রবিবার, ১৪ জুন ২০২৬

শ্রমিকবাহী বাস খাদে, ২ নারী নিহত

নিজস্ব প্রতিবেদক

ঘন কুয়াশার কারণে ঢাকার ধামরাইয়ের একটি আঞ্চলিক সড়কে শ্রমিকবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পরে দুই নারী শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১৫ জন। তারা বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়ে ফিরে গেছেন।

শনিবার (১৭ ডিসেম্বর) ভোর ৬টার দিকে উপজেলার সানোড়া ইউনিয়নের সাটুরিয়া-কালামপুর আঞ্চলিক সড়কের খাগুরতা গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন, ধামরাই উপজেলার কুশুরা ইউনিয়নের মধুডাঙ্গা এলাকার আকলিমা আক্তার (৪০) ও চৌহাট ইউনিয়নের দেউলি গ্রামের সুরাইয়া বেগম (৩০)। তারা ধামরাইয়ের কালামপুর ডাউটিয়া এলাকার প্রতীক সিরামিকসের শ্রমিক ছিলেন।

ধামরাই ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার সোহেল রানা বলেন, ভোরে প্রতীক সিরামিক্সের বাসটি মানিকগঞ্জের সাটুরিয়া থেকে ধামরাইয়ের কালামপুরে কারখানায় শ্রমিক আনছিলো। বাসটিতে ৪৫ জনের মতো শ্রমিক ছিলেন। খাগুরতা গ্রামে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি সড়কের পাশের প্রায় ২০ ফুট গভীর খাদে পরে যায়। পরে আমরা খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে বাসের সামনের অংশে তিনজনকে আটকা অবস্থায় পাই। ৩০ মিনিটের চেষ্টায় একজনকে জীবিত উদ্ধার করা হয়। কিন্তু সুরাইয়া ও আকলিমাকে মৃত অবস্থায় পাওয়া যায়। এ ঘটনায় ১৫ জন আহত হয়েছেন। তবে গুরুতর না হওয়ায় তারা নিকটস্থ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়ে ফিরে গেছেন।

ধামরাই থানার উপ-পরিদর্শক (এসআই) আশরাফুল ইসলাম বলেন, বাসটি ঘন কুয়াশার কারণে দুর্ঘটনাবশত সড়কের পাশে খাদে পড়ে যায়। দুই জন নিহত হয়েছেন। সুরতহাল করছি। দুর্ঘটনাকবলিত বাসটি উদ্ধারে চেষ্টা চলছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

ক্রিকেটার নাঈম হাসানকে হেনস্তা: খুলশীর ওসি আরিফুর রহমান ক্লোজড

জাতীয় দলের ক্রিকেটার নাঈম হাসানকে অটোরিকশা থেকে নামিয়ে মারধর...

বোয়ালখালীতে ট্রেনে কাটা পড়ে এক ব্যক্তির মৃত্যু

চট্টগ্রামের বোয়ালখালীতে ট্রেনে কাটা পড়ে এক ব্যক্তি নিহত হয়েছেন।...

পেকুয়া পৌরসভা ও মাতামুহুরী উপজেলার ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন প্রধানমন্ত্রী

কক্সবাজারের পেকুয়ায় নবগঠিত পেকুয়া পৌরসভা ও মাতামুহুরী উপজেলার ভিত্তিপ্রস্তর...

জনগণ তাদের ভোটাধিকার ও গণরায়ের প্রতিফলন দেখতে চায়: ডা.শফিকুর রহমান

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর...

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক ৬ লেনে উন্নীত করার ঘোষণা প্রধানমন্ত্রীর

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ককে বর্তমান চারলেন থেকে ছয় লেনে উন্নীত করার...

নতুন বাজেট বাস্তবায়ন করে দেশের ভাগ্য বদলাতে চাই: প্রধানমন্ত্রী

বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, যেই বাজেট...

আরও পড়ুন

পেকুয়া পৌরসভা ও মাতামুহুরী উপজেলার ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন প্রধানমন্ত্রী

কক্সবাজারের পেকুয়ায় নবগঠিত পেকুয়া পৌরসভা ও মাতামুহুরী উপজেলার ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।শনিবার (১৩ জুন) বিকেলে পেকুয়া সফরকালে তিনি আনুষ্ঠানিকভাবে...

জনগণ তাদের ভোটাধিকার ও গণরায়ের প্রতিফলন দেখতে চায়: ডা.শফিকুর রহমান

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান এমপি বলেছেন, দেশের প্রায় ৭০ শতাংশ মানুষের রায়কে অগ্রাহ্য করে কোনো সরকার দীর্ঘদিন ক্ষমতায়...

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক ৬ লেনে উন্নীত করার ঘোষণা প্রধানমন্ত্রীর

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ককে বর্তমান চারলেন থেকে ছয় লেনে উন্নীত করার ঘোষণা দিয়েছেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।শনিবার (১৩ জুন) সন্ধ্যায় চকরিয়া পৌর বাসটার্মিনাল এলাকায়...

তারেক রহমানের ভিশন বাস্তবায়নে যুবদল অগ্রণী ভূমিকা রাখবে: মির্জা ফখরুল

প্রধানমন্ত্রী তারেক রহমানের ভিশন বাস্তবায়নে যুবদল অগ্রণী ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা...