বুধবার, ১ জুলাই ২০২৬

আগামী ১০ বছরে পর্যটন শিল্পের প্রসার ঘটবে: স্বরাষ্ট্রমন্ত্রী

চট্টগ্রাম নিউজ ডটকম

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, অন্যান্য দেশের পর্যটন জিডিপিতে ১০ শতাংশ পর্যন্ত অবদান রাখে। সেখানে আমরা কোনো ফিগারে আসতে পারিনি। চিন্তার কোনো কারণ নেই।

আমি বিশ্বাস করি আগামী ১০ বছরের মধ্যে এই শিল্পের প্রসার ঘটবে। আমাদের ছেলেমেয়েরাই এই শিল্পকে আকৃষ্ট করবে।

আজ শনিবার দুপুরে রাজধানীর তেজগাঁও কলেজ প্রিন্সিপাল আবদুর রশীদ অডিটোরিয়ামে ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের প্রথম গ্রাজুয়েশন ডে-২০২২ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

আসাদুজ্জামান খান কামাল বলেন, বীর মুক্তিযোদ্ধারা হয়তোবা নাও দেখে যেতে পারেন ‘স্মার্ট বাংলাদেশ’। আমাদের মধ্যে হয়তোবা অনেকেই চলে যাবেন। নতুন প্রজন্ম একটি উন্নত বাংলাদেশ পাবে। তারা (নতুন প্রজন্ম) মাথা উঁচু করে চলবে। শিক্ষা-দীক্ষায় সবকিছুতেই তারাই গিয়ে থাকবে। সেটাই হবে বাংলাদেশের ঠিকানা।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, মূর্খ লোকের অনেক কথা। ডিজিটাল বাংলাদেশ হয়েছে বলেই আমাদের এই অগ্রযাত্রা ও দুর্বার অগ্রগতি। করোনাকাল না এলে হয়তোবা আমরা আমাদের লক্ষে (টার্গেটে) পৌঁছে যেতাম।

আমাদের নতুন প্রজন্ম অনেক মেধাবী। মেধাবী ছেলেরা বাংলাদেশকে নতুনভাবে দেখছে। নতুনভাবে তারা প্রস্তুত হচ্ছে। মুক্তিযোদ্ধা ও বঙ্গবন্ধুর স্বপ্ন পূরণ হতে যাচ্ছে, নতুন প্রজন্ম সেই জায়গায় চলে আসছে।

অনুষ্ঠানে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী কে এম খালিদ বলেন, পৃথিবীতে ৮শ কোটি মানুষ। ৮শ কোটি ধরনের রুচি। কাজেই এই রুচির সাথে তাল মিলিয়ে ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজম্যান্টের ছাত্রছাত্রীদের চলতে হবে। একেক দেশ ও মহাদেশে একেক রকম রুচি, একেক রকমের খাদ্য অভ্যাস। আমাদের সেভাবেই চলতে হবে।

কে এম খালিদ বলেন, পৃথিবীর যত পর্যটক আছেন তারা প্রত্নতাত্ত্বিক স্থানে ভ্রমণ করতে যায়। আমাদের এখানে যেসব পর্যটক আসে তারা কোথায় যায়? তারা যায়, জাতির পিতাকে নিয়ে যে জাদুঘর, আহসান মঞ্জিল, পানাম সিটি অথবা লালবাগের কেল্লায় যাবে। এসব জায়গাগুলো আমাদেরকে আরও প্রসারিত করতে হবে।

তেজগাঁও কলেজ অধ্যাপক ড. মো. হারুন অর রশিদের সভাপতিত্বে বক্তব্য দেন- জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাবেক উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমান, বাংলাদেশ পর্যটন করপোরেশন চেয়ারম্যান মো. আলি কদর, ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি কাউন্সিল চেয়ারম্যান মহিউদ্দিন হেলাল, ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্ট প্রধান নির্বাহী সাখাওয়াত হোসেন, রেডিসন ব্লু ওয়াটার গার্ডেন (ঢাকা) জেনারেল ম্যানেজার মুহাম্মদ মাহবুবুল আলম, ইউ এস বাংলা এয়ারলাইন্স মহাব্যবস্থাপক (জনসংযোগ) মো. কামরুল ইসলাম, ঢাকা উত্তর সিটি করপোরেশন ২৭ নম্বর ওয়ার্ড কাউন্সিল ফরিদুর রহমান খান (ইরান), তেজগাঁও কলেজ ছাত্রলীগ সভাপতি হাবিবুর রহমান রবিন, সাধারণ সম্পাদক মইনুল ইসলাম তাজিম প্রমুখ।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

কর্ণফুলীতে লাইটার জাহাজ ডুবি, ১২ জনকে জীবিত উদ্ধার

চট্টগ্রামের কর্ণফুলী নদীতে নেভাল একাডেমির বিপরীতে ''এমভি বে হারবার...

কর্ণফুলীতে মাছ ধরার ট্রলারে আগুন, অগ্নিদগ্ধ ৬

কর্ণফুলী নদীর সদরঘাটে নোঙর করা একটি মাছ ধরার ট্রলারে...

মিরসরাইয়ে ১৯টি চোরাই ভারতীয় গরু উদ্ধার, গ্রেপ্তার ৪

চট্টগ্রামের মিরসরাইয়ে পুলিশের অভিযানে ভারত থেকে অবৈধভাবে আনা ১৯টি...

সদরঘাটে সাবেক ছাত্রলীগ নেতা রিয়াজ চৌধুরী গ্রেপ্তার

চট্টগ্রামের সদরঘাট থানা পুলিশ একটি মামলার তদন্তে সন্দেহভাজন হিসেবে...

আসলাম চৌধুরীর প্রার্থিতা বাতিলের খবরে সীতাকুণ্ডে গাছ ফেলে মহাসড়ক অবরোধ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটে জিতলেও ‘ঋণ খেলাপি হওয়ায়’...

পরিবেশ ছাড়পত্র নেই, চট্টগ্রামে দুই কারখানার বিদ্যুৎ-গ্যাস-পানি সংযোগ বিচ্ছিন্ন

চট্টগ্রাম নগরীতে পরিবেশগত ছাড়পত্র ছাড়া ডাইং কার্যক্রম পরিচালনার অভিযোগে...

আরও পড়ুন

কর্ণফুলীতে মাছ ধরার ট্রলারে আগুন, অগ্নিদগ্ধ ৬

কর্ণফুলী নদীর সদরঘাটে নোঙর করা একটি মাছ ধরার ট্রলারে অগ্নিকাণ্ডের ঘটনায় ছয়জন দগ্ধ হয়েছেন। তারা হলেন- প্রকৌশলী আশিকুজ্জামান তামিম, রুবেল, শাহ আলম, নিজাম উদ্দিন,...

মিরসরাইয়ে ১৯টি চোরাই ভারতীয় গরু উদ্ধার, গ্রেপ্তার ৪

চট্টগ্রামের মিরসরাইয়ে পুলিশের অভিযানে ভারত থেকে অবৈধভাবে আনা ১৯টি গরু উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় চোরাচালানের সঙ্গে জড়িত থাকার অভিযোগে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।...

সদরঘাটে সাবেক ছাত্রলীগ নেতা রিয়াজ চৌধুরী গ্রেপ্তার

চট্টগ্রামের সদরঘাট থানা পুলিশ একটি মামলার তদন্তে সন্দেহভাজন হিসেবে সাবেক ছাত্রলীগ নেতা এস. এম. রিয়াজ উদ্দিন চৌধুরীকে গ্রেপ্তার করেছে। সোমবার (২৯ জুন) রাত ১২টা...

আসলাম চৌধুরীর প্রার্থিতা বাতিলের খবরে সীতাকুণ্ডে গাছ ফেলে মহাসড়ক অবরোধ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটে জিতলেও ‘ঋণ খেলাপি হওয়ায়’ সর্বোচ্চ আদালত থেকে আসলাম চৌধুরীর প্রার্থিতা বাতিল হওয়ায় সীতাকুণ্ডের বিভিন্ন স্থানে সড়ক অবরোধ করেছেন তার...