সোমবার, ২০ এপ্রিল ২০২৬

ব্যক্তি ও দলীয় স্বার্থে সংবিধানের ব্যবহার শুভ হতে পারে না: রাষ্ট্রপতি

চট্টগ্রাম নিউজ ডটকম

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বলেছেন, ‘ব্যক্তি, গোষ্ঠী ও দলীয় স্বার্থে সংবিধানের ব্যবহার শুভ হতে পারে না। মানবাধিকার রক্ষা ও ন্যায়বিচার নিশ্চিতের পাশাপাশি দেশের প্রতিটি সংকটে সুপ্রিম কোর্ট সংবিধানের অভিভাবক ও রক্ষকের গৌরবজনক ভূমিকা পালন করে আসছে।’

শনিবার (১৭ ডিসেম্বর) বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) এক অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে তিনি এসব কথা বলেন।

প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর সভাপতিত্বে অনুষ্ঠানে সম্মানিত অতিথি ছিলেন শ্রীলঙ্কার প্রধান বিচারপতি জয়ানথা জয়সুরিয়া। বিশেষ অতিথি ছিলেন আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি মমতাজ উদ্দিন ফকির প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে রাষ্ট্রপতি বলেন, আমাদের মূল সংবিধানে সুপ্রিম কোর্ট ও অধস্তন আদালত স্বাধীন থাকবে বলে উল্লেখ রয়েছে। আদালতগুলো নিজ নিজ সীমার মধ্যে আইন অনুযায়ী বিচারকাজ পরিচালনা করবে। জাতির পিতা বঙ্গবন্ধুর এই স্বপ্ন বাস্তবে রূপ নেয় ১৯৭২ সালের ১৮ ডিসেম্বর বাংলাদেশ সুপ্রিম কোর্টের যাত্রার মধ্য দিয়ে।

রাষ্ট্রপতি বলেন, সুপ্রিম কোর্ট আমাদের সংবিধানের রক্ষক। তাই সংবিধানের পবিত্রতা ও মর্যাদা অক্ষুণ্ন রাখতে নির্বাহী, আইন ও বিচার বিভাগকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। বিচার বিভাগ ও আইনজীবীদের এক্ষেত্রে অগ্রণী ভূমিকা রাখতে হবে। সংবিধানবিরোধী যে কোনো অপতৎরতা ও মুক্তিযুদ্ধবিরোধী চক্রান্ত রুখে দিতে সবাইকে সজাগ থাকতে হবে।

সংবিধানের প্রতি শ্রদ্ধাশীল হওয়ার আহ্বান জানিয়ে রাষ্ট্রপতি বলেন, গণতন্ত্রের চর্চা ও মূল্যবোধের চর্চা যত বাড়বে সংবিধানের কার্যকারিতা ও মর্যাদাও তত বাড়বে। আসুন আমরা দলমত নির্বিশেষে দেশে গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় ভূমিকা রাখি।

রাষ্ট্রপতি বলেন, ‘সংবিধানের প্রতিটি শব্দ মহান মুক্তিযুদ্ধের বীর শহীদের রক্তের কালিতে লেখা’-এ কথা বঙ্গবন্ধু ১৯৭২ সালে গণপরিষদে দাঁড়িয়ে ঘোষণা করেছিলেন। স্বাধীনতার ঘোষণাপত্রে আমরা পরিষ্কারভাবে অঙ্গীকার করেছিলাম, নতুন রাষ্ট্রের যাবতীয় কর্মকাণ্ডের ভিত্তি হবে সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচার। বাংলাদেশ সংবিধান এ অঙ্গীকার পূরণের সর্বশ্রেষ্ঠ দলিল।

রাষ্ট্রপতি বলেন, আমি আশা করি, বিচারকগণ দেশ, জাতি ও সংবিধানের প্রতি সম্মান রেখে তাদের মনন ও মেধা দিয়ে দায়িত্ব পালন করবেন। তারা আইনের শাসন ও ন্যায়বিচার প্রতিষ্ঠা করবেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

সিআরবিতে হাসপাতাল নিয়ে সরকার চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি: রেলপথ মন্ত্রী

রেলমন্ত্রী শেখ রবিউল আলম বলেছেন, সিআরবি এলাকায় হাসপাতাল নির্মাণের...

আগামী ২ মে দেশব্যাপী শুরু হচ্ছে “নতুন কুঁড়ি স্পোর্টস”

১২-১৪ বছর বয়সী শিশু-কিশোরদের সুপ্ত ক্রীড়া প্রতিভা অন্বেষণ, বাছাই...

সরকারি শারীরিক শিক্ষা কলেজের আন্ত:হাউজ ফুটবল প্রতিযোগিতা সম্পন্ন

চট্টগ্রাম সরকারি শারীরিক শিক্ষা কলেজ কর্তৃক আয়োজিত আন্তঃ হাউজ...

ভুয়া এনআইডিতে চাকরি নিয়ে মালামাল আত্মসাৎ, পলাতক চালক গ্রেপ্তার

ভুয়া জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ব্যবহার করে চাকরি নিয়ে প্রায়...

এনসিটি নিয়ে ডিপি ওয়ার্ল্ডের প্রস্তাব রাষ্ট্রের স্বার্থ অক্ষুণ্ন রেখেই সিদ্ধান্ত: নৌপরিবহনমন্ত্রী

চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) পরিচালনায় আন্তর্জাতিক প্রতিষ্ঠান...

সিআরবিতে গাছ কেটে কখনো কোনো হসপিটাল বা স্থাপনা আমরা করতে দিব না : মেয়র শাহাদাত

   চট্টগ্রামে সিআরবি এলাকায় হাসপাতাল বা নতুন কোনো স্থাপনা নির্মাণ...

আরও পড়ুন

এনসিটি নিয়ে ডিপি ওয়ার্ল্ডের প্রস্তাব রাষ্ট্রের স্বার্থ অক্ষুণ্ন রেখেই সিদ্ধান্ত: নৌপরিবহনমন্ত্রী

চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) পরিচালনায় আন্তর্জাতিক প্রতিষ্ঠান ডিপি ওয়ার্ল্ডের প্রস্তাবনা নিয়ে সরকার সক্রিয়ভাবে কাজ করছে বলে জানিয়েছেন নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম। তিনি...

বিগত দুই সরকারের গাফিলতিতে হাম ছড়িয়ে পড়ে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বিগত দুই সরকারের গাফিলতিতে হাম ছড়িয়ে পড়ে এবং বহু শিশুর মৃত্যু হয়। বর্তমান সরকারের ঐকান্তিক প্রচেষ্টায় হামের প্রাদুর্ভাব থেকে বহু...

শিপিং সেক্টরে নতুন বাজার সৃষ্টিতে নাবিকগণ দূত হিসেবে কাজ করবে -নৌপরিবহন মন্ত্রী

নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম এমপি নতুন নাবিকদের দেশের সম্পদ হিসেবে উল্লেখ করে শিপিং সেক্টরে নতুন বাজার সৃষ্টিতে তাদের আরো সততা, নিষ্ঠা ও আন্তরিকতার...

খুলে দেওয়ার একদিনের মধ্যেই আবারও হরমুজ বন্ধ করল ইরান

ইরান আবারও হরমুজ প্রণালী-এ অবরোধ জারি করেছে ।শনিবার (১৮ এপ্রিল) ইরানের যৌথ সামরিক কমান্ড এক বিবৃতিতে জানায়, প্রণালিটির নিয়ন্ত্রণ “আগের অবস্থায় ফিরে গেছে” এবং...