সোমবার, ১০ আগস্ট ২০২৬

রাঙ্গুনিয়ায় তুচ্ছ ঘটনায় ছুরিকাঘাতে দুই ভাইয়ের মৃত্যু, বাবা-ছেলে আটক

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় গরু বাঁধার রশি ও খুঁটি নিয়ে বাড়াবাড়ি জেরে প্রতিপক্ষের ছুরিকাঘাতে আপন দুই ভাইয়ের মৃত্যুর ঘটনা ঘটেছে। তাদের বাঁচাতে গিয়ে গুরুতর আহত হয়েছেন প্রতিবেশী পিতাসহ তার তিন সন্তান।

শুক্রবার (১৬ ডিসেম্বর) বিকার ৫টার দিকে রাঙ্গুনিয়া উপজেলার পদুয়া ইউনিয়নের ৬নং ওয়ার্ড পশ্চিম খুরুশিয়া গ্রামে এই ঘটনা ঘটে।

নিহতরা হলেন ওই এলাকার জহির আহাম্মদের ছেলে জালাল উদ্দিন (২৮) এবং তার ছোট ভাই কামাল হোসেন (২৫)। আহতরা হলেন তাদের প্রতিবেশী মো. ইদ্রিছ (৬৫) এবং তার তিন ছেলে মো. বাদশা (১৮), সালাউদ্দিন (২৬) এবং মো. রানা (১৭)।

এই ঘটনায় ঘাতক পিতা-পুত্রকে ধরে পুলিশে হস্তান্তর করেছেন স্থানীয়রা। তারা হলেন শফিকুল ইসলাম (৬২) এবং তার পুত্র খোরশেদ (২৮)। তবে এই ঘটনায় পলাতক রয়েছে শফিকুল ইসলামের অপর দুই ছেলে মোরশেদ (২৩) এবং সাইফুল ইসলাম (৩৫)।

স্থানীয় প্রত্যক্ষদর্শী দোকানদার নুরুল কবির জানান, শুক্রবার দুপুরের দিকে নিহত জালাল তার গৃহপালিত পশুকে মাঠে ঘাস খেতে বেঁধে দিয়ে আসেন। কিছুক্ষণ পর গিয়ে দেখেন তার গরুর গলার রশি খুলে নিয়ে গেছে। খুঁজতে গিয়ে খুঁটিসহ রশিটি ঘাতক শফিকুল ইসলামের হাতে দেখতে পান। এই নিয়ে বাকবিতন্ডার এক পর্যায়ে দু’জনের মধ্যে হাতাহাতি হলে শফিকুলের মাথায় আঘাত লেগে ফেটে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে চিকিৎসকের কাছে নিয়ে চিকিৎসা দেন। এর জেরে একইদিন বিকালে শফিকুল ইসলামের তিন পুত্র খোরশেদ, মোরশেদ ও সাইফুল নিহত জালাল উদ্দিনের উপর অতর্কিত হামলা চালায়। তাকে বাঁচাতে তার ভাই কামালসহ প্রতিবেশী ইদ্রিছ ও তার তিন সন্তানরা এগিয়ে আসেন। এসময় প্রতিপক্ষের ছুরিকাঘাতে ঘটনাস্থলেই মারা যান দুই ভাই জালাল ও কামাল। এছাড়া গুরুতর আহত হন প্রতিবেশী ইদ্রিছসহ তার তিন সন্তান। স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন এবং ঘাতক শফিকুল ও খোরশেদকে ধরে পুলিশে হস্তান্তর করেন। তবে ঘটনাস্থল থেকে পালিয়ে যান ঘাতক মোরশেদ ও সাইফুল।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বরত চিকিৎসক তাহেরাতুল আশরাফী বলেন, তাদের হাসপাতালে আনার পর পরীক্ষা করে দেখা গেছে দু’জন আগেই মারা গেছেন। বাকীদের প্রাথমিক চিকিৎসা দিয়ে চট্টগ্রাম মেডিকেলে প্রেরণ করা হয়েছে। তাদেরও বুকের বাম পাশে যখম রয়েছে। এরমধ্যে ইদ্রিছের অবস্থা আশংকাজনক।

দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ওসি ওবাইদুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ঘাতক পিতা ও পুত্রকে গ্রেফতার করা হয়েছে। বাকীরা পলাতক রয়েছে। তাদের গ্রেফতারে চেষ্টা চলছে। অন্যদিকে নিহতদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজের মর্গে প্রেরণ করা হয়েছে। এই ঘটনায় থানায় হত্যা মামলা নেয়া হবে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

ঘুমধুম সীমান্তে বিজিবির অভিযানে আড়াই লাখ ইয়াবাসহ বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম সীমান্তে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ...

রামগড়ে চুরির অপবাদে যুবকের আত্মহত্যা

খাগড়াছড়ির রামগড়ে চুরির অপবাদ সইতে না পেরে গলায় ফাঁস...

মিরসরাইয়ে হোটেলকক্ষে পুলিশ সদস্যের ঝুলন্ত মরদেহ, পাশেই রক্তাক্ত অবস্থায় উদ্ধার স্ত্রী

চট্টগ্রামের মিরসরাইয়ে একটি আবাসিক হোটেল থেকে এক পুলিশ সদস্যের...

বান্দরবান রেড ক্রিসেন্টে নতুন নেতৃত্ব, ৩ মাসের জন্য অ্যাডহক কমিটি

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির বান্দরবান ইউনিটে নতুন অ্যাডহক কার্যনির্বাহী...

চকরিয়ায় ডাম্পারের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত, আহত আরও দুই

কক্সবাজারের চকরিয়ায় ডাম্পারের ধাক্কায় মোটরসাইকেল আরোহী মোহাম্মদ মিজান উদ্দিন...

চট্টগ্রাম বোর্ডে এসএসসির ফল বিপর্যয়, পাসের হার ৫৯.৪৮ শতাংশ

চলতি বছরের এসএসসি পরীক্ষায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডে পাসের হার...

আরও পড়ুন

ঘুমধুম সীমান্তে বিজিবির অভিযানে আড়াই লাখ ইয়াবাসহ বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম সীমান্তে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ইয়াবা, একটি বিদেশি পিস্তল ও পাঁচ রাউন্ড গুলি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।সোমবার (১০...

রামগড়ে চুরির অপবাদে যুবকের আত্মহত্যা

খাগড়াছড়ির রামগড়ে চুরির অপবাদ সইতে না পেরে গলায় ফাঁস দিয়ে হেলাল হোসেন সাগর (২০) নামে এক যুবক আত্মহত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে।সোমবার (১০...

মিরসরাইয়ে হোটেলকক্ষে পুলিশ সদস্যের ঝুলন্ত মরদেহ, পাশেই রক্তাক্ত অবস্থায় উদ্ধার স্ত্রী

চট্টগ্রামের মিরসরাইয়ে একটি আবাসিক হোটেল থেকে এক পুলিশ সদস্যের মরদেহ ও তার স্ত্রীকে আশঙ্কাজন অবস্থায় উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার (১০ আগস্ট) উপজেলার বড়তাকিয়া...

বান্দরবান রেড ক্রিসেন্টে নতুন নেতৃত্ব, ৩ মাসের জন্য অ্যাডহক কমিটি

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির বান্দরবান ইউনিটে নতুন অ্যাডহক কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। ইউনিটের মানবিক ও জনকল্যাণমূলক কার্যক্রমকে আরও সচল ও গতিশীল করার লক্ষ্যে...