সোমবার, ২০ এপ্রিল ২০২৬

সাবেক প্রেমিকাদের নিয়ে যা জানালেন সালমান

বিনোদন ডেস্ক

বলিউডের জনপ্রিয় অভিনেতা সালমান খানের একাধিক প্রেমের গল্পগুলো সবারই জানা। জীবনে অনেক নারীর আগমন ঘটলেও, কারও সঙ্গেই এখনও বিবাহবন্ধনে আবদ্ধ হননি বলিউড ভাইজান।

বলিপাড়ায় ক্যাটরিনা কাইফের সঙ্গে তার প্রেমের গল্প ওপেন সিক্রেট বলাই যায়। ২০১০ সালে সেই সম্পর্কের ইতি টানেন তারা। বর্তমানে ভিকির সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়ে সুখেই সংসার করছেন ক্যাটরিনা। তবে অভিনেত্রী বিয়ে করলেও, এখনও সিঙ্গেলই রয়ে গেছেন সালমান।

সম্প্রতি ‘গোবিন্দা নাম মেরা’ ছবির প্রচারে সালমান খানের রিয়ালিটি শো ‘বিগবস’-এ হাজির হয়েছিলেন কিয়ারা আদভানি ও ভিকি কৌশল। ওই অনুষ্ঠানেই মুখোমুখি হন ক্যাটরিনার স্বামী ভিকি এবং সালমান।

সেখানেই সাবেক প্রেমিকার স্বামী ভিকি প্রশ্ন করে বসেন সালমানকে। তিনি প্রশ্ন করেন, আপনাকে কোনো নারী তার পিকআপ লাইনের জন্য ব্যবহার করেছে কি না? যদি করে তাহলে, সে ক্ষেত্রে তালিকায় সবচেয়ে খারাপ কোনটি?

ভিকির এমন প্রশ্ন শুনেই হাসিতে ফেটে পড়েন বলিউড ভাইজান। জবাবে তিনি বলেন, পিকআপ লাইন ছিল কি না তা জানি না, তবে হ্যা, ছেড়ে চলে গেছে।

পিকআপ লাইনের কথা তার সত্যিই মনে নেই বলে জানান অভিনেতা। তবে সালমানের এমন জবাবে নিন্দুকদের মনে জন্ম নিয়েছে নানান প্রশ্ন, তবে কি সাবেক প্রেমিকার দিকেই আঙুল তুলেছেন অভিনেতা?

প্রসঙ্গত, সালমানের সঙ্গে বলিউডের অনেক অভিনেত্রী প্রেমের সম্পর্কে জড়িয়েছেন। আবার সেই সম্পর্ক ভেঙেও গেছে। সালমানের সহযোগিতায় অনেক অভিনেত্রীর অভিষেক ঘটেছে অভিনয় জগতে। ক্যাটরিনা কাইফও তার হাত ধরেই বলিউডে আত্মপ্রকাশ করেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

সিআরবিতে হাসপাতাল নিয়ে সরকার চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি: রেলপথ মন্ত্রী

রেলমন্ত্রী শেখ রবিউল আলম বলেছেন, সিআরবি এলাকায় হাসপাতাল নির্মাণের...

আগামী ২ মে দেশব্যাপী শুরু হচ্ছে “নতুন কুঁড়ি স্পোর্টস”

১২-১৪ বছর বয়সী শিশু-কিশোরদের সুপ্ত ক্রীড়া প্রতিভা অন্বেষণ, বাছাই...

সরকারি শারীরিক শিক্ষা কলেজের আন্ত:হাউজ ফুটবল প্রতিযোগিতা সম্পন্ন

চট্টগ্রাম সরকারি শারীরিক শিক্ষা কলেজ কর্তৃক আয়োজিত আন্তঃ হাউজ...

ভুয়া এনআইডিতে চাকরি নিয়ে মালামাল আত্মসাৎ, পলাতক চালক গ্রেপ্তার

ভুয়া জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ব্যবহার করে চাকরি নিয়ে প্রায়...

এনসিটি নিয়ে ডিপি ওয়ার্ল্ডের প্রস্তাব রাষ্ট্রের স্বার্থ অক্ষুণ্ন রেখেই সিদ্ধান্ত: নৌপরিবহনমন্ত্রী

চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) পরিচালনায় আন্তর্জাতিক প্রতিষ্ঠান...

সিআরবিতে গাছ কেটে কখনো কোনো হসপিটাল বা স্থাপনা আমরা করতে দিব না : মেয়র শাহাদাত

   চট্টগ্রামে সিআরবি এলাকায় হাসপাতাল বা নতুন কোনো স্থাপনা নির্মাণ...

আরও পড়ুন

বাঙালির প্রাণের উৎসব আজ

'মুছে যাক গ্লানি, ঘুচে যাক জরা/ অগ্নিস্নানে শুচি হোক ধরা’– পুরনো সব জীর্ণতাকে পেছনে ফেলে ভোরের আকাশে উদিত হয়েছে নতুন বছরের রক্তিম সূর্য।১৪৩২ এর...

জাপানের সর্বোচ্চ ও আইকনিক আগ্নেয়গিরি মাউন্ট ফুজি

অতিথি লেখক: কল্যাণ বড়ুয়া মুক্তা ।  জাপানের সর্বোচ্চ ও আইকনিক আগ্নেয়গিরি মাউন্ট ফুজি দেখার সু‌যোগ হ‌য়ে‌ছে। র‌বিবার (৬ এ‌প্রিল ) ভো‌রে টো‌কিও আরআরকে হেড়...

রবিরশ্মি’র “প্রেমে ধন্য কর” শীর্ষক রবীন্দ্রসঙ্গীত সন্ধ্যা ও আলোচনা সভা

রবিরশ্মি, চট্টগ্রাম শাখার দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী ও নব নির্বাচিত কার্যকরী কমিটির অভিষেক উপলক্ষে গত ২৮ মার্চ শনিবার চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত হয়ে গেল...

প্রকৃতিতে কচুরিপানা ফুলের নির্মল নান্দনিকতা, টিকে থাকার সক্ষমতা কম বলেই কদর নেই

বদ্ধ জলাশয়ে অযত্নে অবহেলায় বেড়ে ওঠে কচুরিপানা। দলবেঁধে ফোটা কচুরিপানা ফুলের সৌন্দর্য প্রকৃতিতে যোগ করেছে এক নির্মল নান্দনিকতা। টিকে থাকার সক্ষমতা কম বলেই কদর...