সোমবার, ২৯ জুন ২০২৬

আবারও ষড়যন্ত্র করছে স্বাধীনতাবিরোধীরা: তথ্যমন্ত্রী

চট্টগ্রাম নিউজ ডটকম

আওয়ামী লীগের যুগ্ম-মহাসচিব ও তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেন, দেশ যখন এগিয়ে যাচ্ছে তখন বিদেশিদের কাছে দেশ সম্পর্কে ভুল তথ্য দিয়ে স্বাধীনতাবিরোধী অপশক্তি দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। তারা দেশ-বিদেশে বিভিন্ন ষড়যন্ত্রে লিপ্ত।

শুক্রবার (১৬ ডিসেম্বর) সকালে বিজয় দিবস উপলক্ষে ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতি পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন, যারা আমাদের মুক্তিযোদ্ধাদের হত্যা করেছে, যারা আমাদের মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে অস্ত্র ধরেছিল সেই জামায়াত তাদের বংশধর, বিএনপির যেসব নেতা স্বাধীনতার বিরোধিতা করেছিল তারা আজকে দেশবিরোধী ষড়যন্ত্রে লিপ্ত।

তিনি আরও বলেন, আমাদের স্বপ্ন ২০৪১ সালের মধ্যে বাংলাদেশকে একটি উন্নত দেশে পরিণত করা। প্রধানমন্ত্রী বাংলাদেশকে ডিজিটাল দেশে রূপান্তর করেছেন। এখন আমাদের স্বপ্ন বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশে রূপান্তর করা।

হাছান মাহমুদ বলেন, আজ মহান বিজয় দিবস। ১৯৭১ সালের এই দিনে আমাদের পূর্বসূরি মুক্তিযোদ্ধারা ত্রিশ লাখ শহীদের রক্তের বিনিময়ে এবং দুই লাখ মা-বোনের সম্ভ্রমের বিনিময়ে বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে পাকিস্তানি হানাদারদের বিরুদ্ধে বিজয় এনে দিয়েছিলেন এবং অনেক আন্তর্জাতিক ষড়যন্ত্র নস্যাৎ করেছেন।

আজ প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নে অবিশ্বাস্যভাবে এগিয়ে গেছে। বাংলাদেশ মধ্যম আয়ের দেশে উন্নীত হয়েছে এবং আজ বাংলাদেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ। বাংলাদেশের উন্নয়নে আজ বিশ্বব্যাংক থেকে শুরু করে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ও জাতিসংঘের মহাসচিব পর্যন্ত সবাই প্রশংসা করছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

রাউজানে ভাইয়ের হাতে ভাই খুন

রাউজানে জেঠাতো ভাইয়ের হাতে মোহাম্মদ আবদুল মন্নান সওদাগর নামে...

সাতকানিয়ায় অপহরণের পর ব্রিজের নিচে ফেলে যাওয়া যুবকের মৃত্যু

সাতকানিয়া উপজেলার এক যুবককে অপহরণের পর  মারধর করে রক্তাক্ত...

পার্কভিউ হাসপাতালে ১০০টি ব্রেইন টিউমার সার্জারির মাইলফলক

পার্কভিউ হাসপাতাল নিউরোসার্জারি বিভাগের আধুনিক চিকিৎসাসেবার অগ্রযাত্রায় নতুন মাইলফলক...

চব্বিশের গণঅভ্যুত্থান ক্রীড়া উৎসব ক্রিকেটে সিটি কর্পোরেশন একাদশ চ্যাম্পিয়ন

সিজেকেএস কাউন্সিলর আবুল হাশেম বক্করের ব্যবস্থাপনায় এবং সিটি মেয়র...

বোয়ালখালীতে ট্রাকচাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর

চট্টগ্রামের বোয়ালখালীতে ওভারটেক করার সময় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে...

শতভাগ ডেডিকেটেড নিউরোসার্জারি অপারেশন থিয়েটারের বিকল্প নেই : ডাঃ ইসমাঈল

চট্টগ্রাম মেডিকেল কলেজের নিউরোসার্জারি বিভাগের সহযোগী অধ্যাপক ডাঃ মু....

আরও পড়ুন

রাউজানে ভাইয়ের হাতে ভাই খুন

রাউজানে জেঠাতো ভাইয়ের হাতে মোহাম্মদ আবদুল মন্নান সওদাগর নামে ৩৭ বছর বয়সী এক যুবক খুন হয়েছেন বলে জানা গেছে।রবিবার (২৮ জুন) দিবাগত রাত ২টায়...

পার্কভিউ হাসপাতালে ১০০টি ব্রেইন টিউমার সার্জারির মাইলফলক

পার্কভিউ হাসপাতাল নিউরোসার্জারি বিভাগের আধুনিক চিকিৎসাসেবার অগ্রযাত্রায় নতুন মাইলফলক হিসেবে ‘১০০টি ব্রেইন টিউমার সার্জারির মাইলফলক’ উপলক্ষে এক বৈজ্ঞানিক সিম্পোজিয়াম এবং অত্যাধুনিক নিউরোসার্জিক্যাল অপারেটিং মাইক্রোস্কোপ-এর...

বোয়ালখালীতে ট্রাকচাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর

চট্টগ্রামের বোয়ালখালীতে ওভারটেক করার সময় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ হারালো মো. জাবেদ (১৯) নামে এক মোটরসাইকেল আরোহী।রবিবার (২৮ জুন) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার...

শতভাগ ডেডিকেটেড নিউরোসার্জারি অপারেশন থিয়েটারের বিকল্প নেই : ডাঃ ইসমাঈল

চট্টগ্রাম মেডিকেল কলেজের নিউরোসার্জারি বিভাগের সহযোগী অধ্যাপক ডাঃ মু. ইসমাঈল হোসেন বলেছেন, শতভাগ ডেডিকেটেড নিউরোসার্জারি অপারেশন থিয়েটার এবং সম্পূর্ণ স্বাধীন নিউরোসার্জিক্যাল আইসিইউ (ICU) এখন...