় নির্বাচন নিয়ে তিনি বলেন, ‘গত ১৪ বছরে আওয়ামী লীগের নেতৃত্বে দেশে যে চমক লাগানো উন্নয়ন হয়েছে, সেই পথ ধরে আগামী নির্বাচনেও আমরা ধস নামানো বিজয় অর্জন করবো ইনশাআল্লাহ।’

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

নদী দূষণ রোধে সমন্বিত পদক্ষেপ গ্রহণে অবহেলার কোনো সুযোগ নেই : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, নদীদূষণ এখন দুর্বিষহ পর্যায়ে পৌঁছেছে।...

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের ইচ্ছা পূরণ রাকিবের, তুললেন সেলফি

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাতের ইচ্ছা পূরণ হলো তাবিউল...

প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে স্বপ্নপূরণ হলো ক্ষুদে সংগীতশিল্পী অনুশ্রীর, মিলল হারমোনিয়াম উপহার

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাতের মধ্য দিয়ে স্বপ্নপূরণ হলো...

অনুর্ধ্ব-১৩ ফুটবল টুর্নামেন্টের ২৫ একাডেমিকে ফুটবল দিলেন সাইফুল আলম খান

চট্টগ্রাম জেলা ফুটবল এসোসিয়েশন (সিডিএফএ) ব্যবস্থাপনায় ও চট্টগ্রাম সিটি...

মাল্টিভোকাল মেমোরিতে ভিন্নমতের প্রান্তিকীকরণ এবং কুর্দি জনগোষ্ঠীর অভিজ্ঞতা

মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিতে এমন একটি জনগোষ্ঠী রয়েছে, যাদের ইতিহাস আধুনিক...

নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়নের অভিযানে ৯০ হাজার ইয়াবা উদ্ধার

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার সীমান্তবর্তী জারুলিয়াছড়ি এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান...

আরও পড়ুন

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের ইচ্ছা পূরণ রাকিবের, তুললেন সেলফি

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাতের ইচ্ছা পূরণ হলো তাবিউল ইসলাম রাকিব নামের এক নিরাপত্তাকর্মীর।বৃহস্পতিবার (৬ আগস্ট) দুপুরে সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে...

প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে স্বপ্নপূরণ হলো ক্ষুদে সংগীতশিল্পী অনুশ্রীর, মিলল হারমোনিয়াম উপহার

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাতের মধ্য দিয়ে স্বপ্নপূরণ হলো রংপুরের গঙ্গাচড়া উপজেলার ক্ষুদে সংগীতশিল্পী অনুশ্রী রায়ের। বাবা-মাকে সঙ্গে নিয়ে আজ বৃহস্পতিবার (০৬ আগস্ট)বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রীর...

অনুর্ধ্ব-১৩ ফুটবল টুর্নামেন্টের ২৫ একাডেমিকে ফুটবল দিলেন সাইফুল আলম খান

চট্টগ্রাম জেলা ফুটবল এসোসিয়েশন (সিডিএফএ) ব্যবস্থাপনায় ও চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাঃ শাহাদাত হোসেন এর পৃষ্ঠপোষকতায় আয়োজিত অনুর্ধ্ব -১৩ একাডেমি কাপ ফুটবল টুর্নামেন্টে অংশগ্রহনকারী...

নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়নের অভিযানে ৯০ হাজার ইয়াবা উদ্ধার

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার সীমান্তবর্তী জারুলিয়াছড়ি এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে মালিকবিহীন ৮৯ হাজার ৯১৬ পিস বার্মিজ ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। উদ্ধার...