মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬

হাটহাজারীতে ট্রেনে কাটা পড়ে প্রবাসী যুবকের মৃত্যু

বাবলু দাশ,হাটহাজারী প্রতিনিধিঃ

হাটহাজারীতে ট্রেনে কাটা পড়ে এক প্রবাসী যুবকের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২০ ডিসেম্বর) সকালে উপজেলার ফতেপুর ইউনিয়নের রুদ্রপল্লী সংলগ্ন শাটল ট্রেনের লাইন থেকে তার লাশ উদ্ধার করা হয়। নিহত মোঃ জাবেদ হোসাইন (২৬) ফতেপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ড মাহাথি বেপারীর বাড়ির আবুল কাশেমের ছেলে বলে জানা গেছে।

পারিবারিক সূত্রে জানা যায়, সপ্তাহখানেক আগে সে দুবাই থেকে আসে। গতরাতে সে ঢাকা যাবে বলে ঘর থেকে বের হয়। পরে কীভাবে এই ঘটনা ঘটেছে তা আমাদের জানা নেই।

স্থানীয় ইউপি সদস্য মোঃ বেলাল জানান, সকালে সাড়ে সাতটার দিকে এলাকাবাসী ট্রেনে কাটা ক্ষতবিক্ষত লাশ দেখতে পেয়ে আমাকে খবর দেয়। পরে আমরা থানা পুলিশকে অবহিত করি এবং তারা দ্রুত ঘটনাস্থলে আসে। ধারণা করা হচ্ছে রাতের শাটল ট্রেনে কাটা পড়ে নিহত হয় এই যুবক।

পরবর্তীতে রেলওয়ে থানার উপপরিদর্শক মোঃ জাহাঙ্গীর আলম তার সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে আসেন। তিনি জানান, আমাদের রেললাইন চেকারম্যান সকালে আমাদের বিষয়টি অবহিত করলে আমরা দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হই। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি দুর্ঘটনা। আমরা লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছি। ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

ঘুমধুম সীমান্তে বিজিবির অভিযানে আড়াই লাখ ইয়াবাসহ বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম সীমান্তে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ...

রামগড়ে চুরির অপবাদে যুবকের আত্মহত্যা

খাগড়াছড়ির রামগড়ে চুরির অপবাদ সইতে না পেরে গলায় ফাঁস...

মিরসরাইয়ে হোটেলকক্ষে পুলিশ সদস্যের ঝুলন্ত মরদেহ, পাশেই রক্তাক্ত অবস্থায় উদ্ধার স্ত্রী

চট্টগ্রামের মিরসরাইয়ে একটি আবাসিক হোটেল থেকে এক পুলিশ সদস্যের...

বান্দরবান রেড ক্রিসেন্টে নতুন নেতৃত্ব, ৩ মাসের জন্য অ্যাডহক কমিটি

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির বান্দরবান ইউনিটে নতুন অ্যাডহক কার্যনির্বাহী...

চকরিয়ায় ডাম্পারের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত, আহত আরও দুই

কক্সবাজারের চকরিয়ায় ডাম্পারের ধাক্কায় মোটরসাইকেল আরোহী মোহাম্মদ মিজান উদ্দিন...

চট্টগ্রাম বোর্ডে এসএসসির ফল বিপর্যয়, পাসের হার ৫৯.৪৮ শতাংশ

চলতি বছরের এসএসসি পরীক্ষায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডে পাসের হার...

আরও পড়ুন

ঘুমধুম সীমান্তে বিজিবির অভিযানে আড়াই লাখ ইয়াবাসহ বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম সীমান্তে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ইয়াবা, একটি বিদেশি পিস্তল ও পাঁচ রাউন্ড গুলি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।সোমবার (১০...

রামগড়ে চুরির অপবাদে যুবকের আত্মহত্যা

খাগড়াছড়ির রামগড়ে চুরির অপবাদ সইতে না পেরে গলায় ফাঁস দিয়ে হেলাল হোসেন সাগর (২০) নামে এক যুবক আত্মহত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে।সোমবার (১০...

মিরসরাইয়ে হোটেলকক্ষে পুলিশ সদস্যের ঝুলন্ত মরদেহ, পাশেই রক্তাক্ত অবস্থায় উদ্ধার স্ত্রী

চট্টগ্রামের মিরসরাইয়ে একটি আবাসিক হোটেল থেকে এক পুলিশ সদস্যের মরদেহ ও তার স্ত্রীকে আশঙ্কাজন অবস্থায় উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার (১০ আগস্ট) উপজেলার বড়তাকিয়া...

চকরিয়ায় ডাম্পারের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত, আহত আরও দুই

কক্সবাজারের চকরিয়ায় ডাম্পারের ধাক্কায় মোটরসাইকেল আরোহী মোহাম্মদ মিজান উদ্দিন (২২) নিহত হয়েছেন। এ ঘটনায় মোটরসাইকেলে থাকা আরও দুই আরোহী আহত হয়েছেন।সোমবার (১০ আগস্ট) বিকাল...